Kafela Foods Media

Kafela Foods Media We are making some best fast food, chicken fry with rice and some special dish. You can choose any f

নিচে ৬ ধরনের সুস্বাদু ও জনপ্রিয় সন্দেশ তৈরির রেসিপি দেওয়া হলো:---১. সাধারণ সন্দেশ (চেনা স্বাদের ক্লাসিক)** উপকরণ:* ছানা ...
07/07/2025

নিচে ৬ ধরনের সুস্বাদু ও জনপ্রিয় সন্দেশ তৈরির রেসিপি দেওয়া হলো:

---
১. সাধারণ সন্দেশ (চেনা স্বাদের ক্লাসিক)

** উপকরণ:

* ছানা – ২ কাপ
* চিনি – ১/২ কাপ (বা স্বাদ অনুযায়ী)
* এলাচ গুঁড়ো – ১/৪ চা চামচ

** প্রণালী:
১. ছানা মিহি করে ব্লেন্ড করে নিন।
২. প্যানে ছানা ও চিনি একসাথে দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন।
3\. মিশ্রণ ঘন হয়ে এলে এলাচ দিয়ে নিন।
৪. ঠাণ্ডা হলে মোল্ডে বা হাতে গোল বা আকৃতি দিয়ে পরিবেশন করুন।

---
২. চকলেট সন্দেশ (বাচ্চাদের প্রিয়)

** উপকরণ:

* ছানা – ২ কাপ
* চিনি – ১/২ কাপ
* কোকো পাউডার – ১ টেবিল চামচ
* ডার্ক চকলেট (ঐচ্ছিক) – গলানো

** প্রণালী:
১. প্রথমে সাধারণ সন্দেশের মতো ছানা ও চিনি রান্না করুন।
২. এবার কোকো পাউডার/চকলেট মেশান ও ভালোভাবে মেশান।
৩. ঠাণ্ডা হলে ছোট ছোট বল করে সাজিয়ে দিন।

---
৩. রোজ সন্দেশ (গোলাপ সুগন্ধি)

** উপকরণ:

* ছানা – ২ কাপ
* গুলাব জল – ১ টেবিল চামচ
* চিনি – ১/২ কাপ
* গোলাপ পাপড়ি/রোজ সিরাপ – ঐচ্ছিক

** প্রণালী:
১. ছানা ও চিনি দিয়ে রান্না করুন।
২. শেষে গুলাব জল ও গোলাপ সিরাপ দিন।
৩. গোলাপ পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

---
৪. নারকেল সন্দেশ (কোকোনাট ফ্লেভার)

** উপকরণ:

* ছানা – ১ কাপ
* কুরানো নারকেল – ১ কাপ
* চিনি – ১/২ কাপ
* এলাচ গুঁড়ো

** প্রণালী:
১. ছানা, নারকেল ও চিনি একসাথে হালকা আঁচে রান্না করুন।
২. মিশ্রণ শুকিয়ে এলে নামিয়ে গোল আকারে তৈরি করুন।
৩. উপর থেকে নারকেল ছিটিয়ে পরিবেশন করুন।

---
৫. আম সন্দেশ (ম্যাংগো ফ্লেভার)

** উপকরণ:

* ছানা – ২ কাপ
* আমের পিউরি – ১/২ কাপ
* চিনি – ১/৩ কাপ (কম বেশি করা যাবে)
* কেশর (ঐচ্ছিক)

** প্রণালী:
১. ছানা ও চিনি দিয়ে রান্না করুন, তারপর আম পিউরি মেশান।
২. মিশ্রণ ঘন হলে ঠাণ্ডা করে ঢালাই বা মোল্ডে দিন।
৩. উপরে কেশর বা আম কুচি দিয়ে সাজান।

---
৬. ভাপা সন্দেশ (Steamed Sandesh – নরম ও মজাদার)

