17/07/2019
আগেকার দিনে বর্ষাকালে উত্তর ও দক্ষিণ ভারতের অনেক নদ-নদী, এমনকি সিন্ধু নদেও পাওয়া যেত "পাল্লা", অর্থাৎ আমাদের মাছের রাণী ইলিশ! শোনা যায় মোগল বাদশাহরা এই মাছ খেয়ে তার 'দিওয়ানা' হয়ে গেছিলেন! গহীন কালো জলের তলে লুকিয়ে থাকা রূপোলী বিদ্যুৎ উঠে আসত জেলেদের জালে; তারপর সর্ষে-হলুদবাটা মেখে, তেলে-জলে স্নান করে, কখনো মাখামাখা, কখনো ঝোলে-ঝালে, নানারূপে দেখা দিত আপামর ভারতবাসীর পাতে।
সেই দিনকালও নেই, সেই বাদশাহরাও আর নেই! কিন্তু ইলিশ তো আছে! সময়টাও বর্ষাকাল! "বাঙালিয়ানা"ও তৈরী আছে ইলিশের নানা মনোহারী পদ সাজিয়ে! আপনি শুধু সময় করে এসে পড়ুন - একা, সপরিবারে, বন্ধু-বান্ধব নিয়ে...
In the earlier times, during monsoon, "Hilsa" was available in many of the rivers throughout India. In the Indus region it was known as "Palla" and was quite popular with the Moghul emperors. Cooked with various spices, green chillies and mustard oil, this heavenly fish was often the main attraction of the meal.
Those days are gone, so are the emperors. But "Hilsa" is here! And the season is monsoon! "Bangaliana" is ready too, with some delicious Hilsa dishes! All you need to do is make time and visit - only you, with family, with friends...