Rosik Radhuni

Rosik Radhuni Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rosik Radhuni, Restaurant, G. T. Road, Howrah Salkia.

Thank You
05/08/2024

Thank You

21/01/2019

|| তেল কই ||

উপকরণ:

বড়ো মাপের কই মাছ ৫০০ গ্রাম

আদা বাটা ২ চামচ

হলুদ গুঁড়ো ১ চামচ

লংকা গুঁড়ো ২ চামচ

রসুন ৩ কোয়া (বাটা)

পেঁয়াজ ২ টি (বাটা)

চিনি ১/২ চামচ

কাঁচা লংকা ৪ টি

ধনেপাতা কুচি ২ চামচ

নুন স্বাদমতো

সরষের তেল প্রয়োজনমতো

প্রণালী:

প্রথশে মাছগুলো আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর মাছগুলি নুন, হলুদ মাখিয়ে ভেজে নিন। ঐ তেলে নুন, হলুদ, পেঁয়াজ বাটা, আদা বাটা, লংকা গুঁড়ো, চিনি ও রসুন বাটা দিয়ে ভালো করে কষে নিন। মশলা কষা হয়ে গেলে ভাজা মাছগুলো লম্বালম্বিভাবে সাজান। একটু জল দিয়ে হালকা আঁচে বসিয়ে ফুটতে দিন। মাছ সেদ্ধ হয়ে এলে মাছের অন্য পিঠ উলটে হতে দিন। তেল ছেড়ে এলে ধনেপাতা ছড়িয়ে চেরা কাঁচা লংকা দিয়ে নামিয়ে ফেলুন।

09/02/2017

Yumi Chicken..

13/12/2016

মুরগির রোস্ট
উপকরন :
মুরগী মাঝাড়ি সাইজ ১ টা,
আদাবাটা ১ চা- চামুচ,
রশুনবাটা আধা চা- চামুচ,
লবন সবাদমত,
তেল পরিমানমত ( ডুবো তেলে ভাজার জন, দই ৩ টে- চামুচ, ফুড কালার জাফরান কোয়াটার চামুচ।
ঝোলের জন্য :
পিয়াজবাটা ২ টে- চামুচ, আদাবাটা,ধনেরগুড়া কিসমিস বাটা,রশুনবাটা, পেসতদানা বাটা,
সব মিলানো গরমমশললা সব ১ চা- চামুচ করে, ঘি ২ টে- চামুচ, টকদই ১ টে- চামুচ, এলাচ, দারুচিনি,
কাঁচামরিচ ২/৩ টা করে, পিয়াজকুঁচি আধা কাপ ( বেরেসতার জন্য), লবন সবাদমত, গরম পানি ১ কাপ,
ভিনিগার ৪ টে- চামুচ, জয়েেএ বাটা আধা চা- চামুচের কম,গোলমরিচগুড়া ১ চা- চামুচ ও লেবুর রস
১ চা- চামুচ,চিনি ১ টে- চামুচ।

প্রনালী:
মুরগী পরিস্কার করে ৪ টুকরা ( পছন্দমত) করে নিতে হবে। একটি পাত্রে ভিনিগার দিয়ে মুরগীর
টুকরাগুলো ভিজিয়ে রাখুন ২ ঘনটা। এবারে পিয়াজবাটা, আদাবাটা,রশুনবাটা, জাফরান রঙ দিয়ে মাখিয়ে আবার
১ ঘনটা রেখে দিন। প্যনে ঘি / তেল গরম করে মুরগীর টুকরা গুলো হালকা বাদামী রঙে ভেজে তুলুন। এবারে
প্যনে/ কড়ায়ে ঘি দিয়ে পিয়াজভাজা করে তুলে রাখুন। ঐ তেলে বা ঘি এর মধ্যে সমস্ত মশল্লা দিয়ে ভালো করে
কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে মাখমাখ করে ঝোল তৈরি করে তাতে ভাজা মুরগীর টুকরাগুলো ছেড়ে দিন আসতে
আসতে করে সঙ্গে দই দিয়ে নেড়েচেড়ে পােএর মুখ বনথ করে দিতে হবে। মৃদু আঁচে সিদ্ধ করুন। মাংশ সিদ্ধ হয়ে
এলে পানি শুকিয়ে মাখমাখ হয়ে এলে চিনি ও লেবুর রস দিয়ে দিন। মাংশ তেলের উপর এলে বেরেসতার গুড়া করে
দিয়ে দমে বসিয়ে রাখুন কিছুখন ১০ মিনিট মত। ব্যস এবারে পরিবেশ করুন মজার মুরগীর রোষট।