** উপকরণ:

* ছানা – ২ কাপ
* চিনি – ১/২ কাপ
* দুধ – ১/৪ কাপ
* এলাচ, কেশর

** প্রণালী:
১. ছানা ও সব উপকরণ মিশিয়ে ভালো করে বেটে নিন।
২. একটি ছোট স্টিলের বাটিতে ঢেলে ভাপ দিন (১০-১৫ মিনিট)।
৩. ঠাণ্ডা হলে কেটে পরিবেশন করুন।

---

✅ টিপস:

* সব সন্দেশের জন্য ছানা নরম ও তাজা হওয়া জরুরি।
* ছানার পানি ভালভাবে নিংড়ে নিতে হবে।
* ফ্রিজে রাখলে ৩-৫ দিন ভালো থাকে।

পারফেক্ট পাউন্ড কেক রেসিপি  (ফুল প্রুফ)যা যা লাগবে: • মাখন – ২০০ গ্রাম (ঘরের তাপমাত্রার, নরম) • চিনি – ২০০ গ্রাম (সাদা দ...
30/06/2025

পারফেক্ট পাউন্ড কেক রেসিপি (ফুল প্রুফ)

যা যা লাগবে:
• মাখন – ২০০ গ্রাম (ঘরের তাপমাত্রার, নরম)
• চিনি – ২০০ গ্রাম (সাদা দানাদার)
• ডিম – ৪টা (ফ্রেশ ও রুম টেম্পারেচারের)
• ময়দা – ২০০ গ্রাম (চালানো)
• বেকিং পাউডার – ১ চা চামচ
• ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ
• এক চিমটি লবণ
(চাইলে ২ চা চামচ লিকুইড দুধ ব্যবহার করতে পারেন কেকটা আরো সফট করার জন্য)



যেভাবে বানাবেন:

১. ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে রাখুন।
২. একটা কেক টিনে হালকা মাখন ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিন বা বেকিং পেপার দিন।
৩. নরম মাখনে চিনি দিয়ে ভালোভাবে বিট করুন যতক্ষণ না হালকা ও ক্রিমি হয়ে আসে (৫-৭ মিনিট মতো)।
৪. এরপর এক এক করে ডিম দিন – প্রতিটি ডিম দেওয়ার পর ভালোভাবে বিট করুন।
৫. এবার ময়দা, বেকিং পাউডার, আর লবণ মিশিয়ে আলাদা একটা বাটিতে চালিয়ে নিন।
৬. ময়দা মিশ্রণটি ধীরে ধীরে মাখনের মিশ্রণে দিন এবং ভ্যানিলা এসেন্স দিয়ে হালকা হাতে মেশান।
৭. চাইলে অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটা একটু স্মুথ করে নিতে পারেন।
৮. ব্যাটারটি টিনে ঢেলে ওভেনে ৪৫–৫০ মিনিট বেক করুন। কাঠি ঢুকিয়ে দেখে নিন – শুকনো বের হলে কেক রেডি।
৯. ঠান্ডা হলে টিন থেকে খুলে কেটে পরিবেশন করুন।

Grilled Colossal Shrimp with Chili Lime SeasoningIngredients (Serves 4): • 1 lb colossal shrimp (peeled and deveined, ta...
25/02/2025

