Hridaye Momo

Hridaye Momo Varieties of Momo available here. Thank You.

17/07/2024

বিক্রী আছে

1) ডীপ ফ্রীজ 500 লিটার 1 পিস , 8 মাস( ভোলটাস )

2) ডীপ ফ্রীজ 320 লিটার 1 পিস ( 2.5 বছর, ভোলটাস)

3) তন্দুরি ভাটি বড় 2 পিস, অব্যবহৃত

4) কমার্শিয়াল মিক্সি মেশিন ( 2 লিটার, 5 লিটার জার) 1 পিস, 1.5 বছর

5) দোকানের সামনের কাউন্টার শোকেস 2 পিস, কাঠের

6) 7 ফুটের লোহার টেবিল 1 পিস

7) 5 ফুটের লোহার টেবিল 1 পিস

8) 3 ফুটের লোহার টেবিল 4 পিস

9) প্লাস্টিকের চেয়ার 23 পিস, ভালো কন্ডিশন

10) বড় বিরিয়ানি হাঁড়ি 3 পিস, নতুন

11) বড় গামলা 2 পিস, ছোট গামলা 1 পিস, নতুন

12) বিরিয়ানি স্ট্যান্ড 2 পিস

13) ওভেন 10-12 পিস

14) রোলের মোটা বড় তাওয়া 2 পিস

15) সিলিন্ডার 9 পিস

16) এক্সহস্ট ফ্যান 3 টে ( 1 টা বড়, 2 টো ছোট )

17) ওয়েট মেশিন 1 টা ( 30 কেজি ) 8 মাস

18 ) মোমোর স্টীমার 5-6 টা

19) বড় লাইট 6 টা, 10-12 টা সিসি ক্যামেরা,

20) মিল্টনের আইস বক্স 1 টা

21) সুজাতা জুস মেশিন 2 টো, জার 4-5 টা

22) টোটোর উপর সেট করা একটি মোমোর কার্ট ( হৃদয়ে মোমো ), যেটা শান্তিনিকেতন পোস্টঅফিস মোড়ে বসতো

23) আরো অসংখ্য রান্নার সরঞ্জাম

এছাড়াও

একটি গিটার ( ব্যাগ সহ )
তিনটি জেন্টস সাইকেল
এবং একটি অ্যাপাচি RTR 180 সাদা বাইক বিক্রি আছে।

ফোন 9082390569

13/07/2024
13/05/2024

বাঙালি ব্যবসা করতে নামবে কোন সাহসে?

প্রথমে তাকে তার বাবা মায়ের সাথে ল​ড়তে হবে। তারপরে পাড়াপ্রতিবেশীর টিটকারী সইতে হবে। তারপরে প্রতিমুহুর্তে প্রেমিকার থ্রেট সহ্য করতে হবে।

এসব কিছু করে ব্যবসায় নামার পরে মাল বিকুক আর নাই বিকুক, তাকে বিভিন্ন রকম চাঁদার ব্যবস্থা করতে হবে। ব্যবসা চলতে শুরু করলে চাঁদার চাপ বাড়বে।

এছাড়া যখন সে একজন বাঙালি ছেলেকে কাজে রাখবে তার হাজার রকমের বায়নাক্কা সহ্য করতে হবে। বাঙালি প্রেমিকার থেকেও বাঙালি কর্মচারীর বায়না অনেক বেশি।

এরপরে যখনই সে ব​ড় হতে শুরু করবে তখন এক শ্রেণীর দালাল আসবে তাকে শ্রেণীশত্রু বলে তার ব্যবসা লাটে ওঠাতে। এছাড়া ব্যবসা করে যদি সে টু পাইস লাভ করে তাহলে তাদেরকে আলাদা চাঁদা দাও।

আর যেখানে অন্য জাতির একে অপরের হাত ধরে টেনে তোলার রীতি, সেখানে একে অপরের পা ধরে টেনে নামাবার স্বভাবের সাথেও তাকে ল​ড়তে হবে।

ব্যবসায় নিজেই অনেক ঝামেলা থাকে। সেটা সামলাবে না এসব সামলাবে? তাই বাঙালি বাংলার বুকে ব্যবসা করতে ভ​য় পায়।

কিন্তু আপনি দিল্লি যান, বেনারস যান, প্র​য়াগরাজ যান, জামশেদপুর রাঁচি বা ধানবাদ যান, এদিকে রায়পুর বিলাসপুর বা ভিলাই যান, সেখানে দেখবেন বাঙালি চুটিয়ে ব্যবসা করছে।

