30/06/2021
Roadside Love বন্ধ হয়ে যাচ্ছে। তথ্য অনুযায়ী গত দু'বছর ধরে চলতে থাকা এই প্যানডেমিকে ভারতের যে ৮২% স্মল স্টার্ট আপ এফেক্টেড হয়েছে তার মধ্যে যুক্ত হল 'রোডসাইড লাভ' এর নামও..
তবে এই বন্ধ থাকাটা স্থায়ী নয়, আমরা ফিরব, অবশ্যই ফিরব। আপনাদের সবার ভালোবাসাই ফিরে আসার জোর দেবে আমাদের মনে। সেই প্রথম দিন থেকে যেভাবে আপন করে নিয়েছিলেন আপনারা আমাদের ছোট্ট প্রচেষ্টাকে, এখনও যেভাবে খোঁজ নেন নিরন্তর, তারজন্য ধন্যবাদ শব্দটা খুব ছোট মনে হয়, তবুও সেটাই বলব, আপনাদের প্রত্যেককে মন থেকে অনেক অনেক অনেক ধন্যবাদ আর আমাদের আবদার আছে একটা, আপনাদের মনে এইভাবেই 'রোডসাইড লাভ' কে রেখে দেবেন প্লিজ।
এখন মোমো ফুচকা, পিৎজা ফুচকা, চিকেন ফুচকারা ছুটিতে থাকুক কদিন, আপনাদের মুখে মুখে তাদের গল্প ছড়াক, মানুষও সুস্থ হয়ে উঠুক দ্রুত..
আর গল্পের পরবর্তী অংশটা নিয়ে আসবো আমরা একটা ব্রেকের পর। প্রমিস…. ❤️💛