Grilled Colossal Shrimp with Chili Lime Seasoning
Ingredients (Serves 4):
• 1 lb colossal shrimp (peeled and deveined, tails on)
• 2 tbsp olive oil
• 1 tbsp chili powder
• 1 tsp lime zest
• Juice of 1 lime
• Salt and pepper to taste
• 1 cup wild rice (cooked according to package instructions)
• 2 cups broccoli florets, steamed
• 1 tbsp olive oil (for broccoli, optional)
• Salt and pepper (for seasoning)
For the Avocado Crema:
• 1 ripe avocado, pitted and peeled
• 1/2 cup sour cream or Greek yogurt
• Juice of 1 lime
• 1 garlic clove, minced
• Salt and pepper to taste
• Water (as needed for consistency)
Garnish:
• Frisée salad (or arugula, for garnish)
• Microgreens (for garnish)
Instructions:
1 Prepare Shrimp: Toss shrimp with olive oil, chili powder, lime zest, lime juice, salt, and pepper. Preheat a grill or grill pan over medium-high heat. Grill shrimp for 2-3 minutes per side until pink and cooked through. Remove and set aside.
2 Cook Wild Rice: Prepare wild rice according to package instructions. Season lightly with salt and pepper.
3 Steam Broccoli: Steam broccoli for 5-7 minutes until tender-crisp. Toss with 1 tbsp olive oil, salt, and pepper if desired.
4 Make Avocado Crema: Blend avocado, sour cream or Greek yogurt, lime juice, minced garlic, salt, and pepper until smooth. Add water, 1 tbsp at a time, to reach desired consistency.
5 Assemble & Serve: Plate wild rice, top with steamed broccoli, then grilled shrimp. Drizzle or dollop with avocado crema and garnish with frisée salad and microgreens. Serve immediately. Enjoy!

কাবাব মশলা উপকরনঃশুকনা মরিচ ১০-১২টিধনিয়া ৬ টেবিল চামচজিরা  ৫ টেবিল চামচহলুদ গুঁড়া ২ টেবিল চামচমরিচ গুঁড়া ১ টেবিল চামচলবঙ...
19/11/2024

কাবাব মশলা

উপকরনঃ
শুকনা মরিচ ১০-১২টি
ধনিয়া ৬ টেবিল চামচ
জিরা ৫ টেবিল চামচ
হলুদ গুঁড়া ২ টেবিল চামচ
মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
লবঙ্গ ৬টি
বড় এলাচ ৪টি
ছোট এলাচ ৫-৬টি
তেজপাতা ৩টি
দারুচিনি ৫টি ১ ইঞ্চি লম্বা
জয়ফল ১টি
জয়ত্রী আধা চা চামচ
মেথি ১ চা চামচ
মৌরি ১ চা চামচ
সাদা গোলমরিচ ১ চা চামচ
কাবাব চিনি ১ চা চামচ
পোস্ত দানা ২ টেবিল চামচ
আস্ত সরিষা ২ টেবিল চামচ
আজোয়য়াইন/জোয়াইন ১ চা চামচ
বিট লবণ পরিমাণমতো

প্রনালিঃ
এখানে যেসব মসলা আস্ত সেগুলো আলাদা করে মিকশ্চারে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর চালুনি দিয়ে চেলে নিয়ে বাকি গুঁড়া মসলার সঙ্গে মিক্স করে ঘণ্টা দুয়েক রোদে শুকাইতে হবে। রোদে শুকানোর সুযোগ না থাকলে চুলার নিচে একটি ট্রেতে ঘণ্টাখানে রাখা যেতে পারে। এই মসলা থেকে প্রতি কেজি মাংসে ১ টেবিল চামচ দিয়ে কাবাব তৈরি করে ফেলুন।

রেসিপি যেন না হারিয়ে যায় তাই তাড়াতাড়ি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। যেনো প্রয়োজনে খুঁজে পান।

#প্রয়োজনীয়_কিছু_টিপস

বিরিয়ানি মশলাউপকরনঃ ১ চা চামচ এলাচ২ টি কালো এলাচ ছোট১ টেবিল চামচ দারুচিনি১ টা জয়ফল মাঝারি১ টি জয়ত্রী বড়১/২ চা চামচ কাল...
19/11/2024

