31/12/2023
->>>ফালুদাপ্রয়োজনীয় উপকরণঃ
★দুধ - ২ কাপ
★চিনি - ২ চা চামচ
★নুডলস পরিমাণমতো (ফালুদা নুডুলস)
★আইসক্রিম ইচ্ছেমতো
--->> আপনার পছন্দমত ব্যবহার করুন, এটা আপনার ফালুদা ঘন করতে সাহায্য করবে।
★বেসিল সিড - ২ টেবিল চামচ (আধাঘন্টা ভিজিয়ে রাখতে হবে)
★আপেল, আঙুর, নাশপাতি কুচি করে কাটা
★ড্রাই ফ্রুটস - ১/২ কাপ।
★জেলেটিন (হরেক রঙের)
★আগার আগার - ২ টেবিল চামচ
★ভ্যানিলা অ্যাসেন্স - ৩ ফোঁটা।
★ রুহ আফজা- পরিবেশনের জন্য।
★ খেজুর -৫টি, কলা - ১ টি
★ পানি- ১ কাপ, তবে যদি পানির পরিবর্তে নারিকেল পানি ব্যবহার করতে পারেন সেটা আরোও ভালো হবে।।
--->>> যদি ফালুদা ঘন না হয় তাহলে হালকা বা ইচ্ছামত ডিপ ক্রিম ব্যবহার করতে পারেন
-->> আগার আগার পাউডার মূলত তরল জিনিস কে ঘন করতে বা জমাট বাঁধতে সাহায্য করে
--->>>প্রস্তুত প্রনালীঃ
★-★প্রথমে নুডলস গরম পানিতে ফুড কালার দিয়ে সেদ্ধ করে নিন।
-->> যদি হাতে সময় থাকে তাহলে লাল,সবুজ বা বিভিন্ন কালার এক এক করে দিয়ে অল্প অল্প নুডুলস দিয়ে বিভিন্ন কালারের নুডুলস বানাতে পারেন।
★-★ খেজুর কলা ভালো করে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে কিউব কিউব আইসবাকেটে রেখে বা আপনার বাসায় যেটা আছে তাতে রেখে আইস কিউব করে নিন।
★-★জেলি তৈরি করতে এক কাপ পানিতে আগার- আগার মিশিয়ে ফুটিয়ে নিন। দুটি ছোট বাটিতে পছন্দমত ফুড কালার দিয়ে আগার আগার মেশানো পানি রেখে ঠান্ডা করে নিন। তারপর ফ্রিজে রাখুন আধা ঘণ্টার জন্য। তৈরি হয়ে যাবে জেলি।
★-★এবার ২ কাপ দুধ জ্বাল দিয়ে কমিয়ে চিনি ও ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে ফুটিয়ে রাবরি মত বানিয়ে নিন।
★-★এবার যে পাত্রে ফালুদা পরিবেশন করবেন তাতে কিছুটা রুহ আফজা সিরাপ নিয়ে সাজিয়ে নিন।
★-★তারপর একে একে ভেজানো বেসিল সিড, নুডুলস, রাবরি, ফল কুচি, জেলি, ড্রাই ফ্রুটস ও আইসক্রিম দিয়ে একটি লেয়ার তৈরি করুন।
★-★ এভাবে ২-৩টি লেয়ার করে নিন। ব্যাস তৈরি হয়ে গেল ফালুদা। এবার ফিজে রেখে ঠান্ডা করে পরিবেশন সময় খেজুর,কলার আইস কিউব দিয়ে উপরে কিছু বেদেনার কুয়া ছরিয়ে পরিবেশন করুন মজাদার ফালুদা।
আরও অনেক ভাবে বানানো যাবে, তবে এই ভাবে ট্রাই করে দেখবেন।।