Gastromessiah's Recipe

Gastromessiah's Recipe Lets learn recipes from all over the world... দেশি ও বিদেশি বিভিন্

22/02/2016

বাসাতে আইসক্রিম তৈরির কথা ভাবছেন? কিন্তু ভাবছেন তার জন্য কোন বিশেষ আইসক্রিম মেকার লাগবে আর তাই বারবার পিছুপা হচ্ছেন! তাহলে আর ভয় পাবার কোন দরকার নেই। কারন এই রেসিপিটা হল খুবি সহজে আইসক্রিম মেকার ছাড়া আইসক্রিম বানাননোর সহজ উপায়। শুধু লাগবে সাধারণ হ্যান্ড ব্লেন্ডার বা ফেটানোর জন্য কোন ব্লেন্ডার। আমি ই…

অনিয়ন চিকেন রেসিপি:(যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভাল লাগে তাহলে এই পেইজ টাতে লাইক করুন। এতে আরও ভাল কিছু করার অনুপ্রেরণ...
08/01/2016

অনিয়ন চিকেন রেসিপি:
(যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভাল লাগে তাহলে এই পেইজ টাতে লাইক করুন। এতে আরও ভাল কিছু করার অনুপ্রেরণা পাব)

উপকরণঃ

মুরগির মাংস 500 গ্রাম
পেঁয়াজ বাটা 4-5 টেবিল চামচ
1 টা বড় টমেটো- কাটা
সবুজ মরিচ- 3 টা
আদা বাটা – 2 চা চামচ
রসুন বাটা-2 চা চামচ
কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া – 1 টেবিল চামচ
ধনে গুঁড়া – 1 টেবিল চামচ
জিরা গুঁড়া- গণমাধ্যমে ঝোল খাত্তয়ার জন্য চামচ
গরম মশলা গুঁড়া- 2 চা চামচ
হলুদ গুঁড়া – 1 চা চামচ
লবন স্বাদ মত
ভাজার জন্য তেল (সরিষার তেল)
কুচানো ধনে পাতা সাজানোর জন্য
পদ্ধতিঃ

1. মুরগির marinate: মুরগির সাথে সবুজ মরিচ, লবণ, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া, আদা-রসুন বাটা, সব একসাথে মুরগির টুকরাগুলর সাথে মাখিয়ে নিয়ে 10 মিনিট মত marinate করতে হবে।
2. 10 মিনিট পরে এবারে এর সাথে কাটা টমেটো যোগ আরো 10 মিনিটের জন্য আরো একপাশে সরিয়ে রাখতে হবে।
3. এবারে একটা কড়াইতে তেল গরম করতে দিতে হবে। তেল গরম হয়ে গেলে এবারে এতে পেঁয়াজবাটা ভাজতে হবে। পেঁয়াজবাটা ভাজতে ভাজতে যখন রঙ পরিব্রতন হয়ে একটা গাঢ় রঙ হবে ততক্ষহন অবধি ভাজতে হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে রাখুন।
4. এবারে আবার তেল গরম করে নিয়ে মশলা মাখানো মাংসের টুকরাগুলিকে ভাজতে থাকুন। কিছুটা নেড়ে নিয়ে এবারে চুলাকে কম আঁচে দিয়ে ১০ মিনিট মত রেখে দিন।
5. ১০ মিনিট পরে কিছুটা পানি মাংস থেকে বেরিয়ে আসবে। এখন পরিমাণমত লবণ যোগ করুন। এবারে মাংসকে কষাতে একটু করে পানি দিন আর মাঝে মাঝে নাড়তে থাকুন। ৫ মিনিট পরে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা এতে দিয়ে দিন। এবারে পরিমাণ মত পানি দিয়ে কিছুটা ফুটান। যদি আর ঝাল বা লবন দেওয়ার থাকে তাহলে এই সমইয়েই দিয়ে দিন।
6. ৫ মিনিট পরে চুলার আঁচ কমিয়ে দিন। এভাবে যখন একটু ঘন হয়ে আসবে তকন এতে ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিন।
আরও অনেক নতুন ধরনের মজাদার রেসিপি পেতে হলে লাইক দিন আর এই পেইজের সাথে নিজেকে যুক্ত করুন।

Wish you all a very Happy New Year 2016. আশা করি এই নতুন বছর সবার খুবি ভাল কাটুক আর সবাই সুস্থ থাকুন, ভাল থাকুন আর আরো অ...
01/01/2016

Wish you all a very Happy New Year 2016. আশা করি এই নতুন বছর সবার খুবি ভাল কাটুক আর সবাই সুস্থ থাকুন, ভাল থাকুন আর আরো অনেক মজার মজার রান্না করুন নিজের প্রিয়জনদের জন্য। :)