বিরিয়ানি মশলা

উপকরনঃ
১ চা চামচ এলাচ
২ টি কালো এলাচ ছোট
১ টেবিল চামচ দারুচিনি
১ টা জয়ফল মাঝারি
১ টি জয়ত্রী বড়
১/২ চা চামচ কালো গোলমরিচ
১/২ চা চামচ লবঙ্গ
৪ টি তেজপাতা
১ টেবিল চামচ ধনিয়া
দেড় টেবিল চামচ জিরা
১ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা
১ চা চামচ শাহী জিরা
১ চা চামচ কাবাবচিনি
১ টা তারকা মৌরি ছোট
১৫ থেকে ২০ টা শুকনা মরিচ
১.৫ চা চামচ আদা গুঁড়ো
১ চা চামচ রসুন গুঁড়ো
১/৪ চা চামচ জাফরান বা জর্দার রং

প্রনালিঃ
গুঁড়ো মশলা গুলো বাদে সবকিছু একসাথে মিশিয়ে নিন। তারপর অর্ধেক মশলা না ভেজে কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিন এবং বাকি অর্ধেক শুকনো তাওয়াতে হালকা করে ভেজে গুঁড়ো করে নিন। তারপর আগে থেকে নেয়া গুঁড়ো মশলা গুলো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিন। এভাবে করলে ভাজা এবং কাঁচা দুইরকম মশলার মিক্স হবে আর ফাইনাল বিরিয়ানী মশলার সুগন্ধ অনেক চমৎকার আসবে। এটাই আমাদের হোমমেড বিরিয়ানী মশলা।
এখানে যা মশলা হবে তা দিয়ে ২ কেজি মাংসের বিরিয়ানী রান্না করা যাবে। একবারে বেশি করে বানালে এয়ারটাইট বক্সে রেখে ৬ মাস পর্যন্ত ব্যাবহার করা যাবে। তবে তিন মাসের মধ্যে যেকোনো মশলা শেষ করা ভালো। এতে করে মশলার সুগন্ধ বেশি ভালো পাওয়া যায়।

মাছের মশলাউপকরনঃজিরা ১ চামচমৌরি ১ চামচসরিষা ১ চামচশুকনো মরিচ- ২টিপাঁচফোড়ন ১/২ চামচগোলমরিচ ১/২ চামচরাঁধুনী ১/২ চামচপ্রনাল...
19/11/2024

মাছের মশলা

উপকরনঃ
জিরা ১ চামচ
মৌরি ১ চামচ
সরিষা ১ চামচ
শুকনো মরিচ- ২টি
পাঁচফোড়ন ১/২ চামচ
গোলমরিচ ১/২ চামচ
রাঁধুনী ১/২ চামচ

প্রনালিঃ
সব উপকরণ একসঙ্গে সামান্য ভেজে নিতে হবে। চাইলে ভাজা ছাড়াও গুঁড়া করতে পারবেন। তবে হালকা ভেজে নিলে গন্ধটা সুন্দর হবে। ভেজে নিয়ে এরপর ঠান্ডা করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ডার না থাকলে পাটায় গুঁড়া করে নিন। মাছের মসলা কষানোর সময় এই গুঁড়া থেকে এক চা চামচ ব্যবহার করলেই স্বাদ ও গন্ধ বেড়ে যাবে। আরও কম মসলা খেতে চাইলে আধা চা চামচও দিতে পারেন। এই সাধারণ মসলা ব্যবহারেই আপনার মাছ রান্না হয়ে উঠবে অসাধারণ।

মাংসের মশলাউপকরণঃ শুকনা মরিচ ২২টিতেজপাতা ৪টি (মাঝারি)দারুচিনি ১ টেবিল চামচ (ছোট টুকরা)এলাচ ১ চা চামচলবঙ্গ আধা চা চামচকাল...
19/11/2024

মাংসের মশলা

উপকরণঃ
শুকনা মরিচ ২২টি
তেজপাতা ৪টি (মাঝারি)
দারুচিনি ১ টেবিল চামচ (ছোট টুকরা)
এলাচ ১ চা চামচ
লবঙ্গ আধা চা চামচ
কালো গোলমরিচ ১ চা চামচ
আস্ত জিরা দেড় টেবিল চামচ
আস্ত ধনিয়া ২ টেবিল চামচ
মৌরি ১ চা চামচ
জয়ত্রী ১টি (ছোট)
জায়ফল অর্ধেক
হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ

