28/02/2026
নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী একটা মেয়েকে ১৫ দিন আগে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছিলো। তাকে গতকাল আবার তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে হত্যা করে লাশ ফেলে গেছে।
মেয়েটির নাম আমিনা।
আমিনা ছিলো মুহাম্মদ সাঃ এর মায়ের নাম। বাপ এই নামের প্রতি শ্রদ্ধা থেকে মেয়ের নাম রেখেছিলো।
১৫ দিন আগে এলাকার স্থানীয় মাস্তান নূরার নেতৃত্বে ৬ জন তাকে তুলে নিয়ে ধর্ষণ করার পর ফেরত দিলে স্থানীয় একটি বিচার হয়৷ সে বিচার কী আমি জানি না।
আমিনাদের সম্মান হারানোর বিচার কী হতে পারে?
গতকাল মেয়েটির বাবা তাকে নিয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন। পথিমধ্যে একই মাস্তান ও তার দল মেয়েটিকে ছিনিয়ে নিয়ে যায়৷
কাল অনেক রাত অব্দি খুঁজেও মেয়ের বাবা মেয়েটিকে পায়নি৷ এই সময়টা, মানে কাল পুরো রাতটা যে স্থানীয় কমিশনার বিচার করেছিলেন তিনি এবং মাধবদী থানা পুলিশ কী করেছে তাও আমি জানি না।
জানা গেলো যা, তা হলো আজ সকালে আমিনার লাশ ধান ক্ষেতে পড়েছিলো৷
আপনারা একটু কথা বলুন। আমিনাকে একা ছেড়ে দিয়েন না।
আমিনার জন্য একটু জোড়ে চিৎকার দিন। আপনাদের ঘরে আছে না আমিনা?
আমি খুব বেশি বিস্তারিত লিখতে পারি না। আপনারা একটু লিখুন। বারবার ঐ ধর্ষকের নাম লিখুন, ওয়ার্ড কমিশনার কী করলেন প্রশ্ন করুন, স্থানীয় থানা এই ১৬ দিন করলো আজ কী করবে প্রশ্ন করুন।
প্লিজ করুন।
সবাই এই পোস্টা শেয়ার করুন বেশি বেশি❤️