সহজে বাসাতেই বানান ভ্যানিলা আইসক্রিমঃ (যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভাল লাগে তাহলে এই পেইজ টাতে লাইক করুন। এতে আরও ভাল ...
23/11/2015

সহজে বাসাতেই বানান ভ্যানিলা আইসক্রিমঃ
(যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভাল লাগে তাহলে এই পেইজ টাতে লাইক করুন। এতে আরও ভাল কিছু করার অনুপ্রেরণা পাব)

ভ্যানিলা আইসক্রিমঃ

উপকরণঃ

হুইপ ক্রিম বা ফ্রেশ ক্রিম- ১ কাপ [আমি আমুল ফ্রেশ ক্রিম ব্যাবহার করেছি]
কনফেকশনার সুগার- ৬ চা চামচ
ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ
এক চিমটি লবন Garnishing বা সাজানোর জন্য sprinkles (optional)

পদ্ধতিঃ

১) একটি বৃহৎ মিক্সিং বাটির বা পাত্রের মধ্যে sprinkles ছাড়া সব উপকরণগুলা (হুইপ ক্রিম, কনফেকশনার সুগার, ভ্যানিলা এসেন্স ,এক চিমটি লবন) একসাথে দিয়ে মেশান।

২) এবারে হ্যান্ড ব্লেন্ডার বা ইলেক্ট্রিকাল হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সব উপকরণগুলা একসাথে নিয়ে ব্লেন্ড বা ফেটাতে থাকুন।
৩) এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যতক্ষণ পর্যন্ত না ক্রিমটা জমাট বাধে।

৪) যদি আপনি সাধারণ হ্যান্ড ব্লেন্ডার ব্যাবহার করেন তাহলে খুব, দ্রুত বেশ অনেকটা সময় ধরে, প্রায় ১০-১৫ মিনিট মত ব্লেন্ড করতে হতে পারে। যত দ্রুত ব্লেন্ড করতে পারবেন তত দ্রুত ক্রিম জমাট বাধবে। ভয় পাওয়ার কিছু নেই। এই ক্রিম জমাট বাধতে একটু সময় লাগতে পারে।

৫) ক্রিম জমাট বেঁধে গেলে এটাকে একটা ঢাকনি দেওয়া পাত্রে রেখে দিন। এবারে এই পাত্রটাকে ডিপ ফ্রিজে সারারাত রেখে দিন। ব্যাস তৈরি হয়ে গেল মজার ভ্যানিলা আইসক্রিম। আরও অনেক নতুন ধরনের মজাদার রেসিপি পেতে হলে লাইক দিন আর এই পেইজের সাথে নিজেকে যুক্ত করুন।

ওটমিল বানানোর সহজ আর টেস্টি উপায়ঃআমরা সবাই জানি যে ব্রেকফাস্ট দিনের সবথেকে গুরুত্তপূর্ণ খাবার। আজকাল ওটমিলের গুণের কথা আ...
27/08/2015

ওটমিল বানানোর সহজ আর টেস্টি উপায়ঃ
আমরা সবাই জানি যে ব্রেকফাস্ট দিনের সবথেকে গুরুত্তপূর্ণ খাবার। আজকাল ওটমিলের গুণের কথা আমরা সবাই জানি। কিন্তু তা সহজে বানাবেন কিভাবে? ইনস্ট্যান্ট ওটমিল কিনে আনুন। তারপরে ওটমিল ও দুধ একসাথে ফুটাতে থাকুন। এবারে তাতে একটু এলাচের গুঁড়া মিশিয়ে দিন। আপনি এলাচের বদলে দারচিনি গুড়াও মেশাতে পারেন। এবারে তাতে পরিমাণ মত চিনি দেন, আর ভাল করে নাড়তে থাকুন। যে মুহূর্তে একটা থকথকে ভাব এসে যাবে চুলা থাকে নামিয়ে নিন। আমন্ড বাদাম মিহি করে কেটে ওপ্র থেকে ছড়িয়ে দিন। নিজের পছন্দের ফল কেটে ওপরে দিয়ে গরম গরম পরিবেশন করুন।

27/08/2015

অপুরা আপনারা কে কেউ বলতে পারবেন কুকি কাটার বাংলাদেশে কোথায় পাওয়া যাবে? কেউ জানলে জানাবেন প্লিজ

বাচ্চারা খাওয়া নিয়ে ভীষন বায়না করে। তাই তাদেরকে যদি খাবারটা একটু আলাদাভাবে দেওয়া যায় তাহলে কিন্তু খুবি সহজে ওরা খেয়ে নেব...
26/08/2015