প্রনালিঃ
চুলায় প্যান বসিয়ে শুকনা মরিচ টেলে নিতে হবে। এরপর সব মশলা গরম প্যানে টেলে নিন। ঘ্রাণ বের হলে নামিয়ে ফেলুন। ব্লেন্ডারে অথবা পাটায় পিষে নিন সব মশলা। মশলা তৈরি হয়ে গেলে হলুদ গুড়া মিশিয়ে দিন। মসলা রেডি হয়ে গেল। মাংস রান্না করার সময় এই মসলা ভালো করে কষিয়ে নেবেন ও স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। মসলা শুকনো বয়ামে ভরে রেখে দিলে দুই থেকে তিন মাস পর্যন্ত ভালো থাকবে।

#প্রয়োজনীয়_কিছু_টিপস

♣♣ ৪ ধরনের মশলার রেসিপি।🌿শাহী রোস্ট মসলা🌿প্রয়োজনীয় উপকরণঃ*জায়ফল  ১/২ টি*জয়িত্রী ৩ টুকরো *মৌরি ১ টে. চামচ *তেজপাতা ৩ টি*ল...
19/11/2024

♣♣ ৪ ধরনের মশলার রেসিপি।

🌿শাহী রোস্ট মসলা🌿

প্রয়োজনীয় উপকরণঃ
*জায়ফল ১/২ টি
*জয়িত্রী ৩ টুকরো
*মৌরি ১ টে. চামচ
*তেজপাতা ৩ টি
*লবঙ্গ ১ চা চামচ
*পোস্তদানা ১ টে. চামচ
*সবুজ এলাচ ১ টে. চামচ
*কালো এলাচ ২ টি
*গোলমরিচ ১ টে. চামচ
*দারুচিনি ৪ টুকরো
*ধনিয়া ১ টে. চামচ
*জিরা ১ টে. চামচ
*শাহীজিরা ১ টে. চামচ
*কাজুবাদাম ৬ টি

বানানোর প্রণালিঃ
১। বাদাম বাদে বাকি সব উপকরণ শুকনো প্যানে ৩-৪ মিনিট টেলে নিন। মিডিয়াম আঁচে টেলে নিবেন যাতে কোন মসলা পুরে না যায়।

২। প্রয়োজনে আকারে ছোট মসলা আলাদা টালবেন আর বড় মসলাগুলো আলাদা টালুন।

৩। এবার বাদামসহ সব উপকরণ মিক্সারে বা ব্লেন্ডারে ভাল করে গুঁড়ো করে নিন।

৪। দীর্ঘদিন সংরক্ষণের জন্য কাঁচের বয়াম বা এয়ারটাইট বক্সে করে রাখুন।

৫। মসলার স্বাদ নষ্ট হয়ে গেলে বা রান্নায় ঘ্রাণ ভালো না এলে আবার তৈরি করুন।

🌿বিরিয়ানির মসলা🌿

প্রয়োজনীয় উপকরণঃ
সবুজ এলাচ ১ টে. চামচ
কালো এলাচ ৩/৪ টি
গোলমরিচ ১ টে. চামচ
দারুচিনি ৪ টুকরা মাঝারি
ধনিয়া ১ টে. চামচ
জিরা ১ টে. চামচ
শাহীজিরা ১ টে. চামচ
জয়ফল ১টি
জয়ত্রী ৩/৪ টুকরা
মৌরি ১ টে. চামচ
তেজপাতা ৩টি
স্টার অ্যানাইস/তারা এলাচ ৩টি
রাঁধুনী ১ টে. চামচ
লবঙ্গ ১ টে. চামচ
পোস্তদানা ১ টে. চামচ
কাবাবচিনি ১ চা চামচ

