True love.com

True love.com True Love.com A page about Recepies in 15 minutes. You can get an idea of Unique food Recepies let. verified

01/23/2022
12/29/2020

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;
তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।
তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।
তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।
তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;
তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।
তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;
তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;
তুমি বলেছিলে অংক ভালো লাগে না,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;
তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।
তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।
এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্যের ঘরের ঘরনী
একদিন আমাদের দেখা হলো তখন;
তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।
-একটা তুমির গল্প (পুর্নাঙ্গ)💔💔💔

10/22/2020

আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।

আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন ?’

03/16/2020

রেস্টুরেন্টে খেতে যাবার সময় অধিকাংশ মেয়ে চিন্তা করে আজ সে কি পরবে, কি ধরনের মেকআপ করবে কিংবা পিংক জামার সাথে কচুপাতা রঙের ওড়নাটা কেমন লাগবে!

ঠিক একই বয়সের একটা ছেলে রেস্টুরেন্টে যাবার আগে ভাবে - সবমিলিয়ে খরচটা কত পড়বে!!

রাস্তায় হাঁটবার সময় দেখবেন -অধিকাংশ ছেলে ডান পাশে থাকে। ভাবটা এমন হিরোমার্কা যেনো -গাড়ি, ঘোড়া, হাতি যাই -ই তার শরীরের উপর দিয়ে চলে যাক না কেনো তার কিচ্ছুটি হবেনা।

আপনার টুকটাক শপিং এর হুটহাট অগোছালো ব্যাগ থেকে শুরু করে প্রতিদিনের আলু, পটোল ভরা বাজারের ভারি ব্যাগ ; সবসময় -ই থাকে আপনার পাশের মানুষটির ( ভাই, বন্ধু, প্রেমিক, বাবা) হাতে।

খেয়াল করে দেখবেন - রাস্তা পার হবার সময় কিংবা ফুটপাত দিয়ে হাঁটবার সময়, কানের কাছে ১০০বার - সামনে তাকাও, ওড়না ঠিক করো, বামে আসো, সাইডে দাঁড়াও, এই দিকে চেপে যাও, ওইদিকে সরে যাও ; বলা মানুষটিও একজন পুরুষ ।

কোনোদিন কি এই মানুষগুলোর জন্য এই কাজগুলোই আপনি করেছেন?
নিজের হাড়ভাঙা খাটুনির টাকাটা যেই মানুষটা দুই সেকেন্ড চিন্তা না করে ; প্রতিবার হাসিমুখে আপনার প্রিয় রেস্টুরেন্টের ক্যাশে জমা দিয়ে আসেন, তাকে একদিন, একটাবার কি বলেছেন - আজ তুমি টাকা দিওনা, আজ আমি পে করবো। আজ আমার পছন্দের বার্গার অর্ডার হবেনা, আজ তোমার পছন্দের ক্রিস্পি চিকেন ই চলুক!
কোনদিন বাজারের ভারি ব্যাগ টা তার হাত থেকে কেড়ে নিয়ে কি দেখেছেন - ভারি ব্যাগ হাতে নিলে, তার হাতেও ঠিক আপনার হাতের মতোই কড়া পরে যায়? কষ্ট তারও হয়!

রাস্তায় হাঁটবার সময়, প্রতিটি মূহুর্ত আপনার সেইফটি নিয়ে চিন্তা করা ছেলেটিকে কি একবার হলেও বলেছেন - আজ তুমি বামে আসো। আমি নাহয় আজ এই ব্যস্ত রাস্তার হাতি, ঘোড়া, গাড়ি সামলাই!!!
একদিন সামলে দেখুন। সামনে থেকে হুট করে একটা গাড়ি চলে আসলে বুকটা ধুক করে উঠবে। আর ধুকপুকুনিটাই একটা ছেলে প্রতিদিন আপনার জন্য কোনো অভিযোগ ছাড়াই সহ্য করে।

আমি জানি, ৭০% মেয়ে এইসব কোনদিনই করেন না। করা তো দূরে থাক, ভাবেন ও না। কেনো জানিনা, অধিকাংশ মেয়েরা ধরেই নিয়েছেন উপরের উল্লেখিত সবগুলো ব্যাপার ই তাদের জাতীয় অধিকারের অন্তর্ভুক্ত।

