Shopna Abid

Shopna Abid Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Shopna Abid, Ristorante, Bologna.

আলহামদুলিল্লাহ ,আলহামদুলিল্লাহ ,,আলহামদুলিল্লাহ।।শুকরিয়া মহান রবের।🤲🤲যিনি আমাকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন এবংঅসংখ্য ন...
14/04/2026

আলহামদুলিল্লাহ ,আলহামদুলিল্লাহ ,,আলহামদুলিল্লাহ।।
শুকরিয়া মহান রবের।🤲🤲

যিনি আমাকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন এবংঅসংখ্য নিয়ামত দিয়ে শুকরিয়া আদায়ের তাওফিক দিয়েছেন।। ❤️

হাজারো নিয়ামতের মাঝে আজকের দিনে দীর্ঘদিনের অপেক্ষার পর বড় ধরনের একটা প্রাপ্তি।।।
১৪/০৪/২৬💗💗💗

02/04/2026

2 April ❤️👩‍❤️‍👨।।

04/03/2026

হে মাবুদ ,আমি নিঃস্ব অসহায় বলে তোমার অতি বুদ্ধিমান বান্দিরা আমাদের ঠকিয়ে তাদের সুখের রাজপ্রাসাদ গড়ল।
মাবুদ তুমি তোমার অত্যাচারি বান্দিদের ঐই আসমানে নয়,এই দুনিয়ার জামিনে এমন বিচার করিও
যেন দ্বিতীয় বার একই গুনাহ করতে,প্রথমবার তোমার করা বিচারের কথা মনে পড়ে যায়।।।

এমন বিচার করিও যেন,আমার মত অন্য কোন মেয়েদের জীবনে হাহাকার নামাতে না পারে। নিজেরাই যেন নিজেদের পাপের আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়।🤲🤲🤲

# #মাবুদ তোমার বিচারের অপেক্ষায় তোমার এক অধম # #

03/02/2026

ওরাও কি মানুষ 🫢🫢

18/12/2025

ইনানী বিচ স্মৃতিতে প্রথম 🧚‍♀️🧚‍♀️🧚‍♀️

18/12/2025

সাগরের হাওয়ায় উড়তে থাকি আমরা দুজন @@👫👫

19/10/2025

মমাধবীলতার মায়াকুন্জ💐💐 flower # #

মানুষের সম্পর্কের সবচেয়ে গভীর বন্ধন হলো রক্তের টান। পিতা–মাতা, ভাই–বোন কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবে ভ...
17/08/2025

মানুষের সম্পর্কের সবচেয়ে গভীর বন্ধন হলো রক্তের টান। পিতা–মাতা, ভাই–বোন কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবে ভালোবাসা, স্নেহ ও মমতায় বাঁধা থাকার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আধুনিক সমাজে এই প্রাকৃতিক টানকে দুর্বল করে দিচ্ছে টাকার টান।

আগে যেখানে একে অপরের সুখ–দুঃখ ভাগাভাগি করার জন্য আত্মীয়তার সম্পর্কই ছিল প্রধান, সেখানে এখন আর্থিক স্বার্থই হয়ে উঠেছে মুখ্য। ভাইয়ের সঙ্গে ভাইয়ের দূরত্ব তৈরি হচ্ছে সম্পত্তির হিসাব–নিকাশে, সন্তান বাবা–মায়ের প্রতি দায়িত্ব ভুলে যাচ্ছে অর্থকেন্দ্রিক চিন্তায়, এমনকি আত্মীয়তার জায়গায়ও টাকা হয়ে দাঁড়াচ্ছে মূল যোগসূত্র। সমাজে দেখা যাচ্ছে—যে আত্মীয় আর্থিকভাবে শক্তিশালী, তার প্রতি টান অটুট; আর যার হাতে টাকা নেই, সে ধীরে ধীরে সম্পর্কের বাইরে চলে যাচ্ছে।

টাকা জীবনের জন্য অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু যখন সেটি মানুষের মানবিকতা ও রক্তের টানকে ছাপিয়ে যায়, তখন সমাজে অ'মা'নবিক'তার জন্ম হয়। আজ আমরা দেখছি—পিতামাতা বার্ধক্যে উপেক্ষিত, ভাইবোনের মধ্যে হা*না*হানি, আত্মীয়তার জায়গায় ভ*ণ্ডা*মি। এসব কিছুর মূলে রয়েছে টাকার প্রতি অতিরিক্ত আ*সক্তি।