বাচ্চারা খাওয়া নিয়ে ভীষন বায়না করে। তাই তাদেরকে যদি খাবারটা একটু আলাদাভাবে দেওয়া যায় তাহলে কিন্তু খুবি সহজে ওরা খেয়ে নেবে। পাউরুটিকে প্রথমে সেঁকে নিয়ে তার ভিতরে বাটার বা জ্যাম দিয়ে একটু চেপে নিন। তারপরে কুকি কাটার দিয়ে কেটে নিন। ব্যাস হয়ে গেল মজাদার খাবার। শুধু ছোটোরা কেন বাড়িতে মেহমান এলে এভেবেই তাদের দিন। একটা খুব সাধারণ খাবারকে সুন্দ্রভাবে প্রেজেন্ট করলেই সেটা আরও মজাদার হয়ে ওঠে। তাই না?
যদি আপনারাও এমন ভাবে কিছু করেন তাহলে সেই ছবি আমাদের সবার সাথে শেয়ার করুন। আমরা সকলে মিলে একসাথে ট্রাই করব :)

মজাদার ফুড আর্ট PC: Internet
26/08/2015

মজাদার ফুড আর্ট
PC: Internet

বেদানার জুস বানানোর সহজ উপায়http://gastromessiah.com/2015/05/pomegranate-juice-reciperefreshing-treat-for-the-summer/
28/06/2015

বেদানার জুস বানানোর সহজ উপায়
http://gastromessiah.com/2015/05/pomegranate-juice-reciperefreshing-treat-for-the-summer/

Join us on Facebook. Pomegranate juice is a very classic and awesomely refreshing drink, which is a must have drink in the summer. Generally pomegranate juice is very costly, and it is really not easily available in India. But you cannot simply miss pomegranate juice for this reason… right? I love p…

Aam Sandesh (Mango Sweets) Get the recipe here---> http://gastromessiah.com/2014/10/make-your-own-aam-sandesh-mango-swee...
13/05/2015

Aam Sandesh (Mango Sweets) Get the recipe here---> http://gastromessiah.com/2014/10/make-your-own-aam-sandesh-mango-sweets/
(যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভাল লাগে তাহলে এই পেইজ টাতে লাইক করুন। এতে আরও ভাল কিছু করার অনুপ্রেরণা পাব)
আম সন্দেশঃ
উপকরণঃ
পাকা আম — 1 টি
ছানা — 1 ½ cup
খোয়া ক্ষীর – 200 gm
Condensed milk — ½ cup
Sugar — ½ cup
Ghee — 1 tspn
গোলাপ জল — few drops
পধতিঃ
প্রথমে ছানা বানিয়ে সেটাকে ভাল করে হাতের তালু দিয়ে মাখতে হবে।
২) এবারে একটা কড়াতে ঘি দিয়ে ছানাটাকে একটু নেড়ে নিতে হবে। এতে কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে ভাল করে মেশাতে হবে। এবারে চুলা থেকে ছানা নামিয়ে নিতে হবে। এখন এতে খোয়া ক্ষীর আর ছানা একসাথে ভাল করে মেখে নিতে হবে।
৩) এবারে মিক্সিতে পাকা আম, Condensed milk, Sugar একসাথে নিয়ে ঘুরিয়ে নিতে হবে। একটা স্মুথ পেস্ট তৈরি হবে।
৪) এবারে আবার চুলা গরম করে ছানা আর আমের পেস্ট একসাথে ভাল করে মিশিয়ে নিতে হবে। এবারে পছন্দ করে শেপ করে নিলেই তইরি মজাদার আম সন্দেশ। আরও অনেক নতুন ধরনের মজাদার রেসিপি পেতে হলে লাইক দিন আর এই পেইজের সাথে নিজেকে যুক্ত করুন। যদি ছবি সমেত এই রেসিপি টা দেখতে চান তবে এই লিঙ্কে ক্লিক করুন---> http://gastromessiah.com/2014/10/make-your-own-aam-sandesh-mango-sweets/

Good morning. লেবু কাটা একটু নতুন ভাবে। এভাবে লেবু পরিবেশন করুন। খুবিই সহজ আর সুন্দর দেখতে। অনেক রেসিপি পেতে ক্লিক করুন ...
04/05/2015

Good morning. লেবু কাটা একটু নতুন ভাবে। এভাবে লেবু পরিবেশন করুন। খুবিই সহজ আর সুন্দর দেখতে। অনেক রেসিপি পেতে ক্লিক করুন এখানে http://gastromessiah.com/category/food-recipes/

Address

Tollygunge
Kolkata
700092

Alerts

Be the first to know and let us send you an email when Gastromessiah's Recipe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gastromessiah's Recipe:

Share

Category