আমার ধারণা, ভালোবাসার প্রথম অক্ষর "ভ" টা এসেছেই "ভাগাভাগি" শব্দটা থেকে। কাওকে ভালোবাসলে তার সবকিছুই ভাগাভাগি করে নিতে হয়। তার ভালোটা, তার খারাপটা, তার কমতিটা, তার আনন্দটা , তার দুঃখটা, তার কাঁধে থাকা দায়িত্বের বোঝাটা, মাঝেমাঝে তার হাতে থাকা বাজারের ভারি ব্যাগটাও ।

সবকিছু ঠিকঠাক ভাগাভাগি করতে পারলেই "ভরসা"র জায়গাটা মজবুত হয়ে যায়। ভালোবাসাটা তখন আর বদ্ধ রেস্টুরেন্টের দামী বার্গারে পাওয়া যায়না, সেটা ছড়িয়ে পরে ফুটপাতের রং চায়ের ময়লা কাপে....

- Unspoken Words

01/19/2020

নিজেকে যাচায় করুন.............
একটি সাইকোলজিক্যাল টেস্ট।সবাই অংশগ্রহণ
করুন।ডক্টর ফিলস টেস্ট নামে একটা টেস্ট আছে,যেটাতে আপনার ব্যক্তিসত্ত্বার উপর মানুষ
একটা ধারণা পেয়ে যায়।আজকাল অনেক জব সেক্টরেও এই টেস্ট করে আপনার সম্পর্কে ধারণা নেয়।

এখানে প্রশ্নকর্তা আপনাকে ১০ টা প্রশ্ন দিবেন, সাথে কিছু উত্তর দিবেন। উত্তর মিলিয়ে
শেষে দেয়া নাম্বার থেকে আপনি আপনার স্কোর
জানতে পারেন।ডক্টর ফিলস এই টেস্টে পেয়েছিলেন ৫৫।তিনি অপ্রাহ উইনফ্রে এর উপর এই টেস্ট করেন, তিনি পেয়েছিলেন ৩৮।

তবে এই টেস্টে অংশগ্রহণ করতে হলে,আপনাকে
যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হল আপনি
অতীতে কেমন ছিলেন সেটা ভুলে যান, আপনি
বর্তমানে কোথায় কেমন আছেন, সেটাই মুখ্য
বিষয়।
নিচে সেই দশটি প্রশ্ন ও কিছু উত্তর দেয়া আছে।
আপনার উত্তর মিলিয়ে নিন।শেষে আপনার উত্তরের জন্য যে নাম্বারিং করা আছে, সেখান থেকে আপনার স্কোর কত তা দেখে নিন।
এবং কত স্কোরিং এ একজন মানুষ আপনাকে
কীভাবে মূল্যায়ন করবে, তাও জেনে নিন।

