Sreyasir Rannaghor

Sreyasir Rannaghor Get ideas on easy recipes and delight your taste buds today. We deliver home-made food at your doors

সময় আমাদের দূরে নিয়ে যায়,শৈশব হারিয়ে যায় কর্তব্যের ভিড়ে।শুধু একটি রাখির সুতোকংক্রিট হয়ে ওঠে সম্পর্কের নীড়ে ।বছরে...
18/08/2026

সময় আমাদের দূরে নিয়ে যায়,
শৈশব হারিয়ে যায় কর্তব্যের ভিড়ে।
শুধু একটি রাখির সুতো
কংক্রিট হয়ে ওঠে সম্পর্কের নীড়ে ।

বছরের এই একটা দিন, হেঁশেল ঠেলায় কেন যাবে—
Sreyasir Rannaghor সেই কাজটা করে দেবে ।
রান্না-বাটি অনেক হয়েছে, ভাববেন না মিছি মিছি।
মুঠোফোন টা তুলে ফেলুন, একটা WhatsApp (8981481899📲) দূরেই তো আমরা আছি।❤️👩‍🍳🙏
২৭ শে এবং ২৮ শে আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষ্যে এই পপ আপ গোটা কোলকাতা জুড়ে ৱ্যাপিডো ডেলিভারি দেওয়া হবে।
( শিপিং অতিরিক্ত by Rapido )
বিনিময় মূল্য :
👩‍🍳 রাধাবল্লভি কম্বো -265/-
👩‍🍳 ভেজ পোলাও কম্বো - 275/-
👩‍🍳ননভেজ কম্বো - 350/-

Realtech Hijibiji (   হিজিবিজি রিয়ালটেক ), সে এক আজব মজার জায়গা, বাড়ি থেকে গেট থেকে শুরু করে রাস্তা, সবটাই আজব, একদম হিজ...
18/08/2026

Realtech Hijibiji ( হিজিবিজি রিয়ালটেক ), সে এক আজব মজার জায়গা, বাড়ি থেকে গেট থেকে শুরু করে রাস্তা, সবটাই আজব, একদম হিজিবিজি। নিজের চোখে না দেখলে জানতেই পারতাম না কোলকাতার বুকে এমন জায়গাও আছে। প্রথমবার দূর্গা পুজোর বুকিং এর বিষয়ে মিটিং করতে যাওয়ার সময়,পৌঁছাতে গিয়ে রাস্তা গুলিয়ে আইল্যান্ডে চক্কর কেটেছিলাম বেশ মিনিট কুড়ি। গুগল ম্যাপ ও হিজিবিজি হয়ে গিয়েছিল মনে হয়। Sreyasir Rannaghor ফাইনালি সেদিন পৌঁছতে পারল যথাসময়ে খাবার নিয়ে।
মেনুতে ছিল -
👩‍🍳 ভেজ ফ্রায়েড রাইস
👩‍🍳বোনলেস চিলি চিকেন / চিলি পনির
👩‍🍳পনির স্যাটে
👩‍🍳কেচ আপ
👩‍🍳গুলাব জামুন
বাচ্ছাদের জন্মদিনের খাওয়াদাওয়া, তাই ঝাল -তেল -মশলা ছিল অবশ্যই পরিমীত 😇👩‍🍳
ফিডব্যাক ও জুড়ে দিলাম সাথেই।
যোগাযোগ : 089814 81899

Sreyasir Rannaghor এ স্বাধীনতা দিবসের ট্রাইকালার পপ আপ এর ঝলক। আমাদের পপ-আপ মেনুতে ছিল -👩‍🍳কেশর পোলাও 👩‍🍳ধনেপাতা কাঁচা ল...
17/08/2026