বানানোর প্রণালীঃ
১। সবগুলো উপকরন একসাথে একটি শুকনো কড়াইতে মিডিয়াম আঁচে ৩/৪ মিনিট ভেজে নিন।

২। একটা সুন্দর ঘ্রাণ বের হলে নামিয়ে ঠান্ডা করুন।

৩। এরপর ব্লেন্ডারে দিয়ে গুড়া করুন।

৪। কাঁচের বয়াম কিংবা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করুন। ২/১ মাস পর্যন্ত এর গুনাগুন ভালো থাকবে। এরপর আবার তৈরি করুন।

🌿মাংসের স্পেশাল মসলা🌿

প্রয়োজনীয় উপকরণঃ
আস্ত ধনিয়া ১ টে. চামচ
আস্ত কালো গোল মরিচ ১ টে. চামচ
সবুজ এলাচ ১০ টি
বড় কালো এলাচ ৩ টি
জিরা ২ টে. চামচ
মিষ্টি জিরা/ মৌরি ২ চা চামচ
শুকনো লাল মরিচ ২ টি
লবঙ্গ ৬-৭ টি
দারুচিনি ৩ টুকরো
জয়ত্রি ১/২ চা চামচ
জায়ফল ১ টি (মাঝারি)
পোস্তদানা ১ টে চামচ
স্টার অ্যানিস/তারা মসলা ২ টি
তেজপাতা ২ টি

বানানোর প্রণালীঃ
১। সব উপকরণ তাওয়াতে হালকা টেলে নিন মিডিয়াম আঁচে যাতে একটা ঘ্রাণ বের হয়।

২। একটু ঠাণ্ডা করে একসাথে ব্লেন্ডারে দিয়ে পছন্দ মতো মিহি করে গুঁড়ো করে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করুন।

৩। এই মসলা একবার তৈরি করে ২/১ মাস পর্যন্ত ভালো স্বাদ ও ঘ্রাণ ও রং থাকবে।

🌿শাহী হালিম মসলা🌿

উপকরণঃ

শুকনো মরিচ ৮/৯ টি
আস্ত জিরা ১ টে. চামচ
আস্ত ধনিয়া ১ টে. চামচ
দারুচিনি ৩/৪ টুকরো
ছোটো এলাচ ৫/৬ টি
বড় এলাচ ২ টি
লবঙ্গ ৭/৮ টি
গোল মরিচ ১ চা চামচ
তেজপাতা ১ টি
স্টার এ্যানিস/ তারা মসলা ১ টি
জয়ফল ১/২ টা
জয়ত্রী ২ টুকরো
সরিষা ১/৪ চা চামচ
মেথি ১/২ চা চামচ
রাঁধুনী ১ চা চামচ
মৌরী ১ চা চামচ

প্রণালীঃ
১। সব উপকরণ শুকনো তাওয়ায় টেলে নিন। যখন সুন্দর একটা এ্যারোমা বেড় হবে নামিয়ে ঠান্ডা করে নিন।

২। মসলাগুলো ঠান্ডা হয়ে এলে ব্লেন্ডারে করে মিহি গুড়া করে নিন।

৩। বেশি দিন সংরক্ষণের জন্য এয়ারটাইট বক্সে বা কাঁচের জারে করে রাখুন।

ভালো লাগলে টাইমলাইনে রাখতে ভুলবেন না।শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। নতুন নতুন রেসিপি পেতে আমাকে ফলো দিয়ে রাখবেন। যেনো নতুন কোন রেসিপি দিলেই সবার আগে আপনার কাছে পৌছে যায়। কে কোথায় থেকে আমার রেসিপিটি দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে অবশ্যই কমেন্ট ব্যাক পাবেন।

Lamb Birany
10/10/2024

Lamb Birany

Address

Kuala Lumpur
59100

Alerts

Be the first to know and let us send you an email when Kafela Foods Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kafela Foods Media:

Share