১। আপনি কোন সময়ে নিজেকে সবচেয়ে সুখী
অনুভব করেন?
ক) সকালে
খ) বিকাল ও সন্ধ্যার মাঝামাঝি সময়ে।
গ) মধ্যরাতে।
২। আপনি সাধারণত কীভাবে হাঁটেন?
ক) দ্রুত, বড় বড় পায়ে।
খ) দ্রুত, ছোট ছোট পায়ে।
গ কম দ্রুত, মাথা উঁচু করে চারপাশের প্রকৃতি
দেখে।
ঘ) কম দ্রুত, মাথা নিচু করে।
ঙ) খুবই আস্তে।
৩। আপনি কারো সঙ্গে কথা বলার সময়-
ক) দুই হাত বুকের উপর গুটিয়ে রাখেন।
খ) দুই হাত হ্যান্ডশেক এর মতো করে বা
মুষ্টিবদ্ধ
করে রাখেন।
গ) একহাত বা দুই হাত আপনার হিপে রেখে বা
পকেটে ঢুকিয়ে রাখেন।
ঘ) যার সাথে কথা বলছেন, তাঁকে স্পর্শ করে কথা
বলেন।
ঙ) আপনার হাত দিয়ে আপনার কান, ত্বক বা
মাথায় স্পর্শ করে কথা বলেন।
৪। আপনি যখন বিশ্রাম নেন, তখন যেভাবে বসে
থাকেন-
ক) দুই হাঁটু ভাজ করে মুখের সামনে এনে বসেন।
খ) দুই পা কোনাকোনিভাবে মাটিতে রেখে বসেন।
গ) পা দুটো সোজা সামনের দিকে দিয়ে বসেন।
ঘ) এক পা ভাজ করে অন্য পা সোজা করে বসেন।
৫। যখন কোনো কিছু আপনাকে সত্যিকারের
আনন্দ দেয়, তখন আপনি;
ক) জোরে হাসি দিয়ে স্বাগত জানান।
খ) অল্প শব্দ করে হাসি দেন।
গ) আপনি নীরব থাকেন!
ঘ) মুচকি হাসি দেন।
৬। আপনি যখন কোনো পার্টিতে উপস্থিত হন,
তখন,
ক) সবাইকে ওয়েলকাম করে ভিতরে প্রবেশ
করেন।
খ) নীরবে প্রবেশ করেন, এবং পরিচিত কাউকে
খোঁজেন।
গ) নীরবে প্রবেশ করে এক কোনায় একা দাঁড়িয়ে
থাকতে পছন্দ করেন।
৭। আপনি কোনো কাজে অনেক বেশি মগ্ন, হঠাৎ
কেউ আপনাকে নক করলে,
ক) আপনি তাকে স্বাগত জানান।
খ) আপনি খুবই রেগে যান
গ) মাঝে মাঝে স্বাগত জানান, মাঝে মাঝে রেগে
যান।
৮। আপনার পছদের রঙ কোনটি?
ক) লাল অথবা কমলা
খ) কালো
গ) হলুদ অথবা হালকা নীল।
ঘ) সবুজ
ঙ) গাঢ় নীল অথবা বেগুনী
চ) ধূসর অথবা বাদামী।
৯। রাতে ঘুমানোর আগে আপনি কীভাবে বিছানায়
শুয়ে থাকেন?
ক) সোজা হয়ে।
খ) উপুর হয়ে।
গ) একপাশে কাত হয়ে।
ঘ) একহাতের উপর মাথা রেখে।
ঙ) মাথা বালিশের নিচে রেখে।
১০। আপনি প্রায়ই কীরকম স্বপ্ন দেখেন?
ক) আপনি কোনো কিছু থেকে পড়ে যাচ্ছেন।
খ) আপনি কারো সাথে মারামারি করছেন বা
পালিয়ে বেড়াচ্ছেন।
গ) আপনি কাউকে খুঁজছেন।
ঘ) আপনি উড়ছেন বা ভাসছেন।
ঙ) আপনি স্বপ্ন দেখেন না বললেই চলে।
চ। আপনি সবসময় আনন্দের স্বপ্ন দেখেন।
নাম্বারসমূহঃ
১। ক=২, খ= ৪, গ=৬
২। ক= ৬, খ= ৪, গ= ৭, ঘ= ২, ঙ=১
৩। ক=৪, খ=২, গ=৫, ঘ=৭, ঙ=৬
৪ ক=৪, খ=৬, গ=২, ঘ=১
৫। ক=৬, খ= ৪, গ=৩, ঘ=৫,
৬। ক=৬, খ=৪, গ=২
৭। ক=৬, খ=২, গ=৪
৮। ক=৬, খ=৭, গ=৫, ঘ=৪, ঙ=৩, চ=২
৯। ক=৭, খ=৬, গ=৪, ঘ=২, ঙ=১।
১০। ক=৪, খ= ২, ঘ=৩, ঘ=৫, ঙ=৬, চ=১।
আপনার স্কোর যখন ৬০ এর উপরে, তখন
অন্যরা আপনাকে জানবে আপনি আত্মকেন্দ্রিক, আপনি ডমিন্যান্ট করতে পছন্দ করেন। আপনি প্রশংসিত হবেন, কিন্তু সবসময় বিশ্বাসযোগ্য হবেন না। আপনার সাথে কেউ ঘনিষ্ঠ হতে অনেক দ্বিধায় ভুগবে।