Sreyasir Rannaghor এ স্বাধীনতা দিবসের ট্রাইকালার পপ আপ এর ঝলক। আমাদের পপ-আপ মেনুতে ছিল -
👩‍🍳কেশর পোলাও 👩‍🍳ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি 👩‍🍳ডিমের ডেভিল 👩‍🍳বাটার স্কচ সন্দেশ
পতাকার তিন রঙ সবার পাতে রাখার চেষ্টা করেছিলাম আমরা। এছাড়াও সবার জন্য আমাদের স্পেশাল চিকেন বিরিয়ানির অফার তো ছিলই।
এত ফিডব্যাক আর রিভিউ পেয়েছি, সবটাই পোস্ট করব। মোট কথা বাচ্ছা থেকে বড়ো সবাই বড্ড খুশি।
( কোনো খাবারে কোনো রকম ফুড কালার অথবা আর্টিফিশিয়াল কোনো রং ব্যবহার করা হয়নি, কালার এসেছে কেশর, ধনে পাতা, পুদিনা পাতা, দুধ এবং জাফরানের গুনে 🙏👩‍🍳)
যোগাযোগ : 089814 81899 📳🤳

ছোট্ট এই টোপর পরা মিষ্টি বাবুমশাই ছিলেন Sreyasir Rannaghor এর বিশিষ্ট ক্লায়েন্ট। ইনি ভাত খাবেন তার আয়োজন ছিল এলাহী। সাথে...
15/08/2026

ছোট্ট এই টোপর পরা মিষ্টি বাবুমশাই ছিলেন Sreyasir Rannaghor এর বিশিষ্ট ক্লায়েন্ট। ইনি ভাত খাবেন তার আয়োজন ছিল এলাহী। সাথে কসবা থেকে আরও দুটি ইভেন্ট এর অর্ডার ছিল একই সঙ্গে। রইল তার কিছু ঝলক।
👩‍🍳কাতলা কালিয়া 👩‍🍳দুধ শুক্ত 👩‍🍳দই এর কাবাব👩‍🍳ভেটকি পাতুরি 👩‍🍳লাউপাতা ভাপা চিংড়ি 👩‍🍳বাটার পনির 👩‍🍳ডাবের ক্ষীর
👩‍🍳বাসন্তী পোলাও 👩‍🍳ভেটকি ফ্রাই 👩‍🍳মটন কষা
কাতলা মাছের সাইজ, ভেটকি পাতুরি, ফ্রাই আর মটন কষার প্রশংসায় সব্বাই পঞ্চমুখ। কিন্তু এই বৃষ্টি মাথায় করে সময়ের মধ্যে ডেলিভারি দেওয়া আর অগ্নিপরীক্ষা দেওয়া দুটোই সমান। 🥹😭🙏
যাই হোক কার কার চাই এমন মিষ্টি বর, হাত তোলো 🥹🥹

কাশের বনে শরৎ নামে, ঢাকের বুকে জাগে বাণী,আলোর পথে আসেন মা গো—দুর্গে দুর্গতিনাশিনী।ষষ্ঠী হতে দশমী উৎসবেরই স্রোত বয়,শিউলি-...
11/08/2026

কাশের বনে শরৎ নামে, ঢাকের বুকে জাগে বাণী,
আলোর পথে আসেন মা গো—দুর্গে দুর্গতিনাশিনী।

ষষ্ঠী হতে দশমী উৎসবেরই স্রোত বয়,
শিউলি-ভেজা প্রভাত জুড়ে মিঠে সমীর গান গায়।

এই ক’দিন নাইবা জ্বলল উনুন, নাইবা খুলল হেঁশেল-দ্বার
Sreyasir Rannaghor এ সঁপে দিন রান্নার ভার।

মন মাতানো, পেট ভরানো, উপাদেয় সব ব্যাঞ্জনে,
বাড়ির খাবার পৌঁছে দেব ডাইনিং রুমে অতি যতনে।

এই পেজটি ফলো করুন, সঙ্গে থাকুন, না করলে আড়ি—
মনের মতো মেনু সাজিয়ে আসবো তাড়াতাড়ি 👩‍🍳।।

80 বছরের স্বাধীন ভারতে উদযাপনের দিনকে তিন রঙে রঙিন করে তোলার অঙ্গীকার নিয়ে Sreyasir Rannaghor ❤️👩‍🍳এই বিশেষ অফার শুধুমাত...
10/08/2026

