Miracle Restaurant

Miracle Restaurant Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Miracle Restaurant, Restaurant, ᴋᴀʟɪᴩᴀʀᴋ/ʙᴀʙʟᴀᴛᴀʟᴀ (ʟɪɴᴋ ʀᴏᴀᴅ 211/91ʙᴜꜱ ʀᴏᴜᴛ), KOLKATA.

06/12/2025

Our Food and Beverage outdoor service

18/10/2025
26/08/2025

এক ভিখারী প্রতিদিন দুপুরে এক রেস্টুরেন্টে আসে আর ভিড়ের মধ্যে থেকে খাবার খেয়ে পয়সা না দিয়েই লুকিয়ে চলে যায়।

এক ব্যক্তি কিছুদিন এটা লক্ষ করার পর রেস্টুরেন্টের মালিককে বলল , ” আপনি কি লক্ষ করেননা, যে, ঐ ভিখারী প্রতিদিন আপনার রেস্টুরেন্টে খাবার খেয়ে ভিড়ের মধ্যে পয়সা না দিয়েই চলে যায় ?”



দোকানদার বললেন , ” হ্যা আমি জানি, কিন্তু কিছু বলি না। কারন, প্রতিদিন ঐ ভিখারী দূর থেকে প্রার্থনা করে, যেন আমার দোকানে প্রচুর ভিড় হয়, যাতে ওর পয়সা না দিয়ে চলে যেতে সুবিধা হয়। ওর প্রার্থনার জন্যই দোকানে এতো ভিড় হয়। তাই আমি ওকে কিছু বলি না।”



শিক্ষা: এই গল্প থেকে দুটো শিক্ষা পাওয়া যায় —
(1) ভিখারী নিজে দুটো খাবার পাওয়ার আশায় দোকানদারের উন্নতি চেয়েছে । অর্থাৎ , আপনি যদি অপরের উন্নতি চান , তবেই নিজের উন্নতি সম্ভব।।

(2) দোকানদার ভিখারীর চালাকি ক্ষমা করে দিয়েছে, কারন , তার বিশ্বাস ছিল যে ভিখারীর জন্যই তার উন্নতি হয়েছে। কাজেই, আপনার উন্নতিতে কেউ যদি এততুকু সাহায্য করে, তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিৎ ।।

Zomato বা swiggy ডেলিভারী বয় দের খাবার দিতে দেরি হলে যারা ঝ্যামেলা করেন ফোনে বিভিন্নরকম হুমকি দেন তাড়াতাড়ি খাবার পৌছে দে...
13/11/2024

Zomato বা swiggy ডেলিভারী বয় দের খাবার দিতে দেরি হলে যারা ঝ্যামেলা করেন ফোনে বিভিন্নরকম হুমকি দেন তাড়াতাড়ি খাবার পৌছে দেবার জন্য তাদের বলছি আপনার সময়মতো খাবার খেতে হলে একটু আগে খাবার বুক করুন !! বা খুব খিদে পেয়ে থাকলে নিজে বানিয়ে খান !! অযথা আপনাদের আবদার মেটানোর র জন্য কোন প্রান নিয়ে ছিনিমিনি খেলবেন না !! ছেলেগুলো পয়সার জন্য কাজ করে ঠিক ই তা বলে এই নয় আপনি তার ফয়দা নেবেন !! মনে রাখবেন আপনার বাড়ির ছেলেটা ও কোন না কোন জায়গাতে কাজ করে !! রাস্তাতে এমনি তেই জ্যাম আর জটলার শেষ নেই !! মানুষ যে কিভাবে যুদ্ধ করে স্কুল- অফিস - কলেজ এ পৌছায় তা নিত্যপথযাত্রী রা খুব ভালো করে বোঝে !!ডেলিভারী বয় গুলোকে কম্পানি থেকে হেলিকাপ্টার বা প্লেন দেওয়া হয়নি যে তারা জ্যাম জটলা ভীড় পিছনে ফেলে উড়ে উড়ে আপনাকে খাবার দিতে আসবে !!আমার আপনার মতো কারোর মুখে সময় মতো খাবার পৌছে দিতে গিয়ে আজ এক মায়ের কোল খালি হয়ে গিয়েছে !!তাই সকলকে বলছি সৃজনশীল হন !! প্রতিটা কাজকে সমান ভাবে সম্মান করুন !!আর মানুষের জীবনের মূল্য টা বুঝুন!! আপনার কাছে ডেলিভারী বয় টি এক অজানা অপরিচিত ছেলে হলেও সে কোন মা বাবার বুকের পাঁজর-কারোর সারা জীবনের সঙ্গী !!তাই লক্ষ্য রাখুন আপনার জন্য যেন কারোর বড়ো কোন ক্ষতি না হয়ে যাই