আপনার স্কোর যখন ৫১-৬০, তখন অন্যরা
আপনাকে জানবে আপনি একজন আকর্ষণীয়,
প্রাণবন্ত, আবেগী, ব্যক্তিত্বসম্পন্ন, দলনেতা,
দূরদর্শী, যেকোনো কিছুর সিদ্ধান্ত অনেক
তাড়াতাড়ি নিতে পারেন, সেটা ভুল হোক আর ঠিক হোক। আপনি সাহসী, অ্যাডভেঞ্চারপ্রিয়,
আপনার সঙ্গ পেতে সবাই পছন্দ করবে।
আপনার স্কোর যখন ৪১-৫০, তখন অন্যরা
আপনাকে জানবে আপনি সতেজ, জীবনঘনিষ্ঠ,
সুন্দর, বাস্তববাদী একজন মানুষ। আপনি দয়ালু,
সুবিবেচক, মানুষকে সাহায্য করতে পছন্দ করেন।
আপনার স্কোর যখন ৩১-৪০, তখন অন্যরা
জানবে আপনি বিচক্ষন, সতর্ক, যত্নশীল,
বাস্তববাদী, চালাক, মেধাবী এবং বিনয়ী। আপনার সাথেই সহজে একজন বন্ধুত্ব করে ফেলবে। আপনি সহজেই কাউকে বিশ্বাস করে ফেলবেন, কিন্তু কেউ আপনার বিশ্বাস ভাঙলে তাঁকে আর কখনোই বিশ্বাস করতে পারবেন না।
আপনার স্কোর যখন ২১-৩০, তখন অন্যরা
জানবে আপনি বিরক্তিকর এবং ব্যস্ত। আপনাকে সবাই অত্যন্ত কৌশলী বলেই জানবে। আপনি প্রতিভাবান নন, কিন্তু উদ্যমী।
যখন আপনার স্কোর ২১ এর নিচে, তখন অন্যরা
জানবে আপনি অনেক লাজুক, নার্ভাস, সবসময়
সিদ্ধান্তহীনতায় ভোগেন। কেউ আপনাকে শুধুই
বিরক্তির উপকরন হিসেবে দেখবে। ব্যক্তিগত
জীবনে আপনি অনেক প্রতিকূলতার সম্মুখীন হবেন!
👉 ইতিহাস ও শিক্ষনীয় বিষয়

👉করো উপর রাগ করে নিজেই কেঁদে ফেলেছেন কখনো?👉কাউকে মিস করতে গিয়ে চোখের পানি ফেলেছেন কখনো?👉কারো একটা কল বা ম্যাসেজ পাওয়ার...
07/01/2019

👉করো উপর রাগ করে নিজেই কেঁদে ফেলেছেন কখনো?
👉কাউকে মিস করতে গিয়ে চোখের পানি ফেলেছেন কখনো?
👉কারো একটা কল বা ম্যাসেজ পাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছেন কখনো?
👉কাউকে একবার মাত্র চোখের দেখা দেখার জন্য পাগল হয়ে গিয়েছেন কখনো?
👉কারো ১ টা রিপ্লে না আসার কারনে ১০ টা মেসেজ করেছেন কখনো?
👉ভুল না করেও শত শত বার কাউকে সরি বলেছেন কখনো?
👉কাওকে একটিভ দেখার জন্য বার বার প্রোফাইল চেক করেছেন কখনো?
👉রেগে গিয়ে কথা বলবেন না ভেবেও নিজেই আগে মেসেজ দিয়েছেন কখনো?

♥️সবগুলো উত্তর যদি হ্যাঁ হয়,
তাহলে,, এটাই সত্যি আপনিও কাওকে মন থেকে ভালোবাসেন।

গর্ভবতী_মহিলাদের_আমলঃ-🌾প্রথম মাসে সূরা-আলে ইমরান পড়লে সন্তান দামী হবে।🌾দ্বিতীয় মাসে সূরায়ে ইউসুফ পড়লে সন্তান সুন্দর ...
12/02/2018