80 বছরের স্বাধীন ভারতে উদযাপনের দিনকে তিন রঙে রঙিন করে তোলার অঙ্গীকার নিয়ে Sreyasir Rannaghor ❤️👩‍🍳
এই বিশেষ অফার শুধুমাত্র ওই দিনের জন্যই থাকবে। এই অফার এর ছবি নিয়ে অন্য কোনো দিন চাইলে সেটি প্রযোজ্য নয়। এই ঘটনা ঘটেছে, তাই পরিষ্কার করে উল্লেখ করা রইল।
মিনিমাম 4 প্লেট অর্ডার কোলকাতা, বেহালা, বাটানগর এবং দমদমের যে কোনো জায়গায় গ্রহণযোগ্য।
⚠️ৱ্যাপিডো শিপিং অতিরিক্ত 🙏
বুকিং শুধুমাত্র হোয়াটস্যাপ এই নেওয়া হবে। কমেন্ট বক্স, মেসেজ ইনবক্স বা কমেন্ট সেকশন এ বুকিং নেওয়া হয় না 🙏👩‍🍳
বুকিং নম্বর 👉📲 089814 81899

যাঁরা ইনবক্স করছেন জন্মাষ্টমীর পপ আপ কেন এইবছর Sreyasir Rannaghor রাখছে না, তাঁদের জানিয়ে রাখি আমরা গণেশ পুজোর বুকিং দেখ...
08/08/2026

যাঁরা ইনবক্স করছেন জন্মাষ্টমীর পপ আপ কেন এইবছর Sreyasir Rannaghor রাখছে না, তাঁদের জানিয়ে রাখি আমরা গণেশ পুজোর বুকিং দেখে ভয়ে ভয়ে আছি, তাই সাহস করে আলাদা ভাবে পপ আপ রাখিনি। কারণ বুকিং হয়েই চলেছে। তাই প্রতি বছর যাঁরা গোপালের ভোগ অর্ডার করেন, তাঁদের বলছি অর্ডার করে ফেলুন, নাহলে কেউ পাবেন না। আর ১৫ই আগস্ট অবশ্যই পপ আপ রাখা হবে। আজ রাতেই পেজ এ বিশেষ অফার দেওয়া হবে, শুধুমাত্র ১৫ই আগস্ট এর জন্য 😇🙏👩‍🍳
নিচের ছবিতে, বেহালা থেকে অর্ডার করেছিলেন নিয়মভঙ্গের অনুষ্ঠানে | মেনুতে :
👩‍🍳দুধ শুক্ত
👩‍🍳সরু চালের ভাত
👩‍🍳পনির পসিন্দা
👩‍🍳ভেজ ডাল
👩‍🍳লাল শাক ভাজা
👩‍🍳পটল আলু মালাইকারি
👩‍🍳কাতলা কালিয়া
👩‍🍳সর্ষে পাবদা
👩‍🍳চাটনি
👩‍🍳পায়েস
আমাদের যোগাযোগ এবং বুকিং নম্বর : 089814 81899 📳🤳

DAV PUBLIC SCHOOL এবং সেক্টর ফাইভ দুই জায়গায় আজ একই সঙ্গে বিরিয়ানি ডেলিভারি করা হয়েছে। Sreyasir Rannaghor এর চিকেন এবং ম...
07/08/2026

DAV PUBLIC SCHOOL এবং সেক্টর ফাইভ দুই জায়গায় আজ একই সঙ্গে বিরিয়ানি ডেলিভারি করা হয়েছে। Sreyasir Rannaghor এর চিকেন এবং মটন বিরিয়ানি দুটোতেই তেল মশলা বেশ কম এবং ব্যালান্সড থাকে বলে বাচ্ছা থেকে বয়স্ক মানুষ খেয়ে সবাই সুস্থ থাকেন, আর একটা ইম্পরট্যান্ট বিষয় হল আমাদের বিরিয়ানি ঝরে ঝরে পড়ে না। 😂❤️🙏👩‍🍳
যোগাযোগ : 089814 81899

