19/07/2022
👉 #বাবা_আার_আমি!!!!
#বাবা, তুমি কি জানো!!
আমি ধীরে ধীরে, তুমি হয়ে যাচ্ছি!!
এখন আমি খুব ভোরে ঘুম থেকে উঠি🥱
#বাবা তুমি কি জানো তোমার ছেলেটা আর এক ঘন্টা ধরে ব্রাশ করে না,,,
একটু খানি পানির ছিটা দিলেই হয়ে যাই!!
অনেক সময় তাও দেওয়া হয় না!!।😪
#বাবা তুমি কি জানো তোমার ছেলে
তোমার মতো সকাল বেলা পান্তা ভাত খায় না।
ইয়া বড় বড় দুইটা রুটি খায়।🥪🍞
#বাবা তুমি কি জানো তোমার ছেলেটা
তোমার মতো করে ঘারে গামছা ঝুলায় না।
ইয়া বড় একটা ব্যাগ ঝুলিয়ে বের হয়ে👜
যাই জীবন নামক যুদ্ধে।🪓🔨⚒️
ও #বাবা তোমার ছেলের মাথায় একটা হেলমেট আর পায়ে ইয়া বড় একজোড়া জুতাও থাকে।⛑️⛑️🥾🥾
#বাবা তুমি তো হেঁটে চলে যেতে,,,
তোমার ছেলে কিন্তু হেঁটে যাই না,,
লড়ি নামক একটা গাড়ি আসে আর 🚚🚚
তোমার ছেলেটা এক কোনায় বসে
চুপটি করে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলে যাই কর্মস্থলে।
সারাদিন অক্লান্ত পরিশ্রমে এখন,,,
তোমার ছেলের শরীরে ঘামের গন্ধ হয়।
#বাবা তুমি কি জানো এখন তোমার ছেলেটাও
অনেক রাতে বাসায় ফিরে।
বাসায় ফিরে কোনরকম তাড়াহুড়ো করে
গোসল শেষে একগাদা কাপড় ও কাচে।🦺
#বাবা তুমি কি জানো তোমার ছেলেটা এখন তেলে ডুবানো কয়েক টুকরা গোসত দিয়ে খেয়ে তৃপ্তি পায়।
#বাবা তুমি কি জানো তোমার ছেলেটাও
এখন গম্ভীর তোমার মতো,
হাসির উপকরণগুলো, কেমন তুচ্ছ লাগে!
#বাবা, তুমি কি জানো,
আমি ধীরে ধীরে, তুমি হয়ে যাচ্ছি!
তুমি, বিছানায় শুয়েই, ঘুমিয়ে পড়তে,
আর আমি ভাবতাম, তুমি পৃথিবীর, নিশ্চিন্ত এক, মানুষ।
এখন বুঝি, ক্লান্তির কাছে তুমি ছিলে, অসহায়!
তোমার মতো আমিও, এখন জীবন নয়
জীবিকার পিছনে ছুটে চলা মানুষ।
তুমি আমায়, বেঁচে থাকতে শিখিয়েছ,
টিকে থাকতে নয়,
টিকে থাকার লড়াইয়ে তাই হয়তো ক্লান্ত আমি!
যদি আরেকবার বায়না ধরার সুযোগ পেতাম
তবে তোমার কাছে বায়না ধরতাম...
#বাবা আমি পালিয়ে যাই
#বাবা আমি পালাতে চাই' !!
সেই ছোট বেলায়!!
সিঙ্গাপুর প্রবাসী-_