10/09/2025
্রসঙ্গ_ডাকসু।
হৃদয়ে রক্তক্ষরন, তবুও বিজয়ীদের আন্তরিক অভিবাদন। হ্যা এটাই শোভন, এটাই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা।
ডাকসু'র ফলাফল যদি সাধারণ শিক্ষার্থীদের রায় হয়, তবে তা সাদরে গ্রহণ করছি।
দীর্ঘদিন পরে অন্তত এইখানে গণতান্ত্রিক মূল্যবোধ বিজয়ী হয়েছে-সেটাই ভালো কথা।
এই গণতান্ত্রিক রীতিনীতির উপর সব সময়ই আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে।
নির্বাচনের এমন ফলাফলের নানাবিধ কারন হয়ত থাকতে পারে, তবে শিবির দীর্ঘদিনব্যাপী ডাকসুকে সামনে রেখে যে পরিকল্পনা ও কর্মকান্ড সাজিয়েছিল এ তারই ফল।অন্যদিকে ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ করতেই পারেনি দেড় যুগ। পরীক্ষা দেয়া, হলে থাকা, ক্লাস করা, শিক্ষার্থীদের সাথে মেলা মেসা- সবকিছুতেই ফ্যাসিস্টের বড় বাঁধা ছিলো।
অপরদিকে, শিবির লীগের ভেতরে মিশে সাধারণ শিক্ষার্থীদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছে দীর্ঘদিন। শুনেছে, বুঝেছে, জেনেছে তরুণ প্রজন্মের ভেতরের খবর।
ছাত্রদলের ভাগ্য সহায় ছিলোনা, তাঁরা ক্যাম্পাসে স্বাধীন ভাবে কাজ করতে পারেনি। তবে, অল্প ক'দিনের ব্যবধানে ছাত্রদল ক্যাস্পাসে যেই জনপ্রিয়তা অর্জন করেছে, তা কালের সাক্ষী হয়ে থাকলো। ছাত্রদলের অদূর ভবিষ্যতের রাজনীতির নতুন এক চ্যালেঞ্জ উন্মোচিত হলো।
তাছাড়া আমি দৃঢ়ভাবে মনে করি, এই ফলাফল কোনভাবেই জাতীয় রাজনীতির চিত্র না। শিবির বা জামায়াত এই নির্বাচনকে যেভাবে জীবন মরন হিসাবে নিয়েছে- ছাত্রদল বা বিএনপি সেভাবে নেয়নি বা চিন্তা করেনি।
বিএনপি স্রেফ একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন হিসাবেই দেখেছে এবং সেটাই দেখার কথা।
আমাদের 'আবিদ- হামিম-মায়েদ' এই ছেলেগুলো অনেক কষ্ট করেছে। ওদের জন্য খুব খারাপ লাগছে। তবে ভেঙ্গে না পড়ে এখান থেকেই নতুনভাবে তাদের শুরু করতে হবে।
এখন সময় এসেছে আমাদের নিজেদের নতুনভাবে চিন্তা ও পরিকল্পনা করার, এমনকি আমার নিজের ক্ষেত্রেও তাই।