18/01/2022
বাঁকুড়ার কেঞ্জাকুড়ার সঞ্জীবনী মাতার মন্দিরের সংলগ্ন দ্বারকেশ্বর নদের চরে ৪ঠা মাঘ বসে “মুড়ি মেলা”।
বা্ঁকুড়ার লোক ভাষায় যা ‘মুড়ি পরব’-নামে বেশী পরিচিত।
সকাল থেকেই আসপাশের প্রায় গোটা ত্রিশেক গ্রাম ছাড়া শহর বাঁকুড়া, এমন কি অন্যান্য জেলার পাশাপাশি,বিহার,ঝাড়খন্ড,ওড়িশা থেকে আত্মীয় স্বজন,বন্ধু,বান্ধবদের নিয়ে প্রচুর মানুষ সামিল হন এই মুড়ি মেলায়।