মুকুন্দপুর থেকে গৃহপ্রবেশ এর পুজো এবং পুজো পরবর্তী অনুষ্ঠান এর জন্য অভিষেক মল্লিক স্যার Sreyasir Rannaghor এর হাতে যাবতী...
05/08/2026

মুকুন্দপুর থেকে গৃহপ্রবেশ এর পুজো এবং পুজো পরবর্তী অনুষ্ঠান এর জন্য অভিষেক মল্লিক স্যার Sreyasir Rannaghor এর হাতে যাবতীয় দায়িত্ব তুলে দিয়েছিলেন। মেনুতে আমিষ এবং নিরামিষ দুই রকম ব্যবস্থাই ছিল। ওনাদের দেশের বাড়ি মেদিনীপুর এর অনেক অতিথি উপস্থিত ছিলেন, সবাই খেয়ে পরিতৃপ্ত। ছবি অবশ্যই ক্লায়েন্ট সৌজন্যে 🙏👩‍🍳
👩‍🍳 আম মোচার চপ
👩‍🍳সরু চালের ভাত
👩‍🍳ভেজ ডাল
👩‍🍳ঝুরি আলুভাজা
👩‍🍳কাঁচালঙ্কা আমসত্ত্ব পোলাও
👩‍🍳নিরামিষ কাশ্মীরি আলুর দম
👩‍🍳মালাই পনির
👩‍🍳দই কাতলা
👩‍🍳আমসত্ত্ব খেজুরে চাটনি
👩‍🍳ডাবের পায়েস
নতুন গৃহ এবং নতুন অধ্যায়ের অনেক শুভ কামনা রইল।
যোগাযোগ : 089814 81899

এমনিতেই রবিবার করে Sreyasir Rannaghor নিঃশ্বাস নেওয়ার সময় পায় না, তার উপরে পপ আপ তো অর্ডার এর চাপে রাখাই হচ্ছে না। আর ঠি...
03/08/2026

এমনিতেই রবিবার করে Sreyasir Rannaghor নিঃশ্বাস নেওয়ার সময় পায় না, তার উপরে পপ আপ তো অর্ডার এর চাপে রাখাই হচ্ছে না। আর ঠিক বেছে বেছে রবিবারগুলোতেই সবার আলাদা আলাদা আবদার। কিন্তু বাচ্ছার মায়ের আবদার আর হবু মায়েদের আবদার আমি কোনোদিন ফেলতে পারিনা, নিজে মা হবার পর থেকে। কারণ মায়েরাই বোঝে মায়েদের জ্বালা। এই মিষ্টি হাট্টিমাটিমদের জন্য " ছয় কেজি মটন কষা বানাতে হবে, সম্পূর্ণ লঙ্কা ছাড়া। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ এমনকি আদা বাটার ঝাল ও যেন একটুও না থাকে। মটন যেন এমন হয়, মুখে দিলে গলে যায় আর ছানারা যেন চেয়ে খায়। মনে রাখবেন গেস্টদের গড় বয়স ৪-৫ বছর।"
এইরকম আবদার সপ্তাহের ব্যস্ততম দিনে এসেছে। অগত্যা, এসব তো কারুর দায়িত্বে ছাড়া অসম্ভব, তাই নিজেই হাল ধরতে হল। দিনশেষে এদের তৃপ্তি করে খাওয়ার খবর পেলাম, হাসিমুখগুলো দেখতে পেলাম। আর কি চাই বলুন? এরা হচ্ছেন আমাদের প্রাইম কাস্টমার ❤️❤️👩‍🍳🙏
মেনুতে :
👩‍🍳ভেটকি ডায়মন্ড ফ্রাই
👩‍🍳স্যালাড
👩‍🍳কাসুন্দি
👩‍🍳বাসন্তী পোলাও
👩‍🍳মটন কষা (ঝাল ছাড়া )
যোগাযোগ : 089814 81899

Address

Nangi Station Road
Batanagar
700140

Alerts

Be the first to know and let us send you an email when Sreyasir Rannaghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sreyasir Rannaghor:

Shortcuts

Share