The BlissyFeed

The BlissyFeed We offer a variety of homemade famous food that are from different part of the Globe. Keep supportin

02/12/2024
গ্রাহক তাঁর নিজ রুচিগুণের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সর্বোচ্চ সংখ্যক Apple Pie অর্ডার করে। যা আমাদের Signature Ite...
10/19/2021

গ্রাহক তাঁর নিজ রুচিগুণের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সর্বোচ্চ সংখ্যক Apple Pie অর্ডার করে। যা আমাদের Signature Item হিসেবে পরিগনিত। বিগত এপ্রিল ২০২০ থেকে শুরু করে এযাবৎ তাকে মোট ১২ টি Apple Pie সরবরাহ করা হয়েছে তাঁর অর্ডারের প্রেক্ষিতে।
The BlissyFeed Team এর পক্ষ থেকে এই বিশেষ গ্রাহকের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। তারমতো গ্রাহকদের জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
Delivered two Apple pie 😇

It's make you happy when you treat your neighbours on weekend. ❤️❤️
10/08/2021

It's make you happy when you treat your neighbours on weekend. ❤️❤️

আহা! বিফ প্যাটিস।
09/17/2021

আহা! বিফ প্যাটিস।

আবার ফিরে এলাম দীর্ঘ ৬ মাস পর। এর মধ্যে অনেকেই অর্ডার করেছেন তাদের মানা করে দিয়েছি, ইচ্ছে করে পোস্ট করিনি যাতে অর্ডার না...
07/09/2021

আবার ফিরে এলাম দীর্ঘ ৬ মাস পর। এর মধ্যে অনেকেই অর্ডার করেছেন তাদের মানা করে দিয়েছি, ইচ্ছে করে পোস্ট করিনি যাতে অর্ডার না আসে।কারণ চাকরি, সংসার আর ছেলেদের নিয়ে পেরে উঠছিলাম না,খুব ঝামেলা মনে হচ্ছিল। অনেকই জিজ্ঞেস করেছে কেন হঠাৎ সব কিছু বন্ধ করে দিলাম, ভালোই তো চলছিল। এর মধ্যে হঠাৎ এক দিদি অর্ডার করে বসল যাকে আমি না করতে পারলাম না, কারণ উনি রিপিট কাস্টমার অনেকবার অর্ডার করেছেন এবং সব সময় আমার খাবারের প্রশংসা করেন।তিনি খুব ভালো একজন মানুষ এবং আমারও তাকে খুব ভালো লাগে।যদিও ফিরে এসেছি জানি না কতটুকু কি করতে পারব।কারণ শুক্রবার শনিবার ছাড়া সময় করতে পারিনা।
মজার ব্যাপার হলো ডেলিভারি দেওয়ার আগে এবং পোস্ট দেওয়ার আগেই আগামীকালের জন্য আরেকটি অর্ডার পেয়ে গেলাম (unexpected 😉)

চিকেন প্যাটিস ১০ব্যস্ততা যখন বড়দিন উদযাপনের, ঠিক তখনই কার্যাদেশ এলো ১০টি চিকেন প্যাটিস সরবারাহের। সফলতাও এলো। গৃহবন্দী দ...
12/25/2020

চিকেন প্যাটিস ১০

ব্যস্ততা যখন বড়দিন উদযাপনের, ঠিক তখনই কার্যাদেশ এলো ১০টি চিকেন প্যাটিস সরবারাহের। সফলতাও এলো।

গৃহবন্দী দশা থেকে মানসিক মুক্তির লক্ষ্যে নিজেকে ব্যস্ত রাখার নামই সৌভাগ্য। শুভদিনে কাউকে খুশি করতে পারার আনন্দটা ভিন্নমাত্রা যোগ করে। অজানা, অচেনা মানুষগুলো যখন ভরসা রেখে কার্যাদেশ দেয়, তখন তাদের প্রতি সম্মান অনেক বেড়ে যায় ও নিজের কাজের প্রতি মনোযোগ দৃঢ় হয়।

The BlissyFeed Team সেইসকল মানুষদের প্রতি কৃতজ্ঞ যারা প্রতিনিয়ত পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছেন।

সকলের জন্য রইল অবিরাম শুভকামনা।

The BlissyFeed এর পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা।
12/25/2020

The BlissyFeed এর পক্ষ থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা।

Today's delivery 😇😇😇
12/23/2020

Today's delivery 😇😇😇

Delivered 😇😇8 pieces of chicken patties
12/18/2020

Delivered 😇😇

8 pieces of chicken patties

চিকেন প্যাটিস সমাচার৭২ বছর বয়সী এক প্রৌড় দেশ-বিদেশ ঘুরেছেন চাকরির সুবাদে। দীর্ঘ্য সময় পরিবার থেকে দূরে থেকেছেন অর্থের সন...
12/17/2020