ছবি সংগৃহিত ..
🙏

জেনে রাখা ভালো📣 ▪︎হাঁটার মেশিন ট্রেডমিলের উদ্ভাবক ৫৪ বছর বয়সে মারা গেছেন। ▪︎জিমন্যাস্টিকসের উদ্ভাবক ৫৭ বছর বয়সে। ▪︎ওয়...
24/07/2024

জেনে রাখা ভালো📣
▪︎হাঁটার মেশিন ট্রেডমিলের উদ্ভাবক ৫৪ বছর বয়সে মারা গেছেন।
▪︎জিমন্যাস্টিকসের উদ্ভাবক ৫৭ বছর বয়সে।
▪︎ওয়ার্ল্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়ন ৪১ বছর বয়সে মারা গেছেন।
▪︎বিশ্বের সেরা ফুটবলার ম্যারাডোনা ৬০ বছর বয়সে মারা গেলেন।
▪︎বিশ্বসেরা ক্রিকেটার(স্পিনার) শেন ওয়ার্ন ৫২ বছর বয়সে মারা গেছেন।
এখন ------
▪︎কেএফসি আবিষ্কারক মারা গেলেন ৯৪ এ।
▪︎নিউটেলার বিনিয়োগকারী ৮৮ বছর বয়সে মারা যান।
▪︎তুর্কি শুরমেহ এবং স্টেকের আবিষ্কারক ১০৪ বছর বয়সে মারা যান।
▪︎সিগারেট উদ্ভাবক এবং প্রস্তুতকারী উইনস্টন ১০২ বছর বয়সে মারা গেছেন।
▪︎আফিমের আবিষ্কারক এক ভূমিকম্পে ১১৬ বছর বয়সে মারা যান।
▪︎হেনেসি হুইস্কি আবিষ্কারক ৯৮ বছর বয়সে মারা যান।
▪︎আফগানি খাবারের উদ্ভাবকরা (কাবেলি, মান্টো এবং চাপলি কাবাব) এখনও বেঁচে আছেন।
এখন চিকিৎসকরা কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে ব্যায়াম জীবনকে দীর্ঘায়িত করে ? 😄
খরগোশ সর্বদা প্রাণবন্ত এবং ২ বছর বাঁচে, আর কচ্ছপ যে জায়গা থেকে নড়ে না সে বাঁচে ৪০০ বছর।
সুতরাং, জীবনের শেষ অবধি বিশ্রাম, খাওয়া এবং আনন্দ উপভোগ করুন !!! মৃত্যু কখন হবে তার কোন নিশ্চয়তা নাই। খেলেও মরবেন আবার না খেলেও মরবেন। তাই মিছেমিছি আত্মাকে কষ্ট দিয়ে কি লাভ?
এই পোস্ট পড়ে Miracle Restaurantএ, এক প্লেট বিরিয়ানি খেয়ে আসলাম বন্ধু 😍

23/07/2024

এক রেষ্টুরেন্টে বহুবার দেখা গিয়েছে যে, এক ব্যক্তি (ভিক্ষুক) প্রায়ই আসে এবং ভিড়ের সুযোগ নিয়ে চুপচাপ খেয়ে বিল না দিয়েই চলে যায়।

