24/10/2024
বাঘেরহাট যুবদলের সভাপতি সাব্বির হত্যা মামলার আসামী পুলিশের অতিরিক্ত ডিআইজি নিজামুল হক মোল্লা। গোপালগঞ্জের এ মহারাজ ২০১৩ সালে বাঘেরহাট জেলার পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।
জানা যায়, ২০১৩ সালের ২৫ জুলাই আওয়ামীলীগের প্ররোচনায় বাঘেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: সাব্বির আহমেদকে পুলিশ পাঠিয়ে প্রকাশ্যে ধরে নিয়ে যান এসপি নিজামুল মোল্লা। তিন পর সাব্বিরের বিকৃত লাশ পাওয়া যায় ভৈরব নদীতে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে সাব্বিরের নিশ্চিত করে পুলিশ।
এ ঘটনায় অজ্ঞাতনা আসামী করে দুইদিন পর থানায় হত্যা মামলা হলে পুলিশ সুপার নিজামুল মোল্লার নির্দেশে তদন্ত কর্মকর্তা চার্জশিট না করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। মামলা নং ৪০ তারিখ ২৮ জুলাই ২০১৩।
গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর গত সপ্তাহে সাব্বির হত্যার ঘটনায় তৎকালীন পুলিশ সুপার বর্তমান অতিরিক্ত ডিআইজি ( সিলেট রেঞ্জে যুক্ত) নিজামুল মোলাসহ ১৩ জনকে আসামী করে বাঘেরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আদালতের বিচারক মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার সত্যতা নিশ্চিত করে
বাগেরহাট পিবিআই পুলিশ পরিদর্শক মোহাম্মদ একরাম হোসেন জানান, দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিল করবেন।