29/12/2025
ছোটবেলা থেকে শুনেছি একলাফে কেউ গাছে উঠতে পারে না...জীবনের চলার পথে অসফলতা আসবেই,একটা সফল দিন দেখতে গেলে অনেকগুলো খারাপ দিন পেরিয়ে আসতে হয়!! ☺️
এই ফুড ডেলিভারির ব্যবসা শুরুর দিকে অনেক স্ট্রাগল,অনেক অসন্মান,অপমান,অনেক বাধা- বিপত্তি,অনেক টিপ্পনি,খোঁচা খেয়েছি,সাথে ছিল এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছে😊
মাথার নড়বড়ে ছাদ থেকেই শুরু করলাম বেঁচে থাকার-বাঁচিয়ে রাখার নতুন লড়াই!! পায়ের তলার মাটিটা শক্ত যে করতেই হবে!! সত্যি কথা বলতে প্রথম উপার্জন বেশী ছিলোনা ছিলো ১৫০/- টাকা/-
হটাৎ সিদ্ধান্ত নিয়েছিলাম ঘুরে দাড়ানোর জন্য মানুষের পাতে দেওয়ার জন্য যেটুকু হাত নাড়িয়ে করে দিতে পারবো তা খেয়ে মানুষ নিরাশ হবেন না!সেই চিন্তা করেই ফেসবুক প্রোফাইল থেকে এবং পরে Batanagar bazar Online গ্রুপ এ পোস্ট করে পরের অর্ডার পেলাম 31st ও1st January-র😃
ছোট্ট রান্নার জায়গায়,একা হাতে রান্না, প্যাক করা, পৌঁছে দেওয়া সব করেছি...
হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয়,তেমন রান্না রোজদিন সমান হয় না , সবার মুখে সব রকম খাওয়া ভালো লাগে না,সেই বুঝে রান্না করতে ১ বছর সময় লেগে গেল,৫জন অর্ডার করলে ৩জন ভালো বলবে ২ জন খারাপ বলবে,এটা খুব স্বাভাবিক!!
বড় কাজ ধরলাম ২০২৩ থেকে,প্রথম অর্ডার থেকে আজ পর্যন্ত একা রান্না করেছি একটা কাজ ছাড়া,ভারী হাতা,খুন্তি,ছান্তা নিয়ে সামলাতে পারবো কিনা!!বসে বসে ভাবছিলাম!!জয় বড়মা বলে লেগে পরলাম!!
লোক রাখার ক্ষমতা এখনো নেই, সহকারী একা কর্তা মশাই ,বাজার থেকে ডেলিভারি,কর্তামশাই খুব সাহায্য করে!!এভাবেই কেটে গেলো তিনটে বছর!!
আজ Nabo's Kitchen এর জন্মদিন!!
সবাই আশীর্বাদ করবেন যেনো আপনাদের রসনাতৃপ্তীর মধ্যে দিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি!!🥰🙏
মনে ইচ্ছে এখন একটাই... ছোট্ট একটা brand তৈরী করার,
জানিনা কবে তা সম্ভব হবে,
তবে একদিন ঠিক হবে,
লাইসেন্স তৈরী করে সুইগি জোম্যাটো তে অ্যাড হবো 🥰
যারা যারা ঘরোয়া রান্না পছন্দ করেন, কোনো অনুষ্ঠান এ নিতে চান, বা যে কোন গেট টু গেদার পার্টিতে ঘরোয়া খাওয়ার টেস্টও করতে চান আমাকে ভরসা করতে পারেন 🙏
আমি খাবার বানিয়ে খাইয়ে আপনাদের ভালোবাসা আদায় করে নেবো একটুকু ফাইনাল🥰
পুরনো দিনের বাঙ্গালি রান্না থেকে মোগলাই সব ধরনের খাওয়ার পাবেন আমার কিচেনে।
নিজে যেমন খেতে ভালোবাসি,ভালোবাসি খাওয়াতেও!!
তারজন্য কোয়ালিটি বজায় রেখেই কাজ করি,
যে খাবার আমি নিজে খেতে পারবো না,তা আমি মানুষকে খাওয়াতে পারবোনা!!
31stডিসেম্বর আর 1st জানুয়ারির জন্য যারা খাবার অর্ডার করতে চাও তারা ঝটপট অর্ডার করে ফেলুন!!
আবারও বলি শুভ জন্মদিন আমার স্বপ্ন🎂🥰❤
Nabo's Kitchen
Contact:7278267882