তবে এ বাস্তবতার মধ্যেও আশার আলো আছে। সমাজে এখনো অনেক পরিবার রয়েছে যারা রক্তের সম্পর্ককে অগ্রাধিকার দেয়, টাকার কাছে আত্মসমর্পণ করে না। তাদের কাছ থেকেই শেখা যায়—টাকা ক্ষণস্থায়ী, কিন্তু রক্তের টান চিরন্তন।

টাকা জীবনের চালিকাশক্তি হলেও সম্পর্কের ভিত্তি হতে পারে না। টাকার জন্য সাময়িক লাভ হলেও রক্তের টান হারালে জীবনে শূন্যতা নেমে আসে। তাই আমাদের উচিত—টাকার প্রতি অতিরিক্ত আ*সক্ত না হয়ে রক্তের টানকে অগ্রাধিকার দেওয়া। কারণ শেষ পর্যন্ত মানুষের পাশে দাঁড়ায় না টাকা, দাঁড়ায় সম্পর্ক আর ভালোবাসা।

😭😭😭
#জীবনচক্র

02/08/2025

❤️❤️❤️

পরিবারের বিশ্রী পলিটিক্সের স্বীকার হচ্ছেন?পৃথিবীতে সবচেয়ে বেসি মাইন্ড গেইম খেলা করেন বাবা মায়েরা।অথচ এই সমাজ সর্বদা সন্ত...
03/07/2025

পরিবারের বিশ্রী পলিটিক্সের স্বীকার হচ্ছেন?
পৃথিবীতে সবচেয়ে বেসি মাইন্ড গেইম খেলা করেন বাবা মায়েরা।অথচ এই সমাজ সর্বদা সন্তান কে অপরাধী বানায়। বাবা মায়ের বয়স হয়েছে মানে উনারা যেটা বলবেন বা করবেন সেটাই ১০০% সত্য।তারাও ভুল করেন বা করতে পারেন এটা মানতে চাইনা।সাইলেন্ট ট্রিটমেন্ট , ভার্বাল এ‍্যাবইউজমেন্ট বাজে ব‍্যবহার , ইমোশনালি হ‍্যারেজ হচ্ছেন , মাইন্ড গেইম এসব কিছুর মধ‍্যে দিন কাটাচ্ছেন। প্রতিবাদ করলেই আপনি খারাপ।
বাবা মা খুব ভাল করে জানেন কোন সন্তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায় আর কাকে তোষামোদ করে চলতে হয়।মানুষ ৬০ বছর বয়সে বুঝতে পারে জীবনে সত্যিকারে সম্পর্ক কোনটা ছিল।সৌভাগ্যক্রমে অনেকেই যৌবন পেরুতেই সেই সম্পর্ক বুঝতে পারে।হাজারো সন্তান জীবনের সবটুকু সঞ্চয় বাবা মায়ের হাতে দিয়ে সার্টিফিকেট পায় কিছুই করোনা আবার অনেক সন্তান কিছু না করেও সেরা সন্তানের সার্টিফিকেট অর্জন করে।অনেক সময় এক সন্তান কে সামনে রেখে মানুষের কাছে গল্প বলবে আমার অমোক সন্তান এটা করে ওটা করে। এই সেই বহু সুনাম।আর যে সামনে দাঁড়িয়ে থাকে তাকেও একটু ছোট করতে দ্বিধা করেনা। মানে তাকে অন্যের থেকে একটু হলেও ছোট করে রাখতে হবে।আর সেই মানুষটা নিরবে এগুলো সয্য করতে করতে একদিন দূরত্বের সীমান্ত পেরুতে থাকে।
যাদের সাথে এইগুলো হয় শুধু তারাই এটার ভুক্তভোগী।প্রতিবাদ করলেই তুমি খারাপ।
আল্লাহাতালার পরেই পৃথিবীতে মা বাবার সার্পোট নিয়ে সন্তান পথচলে।বাবা মা যখন শত্রু হয় তখন পথচলা সহজ হলেও হৃদয় টা ক্ষতবিক্ষত হয়ে যায়। আর ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে পুরোপুরি শ্রদ্ধা আসেনা।দুনিয়ার সবার কাছে নির্বিশেষে যে ভালো সে পজেটিভ পারসন নয় , সে হিপোক্রেট।
আমার জীবন থেকে শিখেছি পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রী। বাকি সব মিথ্যা।যে একজন সঠিক মানুষ পাইনা তার কপাল পোড়া।যে সঠিক জীবন সঙ্গী পেয়েছে তার বেঁচে থাকার জন্য পৃথিবীতে আর কারোর প্রোয়জন হয়না🥰
Abid Sopna💕💕