গর্ভবতী_মহিলাদের_আমলঃ-
🌾প্রথম মাসে সূরা-আলে ইমরান পড়লে সন্তান দামী হবে।
🌾দ্বিতীয় মাসে সূরায়ে ইউসুফ পড়লে সন্তান সুন্দর হবে।
🌾তৃতীয় মাসে সূরায়ে মারয়াম পড়লে সন্তান সবরকারী হবে।
🌾চতুর্থ মাসে সূরায়ে লোকমান পড়লে সন্তান হেকমত ওয়ালা হবে।
🌾পঞ্চম মাসে সূরায়ে মুহাম্মাদ পড়লে সন্তান চরিত্রবান হবে।
🌾ষষ্ঠ মাসে সূরায়ে ইয়াসিন পড়লে সন্তান জ্ঞানী হবে।
🌾সপ্তম,অষ্ঠম,নবম এবং দ্বশম মাসে সূরা-ইউসুফ,মুহাম্মদ এবং ইবরাহিম এর প্রথম থেকে দশ আয়াত পড়বে।
✓✓ ব্যাথা উঠলে সূরা-ইনশিকাক পড়ে পানিতে ফুক দিয়ে পান করবে।
আল্লাহ তাআ‘লা সকল গর্ভবতি মহিলাদেরকে উক্ত আমলগুলো করার তাওফীক দান করুন৷ আমীন!!

(((সংগৃহীত)))

Pregnant_mahiladar_amal-
🌾 The first month of Surah Al-Imran's recitation of the child will be expensive.
🌾 In the second month of Sura Yusuf, children will be beautiful.
The child will be patient while reciting Surat Mary in the third month.
🌾 In the fourth month, if the surah lokman is read, the child will be haiktanta.
If the Surah Muhammad reads in the fifth month, the child will be virtuous.
The child will be wise after reading the sura yasin in the sixth month.
The first ten verses of Surah Yusuf, Muhammad, and Ibrahim will be read in the seventh, seventh, ninth and twelfth month.
✓✓ When you get hurt, you will drink the water and drink it with water.
Allaah has given the gift of women to all pregnant women. Amin !!

(((Collected)))

১) কিছু কিছু মানুষ জ্যামিতি বক্সের ভিতর লুকিয়ে থাকা রাবারের মতন৷অনিচ্ছা থাকা সত্বেও হারিয়ে যায়৷😱২) আবার কিছু কিছু মানুষ...
10/15/2018

১) কিছু কিছু মানুষ জ্যামিতি বক্সের ভিতর লুকিয়ে থাকা রাবারের মতন৷
অনিচ্ছা থাকা সত্বেও হারিয়ে যায়৷😱
২) আবার কিছু কিছু মানুষ জ্যামিতি বক্সের ভিতর অবহেলিত হয়ে পড়া থাকা কাটা কম্পাসের মতন
আছে ঠিকই, কিন্তুু গুরত্ব নেই৷😲
৩) কিছু মানুষ আমাদেরকে তেজপাতার মতন ইউজ করে , ঘ্রাণ শুঁকে একটা সময় ফেলে দেয়৷😲
৪) আবার আমরা নিজেরাও মাঝেমাঝে তেজপাতার মতন হয়ে যাই, নামই শুধু তেজপাতা আসলে কোনও তেজ নাই৷😱
৫) কিছু কিছু মানুষ আমাদের জীবনে উড়ে এসে জুড়ে বসে,
আবার একটা সময় জুড়ে বসে উড়ে চলে যায়৷😱
৬) আমি জানি আপনার ব্লকলিস্টে আছে এমন একজন মানুষ,
যে কিনা একটা সময় আপনার খুব প্রিয় মানুষ ছিলো৷😲
৭) আমি এটাও জানি আপনার চ্যাট লিস্টের প্রথম সারিতে থাকা মানুষটি একটা সময় একদম নিচের সারিতে চলে যায়৷😲
৮) যাকে আপনি হাতে ধরে ধরে "অ" বানান শেখাবেন
একটা সময় সেই আপনাকে "অমানুষ" বলে গালি দেবে৷😲
৯) কাউকে ভালোবাসলে হয় পুরোটাই বাসুন
লাভ ক্ষতির হিসেব খুঁজবেন না কারণ এটা ভালোবাসা, বিজনেস না৷😱
১০) কেউ যদি বলে তুমি আমাকে কেন ভালোবাসো?
আমি বলবো, ভালোবাসতে উপযুক্ত কারণ লাগে না, কিন্তুু ঘৃণা করতে উপযুক্ত কারণ লাগে৷ 😲
.....😎

Address

Street 5
Japan, MO

Alerts

Be the first to know and let us send you an email when True love.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category