একদিন রেষ্টুরেন্টে যখন সে (ভিক্ষুক) খাচ্ছিল তখন এক ব্যক্তি রেষ্টুরেন্টের মালিককে গিয়ে বলল, ঐ যে লোকটা খাচ্ছে সে কিন্তু ভিড়ের সুযোগ নিয়ে বিল না দিয়েই চলে যাবে।

তাঁর কথা শুনে রেষ্টুরেন্টের মালিক হেসে বললেন, কেবল আপনিই নন, আরো অনেকই ঐ লোকটার ব্যাপারে আমাকে অভিযোগ করেছে।

তবুও আমি জেনে-শুনে, দেখেও না-দেখার ভান করে কখনো তাকে বাধা দেইনি। কারণ, আমি মনে করি আমার রেষ্টুরেন্টে ভিড় এই লোকটার জন্যই হয়।

সে যখন ক্ষুধার্ত থাকে তখন আমার রেষ্টুরেন্টের আশে-পাশেই অবস্থান করে এবং স্রষ্টার কাছে প্রার্থনা করে যেন আমার দোকানে ভিড় হয় এবং এই ভিড়ের সুযোগে সে বিল না দিয়েই খেতে পারে।

এজন্য অহংকার করতে নেই যে, আমি কাউকে খাওয়াচ্ছি বরং এটাও হতে পারে যে, আমিই কারো ভাগ্যে খাচ্ছি।

🙏

তখনও কেটারিং আসেনি। বিয়ের ভোজে ডাঁটিওয়ালা বেগুন ভাজা, ছ্যাঁচড়া, কাশ্মীরি না হয়ে যাওয়া আলুর দম। বাড়ির লোকজন বাজার ক...
31/05/2024

তখনও কেটারিং আসেনি। বিয়ের ভোজে ডাঁটিওয়ালা বেগুন ভাজা, ছ্যাঁচড়া, কাশ্মীরি না হয়ে যাওয়া আলুর দম। বাড়ির লোকজন বাজার করত, হালুইকর রান্না করত, কোমরে গামছা বেঁধে ঘোঁতন, নিতাই, জগারা ‘আর দুটো লুচি দিই’ করত, আর অমিতাভ, পার্থ, শুভময়রা পাড়ার মেয়েগুলোকে বিয়ে করে নিয়ে যেত।

সেই সময়ের এক জন রান্নার বামুনের নাম পঞ্চাদা। আমাদের পাড়ার যাবতীয় ভোজ-কান্ডারি। ভোজের মেনু তৈরি হচ্ছে, পঞ্চাদার উপদেশ: ‘একটু পোলাও করে নিন দাদা। ডালডা মেরে এমন বানিয়ে দেব যে একদম মুখ মেরে দেবে। মাছ-মিষ্টি বেশি টানতে পারবে না।’ একটু দুর্বল গৃহস্থকে পঞ্চাদা অভয় দিত ‘আরে আমি তো আছি, কিচ্ছু ঘাবড়াবেন না। মাংসটা একটু রেখে সেদ্ধ করব, বেশি টানতে পারবে না।

দশ কেজিতেই আপনার সোয়াশো লোকের হয়ে যাবে।’ ‘রেখে সেদ্ধ’ মানে কম করে সেদ্ধ। পাতে রসগোল্লা ছাড়ার আগে দু’মুঠো করে বোঁদে ছেড়ে দেওয়ার উপদেশ দিত পঞ্চাদা। সেই বোঁদে কড়া রসে ফেলা। এটা সন্দেশ-রসগোল্লা বাঁচানোর কায়দা। তখন মানুষ নেমন্তন্নবাড়িতে গিয়ে খেত খুব। ২০-২৫ পিস মাছ খানেওয়ালার সংখ্যা কম ছিল না। একটা বিয়েতে ৪০ জন বরযাত্রী আসার কথা ছিল, এল ৮০ জন। পঞ্চাদা ত্রাতা। এমন একটা বরযাত্রী স্পেশাল চপ ভেজে দিল, সবাই চেয়ে চেয়ে তিন-চারটে করে খেয়ে নিল, আর মাছ-মাংসে টান পড়ল না।

