Ena's kitchen

Ena's kitchen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ena's kitchen, H #39, R #5, F , Sec # 13, Uttarati.

কুরবানির মাংস দীর্ঘদিন ভালো রাখতে ডিপ ফ্রিজে সঠিক নিয়মে প্যাকেট করা অত্যন্ত জরুরি। প্রথমে মাংস থেকে রক্ত ও পানি ভালোভাবে...
23/05/2026

কুরবানির মাংস দীর্ঘদিন ভালো রাখতে ডিপ ফ্রিজে সঠিক নিয়মে প্যাকেট করা অত্যন্ত জরুরি। প্রথমে মাংস থেকে রক্ত ও পানি ভালোভাবে ঝরিয়ে নিন। এরপর ছোট টুকরো করে জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে বাতাস বের করে সংরক্ষণ করুন।

মাংস সংরক্ষণের প্রয়োজনীয় ধাপগুলো:

রক্ত ও পানি ঝরানো: মাংস কাটার পর ৪-৫ ঘণ্টা স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন। রক্ত ও পানি ভালো করে ঝরিয়ে নেওয়া জরুরি, অন্যথায় বরফ জমে মাংসের স্বাদ নষ্ট হতে পারে।

ধোয়া ও না ধোয়া: পানি দিয়ে ধুয়ে সংরক্ষণ করা হলে মাংস দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই না ধুয়ে রাখাই ভালো। তবে ধুতে হলে পানি সম্পূর্ণ ঝরিয়ে শুকিয়ে নিতে হবে।

ছোট টুকরো ও প্যাকেট: একবারে যতটুকু রান্না করা প্রয়োজন, ততটুকু করে ছোট ছোট প্যাকেটে আলাদা করে রাখুন। এতে বারবার পুরো মাংস বের করতে হবে না।

বাতাস বের করা: প্যাকেটের ভেতরে যেন বাতাস না থাকে তা নিশ্চিত করুন। বাতাস থাকলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। জিপলক ব্যাগ ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক।

বিভিন্ন সংরক্ষণের সময়সীমা:

ডিপ ফ্রিজ (-১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে): গরুর মাংস ৫-৬ মাস এবং খাসির মাংস ৪-৫ মাস পর্যন্ত খুব ভালো থাকে।

সাধারণ ফ্রিজ (১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস): কাঁচা মাংস সাধারণ ফ্রিজে ৩-৫ দিনের বেশি রাখা উচিত নয়।

জরুরি সতর্কতা:
একবার ডিপ ফ্রিজ থেকে মাংস বের করে স্বাভাবিক তাপমাত্রায় আনলে তা পুনরায় ফ্রিজে জমিয়ে (Freez) রাখা উচিত নয়। এতে মাংসে ক্ষতিকর ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে

কলিজা ভুনায় ভুল করছেন না তো⁉️ঈদের আর কয়েকদিন বাকি টিপস টা দিয়ে দেই আশা করি কাজে লাগবে ।  কমবেশি সবার ঘরেই কলিজা থাকবে...
22/05/2026

কলিজা ভুনায় ভুল করছেন না তো⁉️

ঈদের আর কয়েকদিন বাকি টিপস টা দিয়ে দেই আশা করি কাজে লাগবে ।

কমবেশি সবার ঘরেই কলিজা থাকবেই। আমাদের সঠিকভাবে এটা পরিষ্কার করতে হয় নইলে খেতে এটা মোটেও ভালো লাগবে না।

কিছু টিপস শেয়ার করব ⚜️

১। প্রথমত কলিজা দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে নরমাল পানি দিয়ে।

২।১৫ থেকে ২০ মিনিট ভিনেগার যুক্ত পানিতে পুরোপুরি যেন ডুবে থাকে এইভাবে ভিজিয়ে রাখতে হবে কেউ চাইলে লেবুর রস এড করতে পারবে।

৩। তারপরে ভিনেগার থেকে উঠিয়ে দুই একবার ধুয়ে গরম পানিতে ফুটাতে হবে ১০ মিনিট।

৪।কলিজার উপরও একটা আবরণ বা পর্দার মতো থাকে এটা হালকা গরম থাকতেই উঠিয়ে ফেলতে হবে।
এই পর্দা যদি থাকে তাহলে কলিজা সিদ্ধ হতে অনেক সময় লাগবে এবং কলিজা শক্ত হয়ে যায়।

কলিজা রান্নায় একটা গন্ধ থাকে ভিনেগার দেওয়ার কারণে এই গন্ধটা আর থাকবে না।

" সর্ষে পোস্ত বাটায় কুমড়ো শাক "👉 মিষ্টি কুমড়া শাক ১আঁটি,👉 চিংড়ী ১/২কাপ,👉 পেঁয়াজ কুচি ১/২কাপ,👉 রশুন ৫-৬কোয়া,👉 কাঁচা মরিচ ...
20/01/2026

" সর্ষে পোস্ত বাটায় কুমড়ো শাক "

👉 মিষ্টি কুমড়া শাক ১আঁটি,
👉 চিংড়ী ১/২কাপ,
👉 পেঁয়াজ কুচি ১/২কাপ,
👉 রশুন ৫-৬কোয়া,
👉 কাঁচা মরিচ ৬-৭ টা,
👉 পোস্তদানা ২টে-চাঃ
👉 সাদা সর্ষে ১টে-চাঃ
👉 নারকেল কোরা ১/৪ কাপ,
👉 হলুদ পরিমানমতো,
👉 লবন স্বাদমতো,
👉 সর্ষেরতেল ১/৩ কাপ,

::--------- প্রথমে শাক বেছে ধুয়ে পানি ঝরিয়ে মিহি কুচি করে নিতে হবে।

::--------- পাটায় সর্ষে + পোস্ত + পেঁয়াজ + রশুন + কাঁচামরিচ + নারকেল কোরা + চিংড়ী মিহি করে বেটে নিতে হবে।

::--------- কড়াইতে শাক কুচি দিয়ে ঢেকে সেদ্ধ করে শাকের পানি শুকিয়ে নিতে হবে।

::---------- এবার অন্য কড়াইতে সর্ষেরতেল গরম করে এতে বাটা মসলা দিয়ে হলুদ আর লবন দিয়ে ভালোভাবে কষতে হবে। অল্প পানি দিয়ে আবারো কষে শাক দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। মাঝেমধ্যে ঢাকা খুলে নেড়েচেড়ে দিতে হবে।

::---------- শাক ভালোভাবে সেদ্ধ হলে মসলা আর শাক ভালোভাবে মিশে গেলে উপরে অল্প কাঁচা সর্ষেরতেল দিয়ে নামাতে হবে।

::---------- গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার " সর্ষে পোস্ত শাক "....

Address

H#39, R#5, F#E2, Sec# 13
Uttarati

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ena's kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ena's kitchen:

Shortcuts

Share