06/10/2021
আমার নাম রাজ । আজ আমার বয়স ২৭ ,এখান থেকেই শুরু করছি নাহলে
গল্প টা অনেক বড় হয়ে যাবে। আজ মহালয়া বাঙালি দের নতুন করে বোঝাতে হবে না মহালয়া।।আমার বন্ধু দীপক আর মলয় কে ফোন করলাম প্রত্যেক বারের মতো এবারও প্লান হলো, সবাই মিলে পিকনিক করবো পিকনিক এর মেনু মাংস ভাত আর ডাল, নিজেরাই সব রান্না করতাম,আরো একটা জিনিস থাকতো মেনু তে সেটা হলো কসা মাংস দিয়ে wisky । যে যার নিজের টাকা দিয়ে হতো পিকনিক। ঠিক১২ টার পর মাংস যখন কষতো সেই মাংস দিয়েই শুরু হতো wisky খাওয়া, শুরু টা একটু করে হতো সেটা আস্তে আস্তে বেড়ে যেত । খাওয়া কম ড্রিংক বেশি করে পড়ার মোড়ে ২ টো নাগাদ বাজি ফাটিয়ে ৬ টা ৭ নাগাদ ঘরে চলে আসতাম ।মা দরজা খুলত বিছানায় গিয়ে শুয়ে পড়তাম, দুপুর ১২ টা নাগাদ ঘুম দিয়ে উঠতাম, তারপর স্নান করে বন্ধুদের ফোন করতাম, এরপর আড্ডা মেরে পরের দিন যে যার কাজে আবার লেগে পড়লাম।। আজ আমার বয়স 28 এই বছর আমার বিয়ে হয়ে গেছে বাকি দুটোর এখনো বিয়ে হয় নি ,আর এটা বিয়ের প্রথম বছর মহালয়া আমার। বন্ধুরা ফোন করছে কি করে আমার wife কেজে বলি যে পিকনিক করবো রাতে বাইরে খাওয়া দাওয়া হবে। আর বন্ধুরা এতো করে ফোন করছে আমি wife কে বলেই দিলাম, ভাবলাম ও রাগ করবে কিন্তু ও মেনে নিল তারপর র কি আবার শুরু, কিন্ত এইবার যখন ঘরে আসলাম ঘরের দরজা টা আমার wife খুললো, আর মদের গন্ধ পেলো কিছু বললো না, কিন্তু পরের দিন আমাকে বললো তুমি এসব করতে যাও বন্ধুদের সাথে দুজনের সাথে একটু কথা কাটাকাটি হলো, তারপর সব শান্ত হল আর আবার যেরকম জীবন চলে সেরকম চললো।।। আজ আমার বয়স 29 আজ আবার সেই মহালয়া বন্ধুদের আমিই ফোন করলাম আর wife কে মিথ্যা বললাম যে ওরা ফোন করছে, ওকে জিজ্ঞেস করলাম কি করবো ওরা এতো করে ফোন করছে, ও একটা কথা বললো যদি উল্টো পাল্টা কিছু না খাও তবে যেতে পারো আমি তো অনেক খুশি হলাম। গেলাম পিকনিক এ , কিন্তু বন্ধুরা জোর করলো আমি আর পারলাম ড্রিংক না করে তারপর ঘরে আসলাম তো অনেক কথা শুনতে হলো, বললো ওদের বিয়ে হয় নি তাই ওরা ওমনি করে তোমার তো হয়েছে একটু বোঝ , যেদিন ওদেরও বিএ হয়ে যাবে সেদিন দেখবে ডাকে কিনা ।আমি বললাম না ডাকলেই তো তোমারই ভালো আমি যাবো না , কিন্তু মনটা কেমন যেন খারাপ লেগে উঠলো যাই হোক প্রিয় বন্ধু বলে কথা।।আজ আমার বয়স ৩০ দীপক এর বিয়ে হলো দেখাশুনা করে আমরা খুব মজা করলাম আর ৫ মাস পরে মলয় এরও বিয়ে হয়ে যাবে, ওরও দেখাশুনা করেই। শুধু বন্ধুদের মধ্যে আমারই ভালোবাসা করে বিয়ে হলো সেটাই ওরা আমাকে বলে। যাই হোক মলয়ের বিয়ে হয়ে গেল র ৪ মাস পরে আবার পুজো আর পুজোর আগে মহালয়া।
আজ ৬ই oct আজ সেই খুশির দিন বন্ধুদের একসঙ্গে হওয়ার দিন মহালয়া , আমি পিকনিক এর জন্য ফোন করলাম দীপক কে ,দীপক প্রথমে ফোন তুললো না কেটে দিলো, পরে আবার ফোন করলাম ও ফোন উঠিয়ে বললো ওর আসা হবে না ঘর থেকে অসুবিধা আছে ,আমি বললাম কিসের অসুবিধা বলতেই ফোন টা আবার কেটে দিলো ।আমি মনে মনে ভাবলাম কি এমন অসুবিধা তো আমি মলয় কে ফোন করলাম, ওকে জিজ্ঞেস করলাম হ্যারে দীপক এর ঘরে কি কিছু হয়েছে মলয় বললো নাতো এখনই তো কথা হলো দীপক সঙ্গে আমার। দীপক কি পিকনিক করবে না ,মলয় বললো না মনে হয় ওর wife বারণ করেছে, আমি বললাম ওও তাহলে কি তুই আর আমি এইবার পিকনিক করবো , মলয় বললো আমি তোকে জানাচ্ছি ২ ঘন্টা পর আমি বললাম ঠিকআছে ফোন করিস কিন্তু ,ও বললো হ্যারে করবো। ২ ঘন্টা পার হয়ে গেল আমি ওর ফোন এর অপেক্ষায় থাকলাম কিন্তু আর কোনো ফোন করলো না আমার ও আর সাহস হলো না ওকে ফোন করার।wife বললো কি ব্যাপার এইবার তোমাদের মহালয়ার পিকনিক হবে না নাকি, আমি বললাম না আমার কাজ আছে আমার হবে না ,ওদের বললাম তো ওরা বললো তুই যদি না করিস তো আমরাও করবো না, আর আমার কাল বস আসবে আমার presentation তৈরি করতে হবে wife বললো ও ঠিকআছে না আগে কাজ তারপর আনন্দ ,আমি বললাম হুমম সেটাই।। এখন রাত ২ টা আমি শুয়ে শুয়ে মোবাইল এ লিখেই যাচ্ছি wife পাস থেকে বললো কি ব্যাপার এখনো ঘুমাও নি আমি বললাম না আমি presentation বানাচ্ছি।।।
কেমন লাগলো আমার এই presentation কমেন্ট করে জানাবেন।।।।