18/08/2026
সোনালি বাচ্চার দাম সর্বোচ্চ, কিন্তু মুরগির বাজারে সেই প্রভাব নেই!
বিদ্যুৎ সংকটসহ নানা কারণে অনেক সোনালী বাচ্চা উৎপাদনকারী হ্যাচারি বন্ধ হয়ে গেছে।
ফলে সোনালি বাচ্চার সরবরাহ কমে যাওয়ায় বাচ্চার দাম এখন সর্বোচ্চ পর্যায়ে।
কিন্তু অবাক করার বিষয় হলো—বাচ্চার দাম এত বেশি হলেও বাজারে সোনালি মুরগির দাম তেমনভাবে বাড়েনি।
অর্থাৎ, খামারিদের একদিকে বেশি দামে বাচ্চা কিনতে হচ্ছে, অন্যদিকে উৎপাদন খরচ বাড়লেও মুরগি বিক্রি করে সেই অনুযায়ী দাম পাওয়া যাচ্ছে না।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপের মধ্যে পড়ছেন সোনালি খামারিরাই।
#সোনালি_মুরগি #হ্যাচারি #পোল্ট্রি_বাজার #খামারি #পোল্ট্রি_ব্যবসা #সোনালি_বাচ্চা #হ্যাচারি #পোল্ট্রি_বাজার #খামারি #পোল্ট্রি_ব্যবসা