🙏🙏🙏
23/01/2024

🙏🙏🙏

12/01/2024

হৃদয়ে মোমো এখন বোলপুর লজ মোড়ে, 1স্ট গেটের কাউন্টার টি বন্ধ হয়ে গেছে।

01/01/2024

একটা সময় সব কিছুই ফুরিয়ে আসে। দেখতে দেখতে বাইশ টা মাস কেটে গেল শান্তিনিকেতন SBI এর পাশের হৃদয়ে মোমোর।
দিন ফুরিয়ে এলো এখানে। আগামী কাল 1/1/24 আমাদের শেষ দিন।
এর পর যে দোকান টি হবে এখানে, তার সাথে কোনোভাবেই আমাদের কোনো সম্পর্ক নেই।
তবে আমাদের ভালোবেসে একটু কষ্ট করে আসতেই পারেন একটু দূরে আমাদের অন্য কাউন্টার দুটিতে। একটি রতনপল্লীতে জীবক মেডিক্যালের বিপরীতে, অন্যটি বোলপুর লজ মোড়ে, শান্তিনিকেতন রোডে।
নতুন বছর সবার খুব ভালো কাটুক।

আজ শনি বার, একটু বেলার দিকে সোনাঝুরি গিয়ে দেখছি এই অবস্থা, দেখছি গাড়ি গুলো থেকে অক্সিজেন বের হচ্ছে, তাই সবাই একটু শুদ্...
30/12/2023

আজ শনি বার, একটু বেলার দিকে সোনাঝুরি গিয়ে দেখছি এই অবস্থা, দেখছি গাড়ি গুলো থেকে অক্সিজেন বের হচ্ছে, তাই সবাই একটু শুদ্ধ বাতাস নিতে এসেছে। দেখছি গত বছর দিদির স্মৃতির উদ্দেশ্যে লাগানো গাছ টা উপড়ে ফেলে সেখানে রাস্তা বানানো হয়েছে মেলার সময়। শুধু ওই গাছ টাই নয়, আরো অনেক গাছই আর খুঁজে পেলাম না। গাড়ি রাখতে গাছ গুলো খুবই অসুবিধা সৃষ্টি করার জন্য গাছ গুলো কেটে ফেলা উচিত। আগে বিনোদন, আগে অর্থ, আগে মানুষ, তার পর সব কিছু।

এমন সময় ঘুমটা ভেঙে গেল। উফফ, হাঁফ ছেড়ে বাঁচলাম। যাক এটা সত্যি নয়, স্বপ্ন ছিল।

হৃদয়ে মোমোতে এসে কেউ জোড়ে জোড়ে প্রেম পিরিতির গল্প করবেন না, সব কর্মচারী বিবাহিত বা এনগেজড হলেও মালিক হতভাগা এখনও সিঙ্...
23/12/2023

হৃদয়ে মোমোতে এসে কেউ জোড়ে জোড়ে প্রেম পিরিতির গল্প করবেন না, সব কর্মচারী বিবাহিত বা এনগেজড হলেও মালিক হতভাগা এখনও সিঙ্গেল। এসব কথা ওর কানে গেলে হিসাবে ভুল হয়ে যায়।

20/12/2023

মেলা অব্দি আমাদের রতন পল্লীর স্টল বন্ধ থাকবে।
তবে SBI এর পাশের এবং লজ মোড়ের কাউন্টার খোলা থাকছে।

আমাদের প্যান ফ্রাই মোমো খেয়ে এনার এত ভালো লেগেছে যে উনি বাবা মায়ের সাথে গোল টেবিল বৈঠক করে সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন উন...
16/12/2023

আমাদের প্যান ফ্রাই মোমো খেয়ে এনার এত ভালো লেগেছে যে উনি বাবা মায়ের সাথে গোল টেবিল বৈঠক করে সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন উনি বড় হয়ে রেষ্টুরেন্ট খুলবেন এবং সেখানে প্যান ফ্রাই মোমো ফ্রী তে খাওয়াবেন।
আমরা তো প্রথম দিন যাবই, আপনারাও আসবেন কিন্তু♥️

Address

Santiniketan
731235

Telephone

+919082390569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hridaye Momo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hridaye Momo:

Share