কবি কাজী নজরুলের নারী কবিতাটি একবার পড়ে দেখুন মন ভালো হয়ে যাবে। সংক্ষিপ্ত দেওয়া হলোনারী- কাজী নজরুল ইসলামসাম্যের গান গাই...
30/04/2025

কবি কাজী নজরুলের নারী কবিতাটি একবার পড়ে দেখুন মন ভালো হয়ে যাবে।
সংক্ষিপ্ত দেওয়া হলো

নারী
- কাজী নজরুল ইসলাম

সাম্যের গান গাই -
আমার চক্ষে পুরুষ-রমনী কোনো ভেদাভেদ নাই।
বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী,অর্ধেক তার নর।

বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি
অর্ধেক তার আনিয়াছে নর,অর্ধেক তার নারী।

নরককুন্ড বলিয়া কে তোমা’ করে নারী হেয়-জ্ঞান?
তারে বল,আদি-পাপ নারী নহে,
সে যে নর-শয়তান।
অথবা পাপ যে - শয়তান যে - নর নহে নারী নহে,
ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে।
এ-বিশ্বে যত ফুটিয়াছে ফুল,
ফলিয়াছে যত ফল
নারী দিল তাহে রূপ-রস-মধু-গন্ধ সুনির্মল

তাজমহলের পাথর দেখেছে,
দেখিয়াছ তার প্রাণ?
অন্তরে তার মোমতাজ নারী,
বাহিরেতে শা-জাহান।

জ্ঞানের লক্ষ্ণী, গানের লক্ষ্ণী, শস্য-লক্ষ্ণী নারী,
সুষমা-লক্ষ্ণী নারীই ফিরিছে রূপে রূপে সঞ্চারি’।
পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ,
কামিনী এনেছে যামিনী-শান্তি, সমীরণ, বারিবাহ।
দিবসে দিয়াছে শক্তি-সাহস,নিশীথে হয়েছে বধু,
পুরুষ এসেছে মরুতৃষা লয়ে,নারী যোগায়েছে মধু।
শস্যক্ষেত্র উর্বর হ’ল,পুরুষ চালাল হাল
নারী সে মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল।
নর বাহে হল,নারী বহে জল,সেই জল-মাটি মিশে’
ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে।
স্বর্ণ-রৌপ্যভার
নারীর অঙ্গ-পরশ লভিয়া হয়েছে অলঙ্কার।
নারীর বিরহে,নারীর মিলনে,নর পেল কবি-প্রাণ
যত কথা তার হইল কবিতা,শব্দ হইল গান।
নর দিল ক্ষুধা,নারী দিল সুধা,সুধায় ক্ষুধায় মিলে’
জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে।
জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান
মাতা ভগ্নী ও বধুদের ত্যাগে হইয়াছে মহীয়ান।
কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপাড়ি’ কত বোন দিল সেবা
বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?

কোন কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে,শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্ণী নারী।
রাজা করিতেছে রাজ্য-শাসন,রাজারে শাসিছে রানী
রানির দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি।

পুরুষ হৃদয়হীন,
মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ।
ধরায় যাঁদের যশ ধরে না ক’ অমর মহামানব,
বরষে বরষে যাঁদের স্মরণে করি মোরা উৎসব।
খেয়ালের বশে তাঁদের জন্ম দিয়াছে বিলাসী পিতা।
লব-কুশে বনে তাজিয়াছে রাম,পালন করেছে সীতা।

Indirizzo

Bologna

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Shopna Abid pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi

Digitare