13/12/2016

টমেটো স্যুপ
উপকরণঃ
টমেটো (ছোট কিউব) - ১ কাপ
চিকেন স্টক - ৫ কাপ
পেঁয়াজ কুচি - ১/২ কাপ
কাঁচামরিচ কুচি - ১ টেবিল চামচ
আদা কুচি - ১ চা চামচ
রসুন কুচি - ১ চা চামচ
ধনেপাতা কুচি - ২ টেবিল চামচ
কর্ণফ্লাওয়ার - ২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া - ১/২ চা চামচ
টমেটো সস - ৩ টেবিল চামচ
সয়াসস - ১ চা চামচ
লেবুর রস - ১ টেবিল চামচ
ডিম (ফেটানো) - ১টি
অলিভ অয়েল - ২ টেবিল চামচ
টেস্টিং সল্ট - সামান্য
চিনি - ১ চা চামচ
লবণ - স্বাদমতো

স্টকের জন্যঃ
চিকেন (ছোট কিউব) - ১ কাপ
পানি - ১০ কাপ
আদা+রসুন বাটা - ১/২ চা চামচ করে
সয়াসস - ১ টেবিল চামচ
লবণ - ১ চা চামচ

প্রণালীঃ
১.একটি বড় পাত্রে স্টকের সব উপকরণ দিয়ে ফুটাতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামাতে হবে। পানি ছেঁকে চিকেন আলাদা রাখতে হবে। আধা কাপ পরিমাণ স্টকে কর্ণফ্লাওয়ার গুলিয়ে রাখতে হবে।
২. প্যানে তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন কুচি ১ মিনিট ভেজে তাতে টমেটো কিউব, তুলে রাখা চিকেন, টমেটো সস দিয়ে আরও ২-৩ মিনিট ভেজে স্টক ঢেলে দিতে হবে।
৩. বলক এলে লবণ, চিনি, টেস্টিং সল্ট, সয়াসস, গোলমরিচ গুঁড়া ও কাঁচামরিচ কুচি দিয়ে ফুটাতে হবে।
৪. গুলানো কর্ণফ্লাওয়ার দিয়ে নাড়তে হবে।
৫. ঘন হয়ে এলে একটু একটু করে ডিম দিয়ে দ্রুত নাড়তে হবে।
৬. লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

26/11/2016

হট এন্ড সাওয়ার সুপ
উপকরনঃ
মোরগের হাড়১/২ কেজি
চিনি২টে.চা
মোরগের মাংস ১/২ কাপ
লাল চিলি সস৫টে.চা
চিংড়ি ১/২ কাপ
লেমন গ্রাস ৮টুকরা
করণফ্লাওয়ার ৬ টে.চা
লবণ স্বাদ অনুযায়ী ডিম,
হাঁসের ৬টা
লবণ ১/২ চা. চা.
কাঁচামরিচ, ফালি৪টলেবুর রস৪টে.চা
প্রণালীঃ
১। দুটি মোরগের হাড় সিদ্ধ করে ১২ কাপ স্টক ছেঁকে নাও।
২। মোরগের মাংস ২সে.মি লম্বা ১সে.মি চওড়া টুকরা কর।
৩। চিংড়ি ছোট ছোট টুকরা কর। ডিম অল্প ফেট।
৪। করণফ্লাওয়ার এক কাপ পানিতে গুলে নাও।
৫। মোরগের স্টকে অর্ধেক গোলানো করণফ্লাওয়ার ও ডিম দিয়ে মিশাও। কাঁচামরিচ, মাংস, চিংড়ি, চিনি, চিলি সস, লেমন গ্রাস, লবণ ও স্বাদলবণ দিয়ে নেড়ে নেড়ে মিশাও।
৬। উনুনে দিয়ে হালকাভাবে ঘন ঘন নাড়তে থাক। অনবরত না নাড়লে ফেটে যাবে। উনুনের মাঝারি আচে ১৫-১৭ মিনিট নেড়ে নেড়ে ফুটাও। আঁচ কমিয়ে দাও। ৩-৪ মিনিট পরে লেবুর রস ধীরে ধীরে দিয়ে হালকাভাবে নাড়। প্রয়োজন হলে আরও চিলিসস ও লবণ দাও।.....