চিকেন প্যাটিস সমাচার

৭২ বছর বয়সী এক প্রৌড় দেশ-বিদেশ ঘুরেছেন চাকরির সুবাদে। দীর্ঘ্য সময় পরিবার থেকে দূরে থেকেছেন অর্থের সন্ধানে। নিজের আহার নিজেই তৈরি করেছেন-এমনটা খুব কমই হয়েছে সময়ের অভাবে। তাই অনেকটা বাধ্য হয়েই বাইরে থেকে খাবার কিনে খেতে হয়েছে বাঁচার তাগিদে। এখন তিনি দেশেই অবস্থান করছেন অবসর গ্রহণের পর। জ্ঞান হওয়ার পর তিনি তাঁর জীবনে এই প্রথম দ্বিতীয়বারের মতো স্বাদ গ্রহণ করলেন এমন এক অসাধারণ খাদ্যের যা তিনি প্রায় ৪০ বছর আগে একবারই স্বাদ গ্রহণ করেছিলেন মতিঝিলে অবস্থিত তারকাখচিত কোন রেস্তোরাঁয়। আর হ্যাঁ, তিনি আমাদের এই The BlissyFeed – এর “চিকেন প্যাটিসের” কথাই বলেছেন অকপটে। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না সেই অসাধারণ স্বাদের প্যাটিস এখনও কেউ তৈরি করতে পারে! যা কি না মুখে দেয়ার সঙ্গে সঙ্গে এর রসালোতায় ও মধুরতায় নিজেকেই হারিয়ে ফেলে ভোজনানন্দে।

মধ্যবয়সী এক চাকুরীজীবী বলেই বসলেনঃ “সামর্থ থাকলে একটা দোকান দিতাম ও আপনাদের চিকেন প্যাটিস বিক্রি করতাম দ্বিগুণ দামে।“ “কী খেলাম! কী খেলাম! আহা! Excellent” – অনবরত বলেই চললেন যতক্ষণ ফোনে কথা হচ্ছিল তাঁর সংঙ্গে।

আরেক চাকুরীজীবী নিজের ও তাঁর পরিবারের সকলের অভিব্যক্তি প্রকাশ করলেন এইভাবেঃ “ভাই, পরিবারের আবালবৃদ্ধবনিতা ফিদা (হিন্দি ভাষা, যার অর্থ প্রচন্ড আকর্ষণ/ভালো লাগা/ভালোবাসা) হয়ে গেছে আপনাদের এই চিকেন প্যাটিসের। কবে, কোথায়, কখন এই স্বাদের প্যাটিস খেয়েছি, মনে পড়ছে না। তবে চিন্তা নেই, আপনাদের সন্ধান তো পেয়েছি!”

জনৈক গৃহিণী অসাধারণ এই প্যাটিসের স্বাদ গ্রহণের নিমিত্তে দ্বিতীয় দফায় কার্যাদেশ পেশ করতঃ প্যাটিস হাতে পান (প্রথম দফায় অন্যান্য কাজের ব্যস্ততায় তাকে দেয়া যায় নি) সরবরাহকারীর মাধ্যমে। প্যাটিসের স্বাদ গ্রহণের পরপরই তিনি বার্তা প্রেরণ করেন, যা এইরূপঃ “চিকেন প্যাটিস অনেক অনেক অন্নেকককক বেশি মজা হয়েছে, পরিবারের সব্বাই অনেক পছন্দ করেছে। ভবিষ্যতে আবার কার্যাদেশ দিয়ে আমাদের ব্যস্ত রাখব ও জ্বালাতন করব (এই জ্বালা ভালোবাসার জ্বালা-পজিটিভ সেন্সে)।“

The BlissyFeed Team সর্বদা চেষ্টা করছে স্বল্পপরিসরে নির্ধারিত প্রতিটি খাদ্যের সঠিক স্বাদ, ওজন ও গুণগত মান ঠিক রেখে প্রত্যেক ভোজনরসিকের কাছে ব্যতিক্রম কিছু খাবার পৌঁছে দিতে। তাই আমাদের মতো আপনিও যদি ব্যতিক্রম ভালোবাসেন, তবে অবশ্যই The BlissyFeed - এর সঙ্গে থাকুন।

Today's delivery 10 pieces of Chicken patties আর সাথে যদি হয় সুন্দর মনের একজন  মানুষের সুন্দর রিভিউ ❤️🥰
12/12/2020

Today's delivery
10 pieces of Chicken patties

আর সাথে যদি হয় সুন্দর মনের একজন মানুষের সুন্দর রিভিউ ❤️🥰

Address

Huddleston Court
Scarborough, ON
M1L4L1

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 10am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when The BlissyFeed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The BlissyFeed:

Share