সত্তরের দশকেই ছ্যাঁচড়া যুগের পতন শুরু। বিয়েবাড়ি থেকে ছ্যাঁচড়া, লাফরা (বাঙালরা বলে লাবড়া), শাক ভাজা, বেগুন ভাজা ইত্যাদি উঠে গেল। ফিশ ফ্রাইটা আগেই এসেছিল, ক্রমশ ফিশ বাটার ফ্রাই, ফিশ ওরলি, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, মাটন ভিন্ডালু নানা দেশের নানা পদ বাঙালির ভোজ-মেনুতে ঢুকে যেতে লাগল। প্রোমোটিং-এর মতো কেটারিং শব্দটাও বাংলা শব্দভাণ্ডারে শুধু নয়, বাংলা সংস্কৃতিতেও ঢুকে গেল।

আশির দশকের মাঝামাঝি থেকেই পঞ্চাদা শেতলা পুজোর খিচুড়ি বানানো টাইপের কাজ ছাড়া অন্য কাজ পেত না। রোয়াকে বিরস বদনে বসে থাকত। আমাদের দেখলে বলত, পাঁচটা টাকা দিয়ে যা বাপ। তোদের মুখেভাতে রেঁধেছি, তোদের কাকা-পিসিদের বিয়েতেও রেঁধেছি। তোরা এখন বে-থা করছিস, আমায় ডাকিস না।

ক্যাটারারগুলো কি রাঁধতে জানে? ওরা তো বোতলে ভরা সস আর প্যাকেটে ভরা মশলা দিয়ে রাঁধে। নিজেরা স্বাদ বার করতে পারে? আমি পারি। ছানার কোপ্তা করে দেব। রবারের মতো পনির নয়, ছানার ভিতরে রস ঢুকে থাকবে। এমন মুগডাল রাঁধব, বাতাস বলে দেবে হ্যাঁ, মুগডাল হচ্ছে। আমি পঞ্চা ঠাকুর, আমি মানুষের মুখে রুচি আনতে পারি। আর ক্যাটারারগুলোর তো মুখ মারার ধান্দা। লোকে যত কম খাবে, ওদের তত লাভ।

ফতুয়ার পকেট থেকে একটা মেনু বের করল পঞ্চাদা। রামধনু কেটারার। প্রোঃ বিমল সাধুখাঁ। ওপেনিং সং—বেবি নান। সংগতে—ছোলে কিমা। ব্রেক ডান্স—ফিশ ওরলি। কি-বোর্ড—গ্রিন স্যালাড, পপ গায়িকা—চিকেন মাঞ্চুরিয়ান। গজল—মাটন বিরিয়ানি। অতিথি শিল্পী—রায়তা। কৌতুকশিল্পী—প্লাস্টিক চাটনি। উদাস বাউল—পাঁপড়... ইয়ারকি হচ্ছে, অ্যাঁ? খাবারের আইটেম নিয়ে ছেলেখেলা? গজল গাইছে বিরিয়ানি? বিমল সাধুখাঁ বিরিয়ানির জানেটা কী? সা-জিরে দেখেছে কখনও? কোন আইটেমে কাবাবচিনি কতটা গুঁড়ো করতে হয় জানে? ও তো রঙের মিস্ত্রি ছিল। আমি তিন পুরুষের হালুইকর। আমার ঠাকুরদা এসেছিল বালেশ্বর থেকে। ঠাকুরদার বাপ মন্দিরে ভোগ রাঁধত। আমার রক্তে জিরা-লংকা-মেথি-হলুদ। তোর বিয়ে হল, আমায় ডাকিসনি। পঞ্চু মাঞ্চু করতে পারে না, তাই না? মাঞ্চু আমিও বানাব।