23/11/2016

চিকেন এন্ড নুডলস সুপ
উপকরনঃ
সয়াবিন তেল২ চা. চা.
নারিকেলের পাতালা দুধ ৪ কাপ
কাজুবাদাম কুচি ৩ টে. চা.
নুডলস সিদ্ধ১/২ কাপ
শুকনা মরিচ গুঁড়া১/৪ চা. চা.
অঙ্কুরিত ডাল১/৪ কাপ
জিরা গুঁড়া১/২ চা. চা.
মোরগের মাংস সিদ্ধ১/৪ কাপ
রসুন মিহি কুচি১/২ চা. চা.
বিনকার্ড (ইচ্ছা) ৩০ গ্রাম
পেঁয়াজ কুচি ২ টি
কচি পেঁয়াজ ফালি ৪ টি
টমেটো বড় ১ টি
নারিকেলের ঘন দুধ ১/২ কাপ
চিনি ১/২চা. চা.
কাঁচামরিচ ১ টি
সাদা গোলমরিচ গুঁড়া১/৪ চা. চা.
ধনেপাতা
প্রণালীঃ
১। ফ্রাইপ্যানে তেল দাও। কাজুবাদাম,মরিচ,জিরা,রসুন ও পেঁয়াজ দিয়ে ৪ মিনিট ভাজ। টমেটো টুকরা করে দাও। নেড়ে চিনি ১ চা চামচ,লবণ,গোলমরিচ ও নারিকেলের পাতলা দুধ দাও। একবার ফুটে উঠলেই আঁচ কমিয়ে মৃদু আঁচে ৬-৮ মিনিট ফুটাও। উনুন থেকে নামিয়ে রাখ যেন গরম থাকে।
২। অঙ্কুরিত ডাল ঝাঁঝরিতে নিয়ে ১ মিনিট ফুটানো পানিতে রাখ। তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নাও।
৩। বিনকার্ড অল্প তেলে ভেজে টুকরা কর। মোরগের মাংস ছোট স্লাইস কর।
৪। চারটি সুপের বাটিতে নুডলস সমান ভাগ করে নাও। নুডলস উপরে অঙ্কুরিত ডাল,মাংস,বিনকার্ড,কচি পেঁয়াজ দিয়ে ২ টে.চামচ ঘন নারিকেলের দুধ দাও । খাবার ডুবিয়ে গরম নারিকেলের সুপ দাও। কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে গরম সুপ পরিবেশন কর।

28/09/2016

Kima Paratha

21/09/2016

সরিষা ইলিশ:
উপকরণ:
ইলিশ মাছ ৮ টুকরা
সরিষাবাটা পরিমাণমতো
পেঁয়াজবাটা ৮টি
কাঁচা মরিচবাটা ১০টি
আদাবাটা পরিমাণমতো
হলুদ বাটা ১ চা চামচ
জিরাবাটা পরিমাণমতো
লবণ পরিমাণমতো
চিনি সামান্য
সরিষার তেল অল্প পরিমাণ

প্রনালিঃ
১।সরিষা বাটা, পেঁয়াজ ও মরিচ বাটা একসঙ্গে মিশিয়ে অল্প পানি দিয়ে ইলিশ মাছের টুকরাগুলো তাতে ডুবিয়ে রাখুন।
২। এরপর কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল ঢেলে আদাবাটা, জিরাবাটা ও হলুদ, আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে
মসলাগুলা কষিয়ে নিন।
৩।এরপর তাতে মসলা মেশানো ইলিশ মাছের টুকরাগুলো ঢেলে অল্প আঁচে ২০ মিনিট রেখে দিন। রান্না হওয়ার কিছুক্ষণ
আগে মাছের উপর সামান্য পরিমাণ চিনি ও সরিষার তেল ছড়িয়ে ২ মিনিট রেখে নামিয়ে ফেলুন।
৪।এরপর গরম গরম পরিবেশন করুন সুস্বাদু সরিষা ইলিশ।

20/09/2016

14/09/2016

Love U Chicken........

Address

G. T. Road
Howrah Salkia
711106

Telephone

7278177372

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rosik Radhuni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rosik Radhuni:

Share

Category