14/08/2026
*আমাদের স্বাধীনতা* : *বাহ্যিক রূপ বনাম অভ্যন্তরীণ গুণ* !
নিজেকে নিজের অধীনে রাখাই হলো প্রকৃত স্বাধীনতা। মানুষের মধ্যে জ্ঞানবিস্তার যত বেশি ঘটে, তিনি তত বেশি স্বাধীন। কারণ, শুদ্ধ জ্ঞান আমাদের বিচারবুদ্ধি ও বিবেচনাশক্তিকে সবসময় সঠিক রাস্তায় চালনা করে। এটি শুধু আমাদের ব্যক্তিগত জীবনকেই নয়, বরং আমাদের চারপাশের সবকিছুকে এক সুন্দর শৃঙ্খলায় পরিচালিত করে।
আজ তেমনই *এক সুন্দর স্বপ্নের প্রতিফলন দেখতে পাচ্ছি বর্তমান Food and Drug Administration Department এর পদক্ষেপে।* তাদের এই উদ্যোগ দেশবাসীকে শুধু এক সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতিই দিচ্ছে না, বরং আমাদের ভাবনার পরিধিকেও আরও বিস্তৃত করে তুলছে।
গতকাল ভাই সুমন Sauce তৈরির এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে গিয়েছিল। সেখানে ঘটে যাওয়া একজন ক্রেতা Madam এবং Shopkeeper এর মধ্যকার কথোপকথনের বিবরণ নিচে তুলে ধরা হলো:
Madam : Schezwan Sauce এর একটা প্যাকেট দিন তো।
Shopkeeper : একটি প্যাকেট এগিয়ে দিলেন।
Madam : ওমা, একি! এর সেই চেনা টুকটুকে লাল রঙটা নেই কেন? এতো ফ্যাকাশে!
Shopkeeper : হ্যাঁ ম্যাডাম, এখন থেকে আমার কাছে এই রকম Schezwan Sauce পাবেন। এখন থেকে আর আগের মতো অনেক ingredients ওতে add না করলেও, এর স্বাদ কোনো অংশে কম নয় আর গুণমান আগের থেকে অনেক বেশি ভালো।
Madam : প্যাকেটটি না নিয়েই ফিরে যাওয়ার আগে বললেন—যদি Appearance ভালো না হয়, তাহলে বাড়ির লোকেরা খাবেই না ! উনি তাঁর চেনা পরিচিত অন্য একটি দোকানে চলে গেলেন এবং সেখানে হয়তো নিজের মনের মতো জিনিসটি পেয়েও যাবেন।
*ঠিক এই রকমই একটি সময়ে দাঁড়িয়ে আপনাদের কী মনে হয়* , দোকানদার এখন কী করবে? উনি কি আগের মতোই প্রোডাক্ট বানাবেন, নাকি সঠিক নিয়ম এবং পদ্ধতি মেনে নিজের প্রোডাক্টের পরিবর্তনটাই বজায় রাখবেন? এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বাজারে টিকে থাকার লড়াইয়ে বেশিরভাগ ক্ষেত্রেই Taste & বাহ্যিক রূপ (Appearance) বেশি গুরুত্ব পায় খাবারের Quality'র থেকেও।
*এই মানসিকতাই হয়তো একরকম প্ররোচিত করেছে market এ এতো বেশি Artificial taste enhancer, Preservatives, Artificial Colours, Artificial flavours, more Processed Foods এবং আরো কত কি !*
যেকোনো ভালো কাজের জন্য গঠনমূলক সমালোচনা অত্যন্ত জরুরি। সমালোচনা একটি কাজকে নিখুঁত ও পরিপক্ক করে তোলে। কিন্তু বর্তমান সময়ে সমালোচনার উদ্দেশ্য প্রায়ই ইতিবাচক না হয়ে নেতিবাচক হয়ে দাঁড়ায়। কিছুক্ষেত্রে আছে সমালোচনার খাতিরে সমালোচনা করে এক ধরণের বিকৃত আনন্দ পাওয়া, আবার অন্যদিকে আছে সমালোচনা গ্রহণ করার তীব্র অনিচ্ছা এবং স্বেচ্ছাচারিতা।
এর ফলে প্রকৃত পরিবর্তন — এই মূল প্রয়োজনটিই কোথাও যেন চাপা পড়ে যায় এবং বিবর্তনের নানা রূপ প্রকাশ পায়, যার নেতিবাচক দিকটাই অনেক বেশি প্রকট হয়ে ওঠে।
ঘুম থেকে জেগে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত—যে ভাবনাটি আমাকে সারাদিন তাড়িয়ে বেড়ায়, তা হলো ভালো খাবার। মন ভালো করা খাবার, স্বাস্থ্যকর খাবার, পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার এবং গুণমানসম্পন্ন খাবার। আবার কখনো জীবনের কোনো বিশেষ মুহূর্ত উদযাপনের সময় ডায়েটের কঠিন নিয়ম এর বাইরে এমন কিছু খাবার উপভোগ করা—যা শরীরকে ঠিক রেখে মনকে এক অদ্ভুত শান্তি ও তৃপ্তি দেবে।
এতক্ষণ ধরে এতগুলি কথা লিখে ফেললাম বলে দয়া করে আপনারা কেউ ভাববেন না যে Team CHOTO BABAI অসাধারণ কিছু খাবার তৈরি করে ফেলে। না, মোটেও তা নয়। এই বিশাল পৃথিবীর বুকে আমাদের প্রতিষ্ঠান অত্যন্ত ক্ষুদ্র, অতি সাধারণ এক অস্তিত্ব মাত্র। প্রতিটা দিন আমাদের কাটে অসংখ্য ভুলের মধ্য দিয়ে। আমরা হোঁচট খাই, সেই ভুল থেকে নতুন করে শিখি, আবার ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করি। পরক্ষণেই হয়তো মনের অজান্তে আবারও একটা ভুল হয়ে যায়, আমরা আবারও তা ঠিক করি... এভাবেই প্রতিনিয়ত ভুল আর সংশোধনের এক অদ্ভুত চক্রে ঘুরতে থাকে আমাদের কাজের ছন্দ, আমাদের জীবনের গতি।
আমার পেশাগত জীবনের প্রথম পথপ্রদর্শক, শ্রদ্ধেয় Dr. Anuj Kumar Saha একটি ভীষণ সুন্দর কথা বলতেন—"যারা সৎ এবং ভালো উদ্দেশ্য নিয়ে পথ চলে, তারা নিজের অজান্তেই অনেক ভুল করে ফেলে। কিন্তু সেই ভুলকে স্বীকার করে, তা শুধরে নেওয়ার মাঝেই লুকিয়ে থাকে প্রকৃত স্বাধীনতা।"
আমরা সত্যিই খুব সামান্য জানি, আমাদের জ্ঞানের পরিধি খুবই সীমিত। কিন্তু আমাদের বুকভরা ইচ্ছে আছে নিত্যনতুন কিছু শেখার। আর এই শেখা এবং শেখানোর আনন্দের মাঝেই তো আসল মুক্তি, আসল স্বাধীনতা।
আপনাদের পরম স্নেহ, আন্তরিক আশীর্বাদ আর ভালোবাসা বুকে জড়িয়েই আমরা আগামীর পথে এগিয়ে যেতে চাই আপনাদের ভালো থাকার সঙ্গে আপনাদের ভালো রাখার সঙ্গে। এতেই আছে আমাদের স্বাধীনতা।
--- Team CHOTO BABAI