পঞ্চাদা ওই সব মাঞ্চুরিয়ান, বেবি নান, চিকেন মেক্সিকান শেখার জন্য সাধুখাঁদের তেল দিয়েছে, ওরলি-মাঞ্চুরিয়ান সমন্বিত বিয়েবাড়িতে অযাচিত ঢুকে গলাধাক্কাও খেয়েছে, কখনও চেখে দেখেছে। আসলে পঞ্চাদা বুঝতে চেয়েছিল এই সব খাদ্যের সৃষ্টিরহস্য। বাড়িতেও চেষ্টা করেছে এ সব বানাতে।
আমাদের বলেছে, আরে, মাঞ্চুরিয়ান তো আসলে মাংসের বড়ার ঝোল। মাংসর কিমায় একটু আটা-ময়দা মিশিয়ে বড়া বানিয়ে ঝোল করে দিতে পারব না? সব পারব আমি।

দে না মাইরি আমাকে কাজ। একটা ছোটখাট কাজ পেয়েছিল পঞ্চাদা, আমার এক বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারিতে। কিন্তু মাঞ্চুরিয়ানগুলো ভেঙে ভেঙে গেল। পঞ্চাদাকে শুনতে হল, এ সব তোমার কম্ম নয়। তুমি হলে কুমড়োর ঘ্যাঁট আর মুগের ডাল জমানার পাবলিক। বৃদ্ধাশ্রমে রান্নার কাজ দেখোগে যাও।

এর মাসখানেকের মধ্যেই পঞ্চাদার রক্তাক্ত দেহ পাওয়া যায়। একটি বিয়েবাড়ির রান্নার জায়গাটার উপরে একটা বড় মাপের ঘুলঘুলি ছিল। ঘুলঘুলির তলায় কার্নিস। কার্নিস ভেঙে পঞ্চাদা পড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পঞ্চাদা বিড়বিড় করছিল,
‘কর্ণ-কর্ণ-কর্ণ। কর্ণ মু ভুলিবিনি। হা কুন্তী হা মাতঃ, রক্ষা কর, রক্ষা কর। কর্ণ কহিছন্তি কর্ণ নামটা ভুল হবনি ম...।’

মাতৃভাষায় স্বগত কথা পঞ্চাদার। মাথায় হেমারেজ হয়েছিল। দু’দিন পর পঞ্চাদা মারা যায়।
পরে বুঝেছি, ঘুলঘুলি দিয়ে ও আধুনিক খাদ্য নির্মাণ কৌশল দেখছিল। মাঞ্চুরিয়ান বানাবার সময় কেউ হয়তো বলেছিল কর্নফ্লাওয়ারটা মেশাও। ওই নামটা ভুলতে চায়নি। শিরা ছিঁড়ে রক্ত যখন মাথার ভিতরে গ্লোবালাইজ্ড হয়ে যাচ্ছিল, ও ফেলে আসা যাত্রাপালার কর্ণ নাম জপছিল। আসলে কর্নফ্লাওয়ার।

MIᖇᗩᑕᒪE~ TᗩᑎᗪOOᖇ ᒪᗩᑕᕼᗩ ᑭᗩᖇᗩTᕼᗩ  ᗯITᕼ TᗩᑎᗪOOᖇI ᗷᑌTTEᖇ ᗰᗩSᗩᒪᗩ    & ᗩᑕᕼᗩᖇI ᗩᒪOO
05/05/2024

MIᖇᗩᑕᒪE~ TᗩᑎᗪOOᖇ ᒪᗩᑕᕼᗩ ᑭᗩᖇᗩTᕼᗩ
ᗯITᕼ TᗩᑎᗪOOᖇI ᗷᑌTTEᖇ ᗰᗩSᗩᒪᗩ
& ᗩᑕᕼᗩᖇI ᗩᒪOO

শুভ দোলযাত্রা
25/03/2024

শুভ দোলযাত্রা

Address

ᴋᴀʟɪᴩᴀʀᴋ/ʙᴀʙʟᴀᴛᴀʟᴀ (ʟɪɴᴋ ʀᴏᴀᴅ 211/91ʙᴜꜱ ʀᴏᴜᴛ)
Kolkata
700136

Telephone

+918697346011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miracle Restaurant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Miracle Restaurant:

Share

Category