26/03/2020
বিদেশে না আসলে কখনো বুঝতাম না সভ্যতা কাকে বলে ? সারা জীবন অসভ্য বাঙ্গালীই থেকে যেতাম । বিদেশে না আসলে বুঝতাম না , মানুষে মানুষে কিভাবে ভালোবাসা যায় ।
জাতী ধর্ম বর্ন গোত্রে সীমানা প্রাচীর ভেঙ্গে কিভাবে এক কাতারে দাঁড়ানো যায় , একই ছাদের নিচে বাস করা যায়। বাংলাদেশ যতই উন্নত হউক বাঙ্গালী আরো ১০০ বছরেও সভ্যতার দ্বারপ্রান্তে যেতে পারবে না (যদিও আমি চাই আমার দেশটা অনেকদুর এগিয়ে যাক)।
চোরামি , দূর্নীতি , ঘুষ আর হিংসা বাঙ্গালীর রক্তের সাথে মিশে গেছে । এরা দূর্যোগ কিংবা উৎসব কোনটাই বুঝে না শুধু মাত্র সুযোগের অপেক্ষা ।
দুদিন আগে অশিক্ষিত প্রবাসী বলে যারা গালি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়ালো তাঁরাই দুদিন পরে সরকারী ছুটি পেয়ে ট্রেন, বাস , লঞ্চে ভীর করে গায়ের সাথে গা গেষে বাড়ি ফিরতে শুরু করলো ।
এই না হলে বাঙ্গালী । একজনকে প্রশ্ন করা হলো বাড়ী যাওয়ার জন্য ছুটি তো দেয়া হয় নি ভীর করে বাড়ি যাচ্ছেন কেন ? তিনি উত্তর দিলেন ঢাকা ফাঁকা হয়ে যাচ্ছে কি খাব ? কল কারখানা বন্ধ হয়ে গেছে তাছাড়া মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে ।
আমরা প্রবাসীরাই মনে হয় একটু বেশী নেকামো করি , দেশের কথা ভেবে অস্থির হয়ে যাচ্ছি । কি হবে দেশের মানুষ গুলোর ? কিভাবে মোকাবেলা করবে এই অদৃশ্য শক্তির সাথে ?
তবে হ্যা অসভ্য হয়ে তো আর মরবো না । অন্তত ভালোবাসা দিতে শিখেছি, শিখেছি কি করে শৃংঙ্খলার ভিতরে থাকা যায় । পরিস্কার , পরিচ্ছন্ন , পরিপাটি থেকে সমাজের সাথে তাল মিলিয়ে চলা যায় । দূর্যোগ কিংবা উৎসবে দায়িত্ববোধের পরিচয় দেয়া যায় ।
যদি বিদেশ না আসতাম সভ্যতা কি সেটা জানতামই না ।
>>>>>>>>>>>>>>আরিফুল ইসলাম নিশান,
~~~~~~~~~~~~~ওমান,প্রবাসী!