DurgapurForU

DurgapurForU we promote House hold service for everyday need and need beyond your Idea.

14/07/2025
21/03/2019

25/09/2017
25/09/2017
23/08/2017

অনেকের দাঁতেই কমবেশি হলুদ বা বাদামি খনিজ পদার্থের আবরণ দেখা যায়। একে টার্টার বলা হয়। আমরা যাকে দাঁতে পাথর হিসেবে চিনি। নিয়মিত পরিষ্কার না করলে এই টার্টার ক্রমশ বাড়তে থাকে। যা দাঁতের পিরিওডোনটাইটিসের কারণ। পিরিওডোনটাইটিস কী পিরিওডোনটাইটিস হলে দাঁতের মাড়ির টিস্যুতে প্রদাহ হয়। ফলে মাড়ি সংকোচিত হয়ে অকাল...

20/07/2017
06/07/2017

If you or your family is advised a surgery or a medical procedure, then. Take time & call at *70266 46022* or send ur medical reports at *[email protected]* or else visit at *medisensehealth.com* They will get u a 2nd opinion from an expert doctors panel. It is a free service for patients.

This free service for patients is available in *45cities across 20 states in India*..

*Please pass on to all u r loved ones.*

04/07/2017
22/06/2017
01/06/2017

নয়াদিল্লি: মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে প্যানের সঙ্গে আধার নম্বর যুক্

30/05/2017

বার্ট্রান্ড রাসেল বলেছিলেন, "বুদ্ধিমানরা কথা বলে, কারণ তাঁদের কিছু বলার আছে। বোকারা কথা বলে, কারণ তাঁরা ভাবে কিছু একটা বলতেই হবে!" কর্পোরেট জগত, রাজনীতির কারবারী আর রাষ্ট্র চায় নাগরিকরা যেন বেশি বেশি কথা বলে। আমরা অনেক আগেই সেই ফাঁদে পা দিয়েছি। আমরা এখন একটি "কথা বলা জাতি"। আমাদের প্রাইভেসির সংজ্ঞা বদলে গেছে। আসলে নেই। যেহেতু আমরা অবিরত কথা বলছি। সোস্যাল মিডিয়ায় সারাক্ষণ কথা বলি। নিজের গোপন ভাবনা, ব্যক্তিগত অনুভূতি,সম্পর্কের রসায়ন, জীবনযাপন, খাদ্যাভ্যাস এবং রাজনীতির অভিমত- সব আমরা বলে ফেলি এই প্ল্যাটফর্মগুলিতে। ভোর থেকে এক অন্তহীন ভারচুয়াল কথা বলার দুনিয়ায় ঢুকে পড়ি হোয়াটস অ্যাপ অন করেই! কর্পোরেট চায় আমরা বেশি কথা বলি, কারণ ভয়েস কল, ডেটা চার্জে তাদের লাভ হবে। রাজনীতি চায় আমরা কথা বলি। তাহলে কেউ আর অজানা মতবাদের থাকবে না। সবার মতবাদ জানা হয়ে যাবে। রাষ্ট্র চায় আমরা কথা বলি। কারণ তাহলে আর কেউ রহস্যময় আনুপ্রেডিক্টেবল নাগরিক থাকবে না। এরা চায় আমাদের জীবন যেন একটি খোলা বই হয়। যার কোনো পাতাই অপঠিত নেই বহির্জগতের কাছে। এটাই রাষ্ট্র, রাজনীতি আর কর্পোরেটকে সুবিধা করে দেয়। আমরা সোস্যাল হচ্ছি। প্রাইভেসি হারাচ্ছি। আমরা প্রায় সকলেই একে অন্যকে চিনে যাচ্ছি। জেনে যাচ্ছি। কিন্তু চিনছি মিথ্যা আচরণ দিয়ে। কারণ সোস্যাল মিডিয়া বা চ্যাটে আমরা নিজেদের সবথেকে ভালো ব্যবহারটাই করি। ইমেজ বিল্ডিং এর জন্য। আমরা শুনি কম। বলি বেশি।
এই জানা কথাগুলি কেন আবার বলতে ইচ্ছে হল? সিবিএসই দ্বাদশ শ্রেণির ছাত্রী নয়ডার রক্ষা গোপাল দেশে প্রথম হয়েছে। অনেকদিন পর এমন কেউ প্রথম হল যে আগামীদিনে উইপ্রো বা ইনফোসিসের ভাগ্যের সাথে নিজেকে জড়াবে না। কারণ সে হিউম্যানিটিজ নিয়ে ক্লাস টুয়েল্ফথে প্রথম হল। সায়েন্স নয়। যথারীতি সেও রিপোর্টারদের জানিয়েছে, যে কতক্ষণ পড়েছে... কে তার প্রিয় লেখক...কেন টেক্সট বই বেশি বেশি পড়তে হবে...। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং কথা বলেছেন তার স্কুলের ইতিহাসের শিক্ষিকা মোনালী সরকার। উনি বলেছেন, রক্ষার ইউনিক ব্যাপার হল, ও কথা কম বলে। ও শোনে অনেক বেশি। মন দিয়ে। কিন্তু বলে কম। শোনে বেশি বলে কম! তাই মনেও রাখে। রক্ষা জানিয়েছে সে পলিটিক্যাল সায়েন্সে অনার্স নেবে দিল্লি ইউনিভার্সিটিতে। আর গতকাল কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর রক্ষাকে ফোন করে অভিনন্দন জানানোর পর তার পলিটিক্যাল সায়েন্সে আগ্রহ শুনে হাসতে হাসতে বলেছেন, তুমি আগামীদিনে পলিটিক্সে এসো। তোমাদের দরকার। অত্যন্ত আশার কথা যে রক্ষা জানিয়েছে, সে রাজনীতি ভালবাসে। আসতেও চায় পড়াশোনার পর। সুসংবাদ।
আমরাও চাই। অন্তত এরকম শিক্ষিত শীর্ষ স্থান পাওয়ারা আসুক বেশি করে রাজনীতিতে। একটু ইনটেলিজেন্ট হোক আমাদের রাজনীতি। কারণ আমাদের নিজেদের মতোই আমাদের চারপাশের সমাজ এবং রাজনীতিও কম শোনে। বলে বেশি। তাই নন-ইনটেলিজেন্টদের সংখ্যা বেশি। এতে করে ক্ষতি কি হচ্ছে? সাউন্ড অফ সায়লেন্সের সুরটি আর আমাদের ভিতরে যাচ্ছে না! আমরা আর নিজের সঙ্গে কথা বলি না। আমরা রবীন্দ্রনাথের সেই গানটি ধ্রুবপদ করে নিয়েছি- আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইলো না কেহ......

Address

Nabapally, Benachity
Durgapur
713213

Alerts

Be the first to know and let us send you an email when DurgapurForU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DurgapurForU:

Share

Category