Savar News

Savar News The Savar News is a Bengali Online news published from Dhaka, Bangladesh.

29/06/2026

আপনার ব্রাজিল সাপোর্টার ফ্রেন্ডের খোঁজ-খবর নেন, তাকে সাহস দেন! বলেন যে, খেলায় হার জিত আছেই!

*ফাঁসি দিয়ে আত্মহত্যা.*তারিখঃ ২৮/০৬/২৬অনলাইনে মোবাইলে গেম জুয়া খেলে ঋণ করে ঋণের চাপে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে একজন ...
29/06/2026

*ফাঁসি দিয়ে আত্মহত্যা.*
তারিখঃ ২৮/০৬/২৬

অনলাইনে মোবাইলে গেম জুয়া খেলে ঋণ করে ঋণের চাপে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে একজন চায়ের দোকানদার!!

মূল ঘটনা !

মোবাইল গেইম জুয়া খেলে অনেক টাকা দেনা ঋণ হয়ে গিয়েছিলো ! স্ত্রী বাসাবাড়িতে কাজ করে, মোটামোটি তাদের ভালো একটা উপার্জন রয়েছে মাসে পরিবারের, কিন্তু স্বামী মোবাইল গেইম জুয়া খেলার কারণে অনেক টাকা দেনা ঋণ হয়ে যায়! এক পর্যায়ে স্বামী স্ত্রীকে বলে এনজিও থেকে কিছু লাখ খানেক টাকা তুলে স্বামী ঋণ পরিশোধ করবে ! এতে স্ত্রী দ্বিমত জানায় এবং স্ত্রী যেখানে বাসাবাড়িতে কাজ করে? সেখানেই ২ দিন ধরে থাকা খাওয়া করে নিজ বাসায় আর আসে না স্বামীর এসব কারণে ! দুইদিন আগে স্ত্রীরির গায়ে হাত তুলেছে এসব টাকার বিষয় নিয়ে স্ত্রী কথা বলাতে!!
পরবর্তীতে যখন এনজিওর লোক টাকা দিতে লোকজন আসে স্ত্রীরির স্বাক্ষর নিতে? তখন স্ত্রী বাসায় নেই, স্ত্রী যেখানে কাজ করে ওখানেই ২দিন ধরে থাকে, ওইসময় স্বামী স্ত্রীকে কল দিলে কল কেটে দেয় স্ত্রী, এক পর্যায়ে মোবাইল বন্ধ করে দেয় স্ত্রী, তাই স্বামী ঋণের চাপ সামলাতে না পেরে যখন স্ত্রীও হেল্প করছে না ? তখন নিজে গলায় দড়ি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী!

ঠিকানাঃ ৫৩ নং ওয়ার্ডের, রানাভোলা ৩ নং রোডের শেষ মাথায় তিতাশ পাড়া, তুরাগ ঢাকা-১২৩০.

যাদের টাকার বৈধ উৎস নেই, ২০-২৫ শতাংশ কর দিয়ে অর্থ বৈধ করতে পারবেন।  #নোয়াখালী১
28/06/2026

যাদের টাকার বৈধ উৎস নেই, ২০-২৫ শতাংশ কর দিয়ে অর্থ বৈধ করতে পারবেন।

#নোয়াখালী১

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামের...
28/06/2026

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পরীক্ষা পরিচালনায় দায়িত্বশীলদের সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম দেখা যাবে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান। এতদিন ট্রফি যেমন একটি ছিল, তেমনি উদ্বোধনী আয়োজনও...
11/06/2026

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম দেখা যাবে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান। এতদিন ট্রফি যেমন একটি ছিল, তেমনি উদ্বোধনী আয়োজনও সীমাবদ্ধ ছিল একটি শহরে।

এমনকি ২০০২ সালে দুই দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল শুধু দক্ষিণ কোরিয়ার সিউলে। তবে এবার সেই ধারার অবসান ঘটছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জা...
11/06/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ।

স্বাধীনতার পর থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ মোট ৫৪টি জাতীয় বাজেট অতিক্রম করেছে। ১৯৭২ সালে প্রথম বাজেটের আকার ছি...
11/06/2026

স্বাধীনতার পর থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ মোট ৫৪টি জাতীয় বাজেট অতিক্রম করেছে। ১৯৭২ সালে প্রথম বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা।

পরিক্রমায় ২০২৩-২৪ অর্থবছরের রেকর্ড ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেটের সব ব...
11/06/2026

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেটের সব বিষয় নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটের প্রেক্ষাপটও কিছুটা ভিন্ন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ কর্মকর্তারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে বোমা হামলা বন্ধ করার অনুর...
11/06/2026

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানের শীর্ষ কর্মকর্তারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। খবর ফক্স নিউজ।

ট্রাম্প বলেন, সর্বশেষ অভিযানে মার্কিন বাহিনী ইরানের ওপর ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যু-দ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত ইরান মেনে না নিলে ‘আগামী রাতেও তাদের ওপর ব্যাপক বোমা হা-মলা চালানো হবে’।

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের লেখা একটি চিঠি স...
11/06/2026

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের লেখা একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের এ নেতা চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায়, মিরাজুল ইসলাম গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। চিঠিতে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রশংসা করে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেছেন। পাশাপাশি, গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশের জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে বলেও তিনি উল্লেখ করেন।

জানা গেছে, চিঠিটি গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এটি কোনো রাজনৈতিক প্যাডে না লিখে পাঠানো হয়েছে ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে। মো. মিরাজুল ইসলাম ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Savar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share