Md Masum Rana 0.22

Md Masum Rana 0.22 i am a masum rana. I am a contain creator.

With MD Sulaiman – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉
08/05/2025

With MD Sulaiman – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉

💝🫶
25/04/2025

💝🫶

With MD Sulaiman – I just got recognised as one of their top fans! 🎉
22/10/2024

With MD Sulaiman – I just got recognised as one of their top fans! 🎉

08/05/2024
16/04/2024

–আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি💞

আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন...আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন,কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগন বলেন আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসে নি...এই বলে ফেরেশতাগন কান্না করতে থাকেন...এবং আল্লাহকে বলেন, হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন, আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিলো...!!অতএব, আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উওম জিনিস তাকে এনে দিব...!!যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে...!!

আলহামদুলিল্লাহ🌸

Md Masum Rana

💚🥀🌺 ““““জীবনের মূল্য সবসময় টাকা না ভেবে । 😍 অন্য কিছু দিয়ে চিন্তা করুন ”””!
20/03/2024

💚🥀🌺
““““জীবনের মূল্য সবসময় টাকা না ভেবে ।
😍 অন্য কিছু দিয়ে চিন্তা করুন ”””!

আজ মাংস রান্না হয়েছে।সুজন খুব খুশি,আজ পে'ট ভরে ভাত খাবে।খেতে বসেছে তখন রান্নাঘর থেকে মায়ের কর্কষ স্বর!" সারাদিন বসে থাক ...
05/03/2024

আজ মাংস রান্না হয়েছে।সুজন খুব খুশি,আজ পে'ট ভরে ভাত খাবে।খেতে বসেছে তখন রান্নাঘর থেকে মায়ের কর্কষ স্বর!

" সারাদিন বসে থাক আর খা।কি শান্তি,যতদিন বাপ বেঁচে আছে শান্তি করে নে।শুধু খাওয়ার জুত।বসে থেকে তোকে কে মাংস খাওয়াবে? "

মায়ের কথায় সুজনের চোখ জলে ছলছল করে উঠলো।চাকরির চেষ্টা তো সে কম করছে না!ক্ষুদার্ত পে'টেই উঠে চলে গেলো অজানার পথে।

একটা রেস্টুরেন্টের মালিকের হাতে পায়ে ধরে একটা কাজ জোগাড় করলো।বেতনের টাকা কিছু করে জমিয়ে তিন বছরের টাকায় টিনশেট হোটেল তৈরী করলো।ভাগ্য সুপ্রসন্ন।দু"বছরেই টিনশেডের দোকানে দালান উঠলো।পনেরো জন শ্রমিক।

সুজন ক্যাশে বসে থাকে।কর্মচারী নজরুল এসে বললো " ভাই আপনার বাবা মা এসছেন রেস্টুরেন্টে।আপনার সাথে খেতে চান "

সুজনের চোখে বেদনা এবং সুখ মিশ্রিত অশ্রু।খেতে বসে সুজন কর্মচারীকে বললো " নজরুল,মায়ের প্লেটে মাংস দাও তো "

পাশ থেকে ছোট বোন বললো " দাদা,মা তো মাংস খায় না।তোকে সেদিন বলার পর থেকে মা মাংস খাওয়া ছেড়ে দিছে।সবসময় বলে " যদি জানতাম ছেলেটা এই এতো কষ্ট পাবে তাহলে কখনো বলতাম না।মায়ের সব কথা কি ধরতে আছে?মা কি সন্তানের খারাপ চায়?! "

বোনের কথা শুনে মায়ের দিকে তাকালাম।মা আঁচলে মুখ ঢেকে কাঁদছে।আমিও কাঁদছি।সেদিন বাড়ি থেকে চলে আসার পর থেকে আমিও মাংস মুখে তুলিনি।

গল্প #মায়ের_কথা
লেখক # Masum Rana 0.22

সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।এইটা লেখকের নিজস্ব পেজ 🤍

দেয়াল রং করে সেখানে লিখে দিলাম " পোস্টার লাগানো নিষেধ "খানিক্ষন বাদেই দেখলাম কিছু কাগজ হাতে একটা ছেলে এসে দেয়ালের কাছে ঘ...
28/02/2024

দেয়াল রং করে সেখানে লিখে দিলাম " পোস্টার লাগানো নিষেধ "
খানিক্ষন বাদেই দেখলাম কিছু কাগজ হাতে একটা ছেলে এসে দেয়ালের কাছে ঘুরঘুর করছে।ছেলেটির কাছে গিয়ে বললাম
" কি ভাই? কাউকে খুঁজছেন? "
ছেলেটা ইতস্তত করে বললো " না মানে দেয়ালে একটা পোস্টার লাগাতে চাচ্ছিলাম।সাহস হচ্ছে না "
" কিসের পোস্টার? "
" টিউশনির।চার বছর চেষ্টা করেও চাকরি পাচ্ছি না।বাবা হাত খরচের টাকাও বন্ধ করে দিয়েছে।ভাবলাম পোস্টার লাগিয়ে যদি একটা টিউশনি জোগাড় করতে পারি! "
ছেলেটার সরল ভাবমূর্তি আমার পছন্দ হলো।বললাম " দেয়ালটা আমার।পোস্টার লাগাও,সমস্যা নাই "
ছেলেটা দেয়ালে পোস্টার লাগালো।আমি রংমিস্ত্রি ডেকে " পোস্টার লাগানো নিষেধ" লেখাটা মুছে ফেললাম।
তার ঠিক একবছর পরেই আমার দুই ছেলে-মেয়েকে শহরের সবচেয়ে বড় কোচিং সেন্টারে ভর্তি করাতে নিয়ে গেলাম।কোচিং চেয়ারম্যানকে দেখে আমি হতভম্ব।একবছর আগে এই ছেলেটাই এসছিলো দেয়ালে পোস্টার লাগাতে।
গল্প #পোস্টার
লেখক # Masum Rana 0.22
সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।এইটা লেখকের নিজস্ব পেজ 🤍

বউয়ের সাথে ঝগড়া করে মাঝরাতে রাস্তায়।বাচ্চা মেয়ের কান্নার শব্দ।ফুটপাতে বালতিতে ফুল নিয়ে বসে আছে একটা মেয়ে।কাছে গেলাম।বললা...
18/02/2024

বউয়ের সাথে ঝগড়া করে মাঝরাতে রাস্তায়।বাচ্চা মেয়ের কান্নার শব্দ।ফুটপাতে বালতিতে ফুল নিয়ে বসে আছে একটা মেয়ে।

কাছে গেলাম।বললাম " কাঁদো কেনো? "

" ফুল বিক্রি হয়নি।খাইনি সারাদিন "

মেয়েটাকে দেখে ভিষণ মায়া হলো।বললাম " ফুলগুলো আমায় দাও,কত দিবো? "

" ২০০ টাকা "

ফুলগুলো কিনলাম।টাকা হাতে পেয়ে মেয়েটার মুখের বিষণ্ণ কিছুটা কমলো।বললাম

" এতোরাতে তো দোকান ও খোলা নাই,আমার সাথে চলো,খেয়ে বাড়ি যেও "

মেয়েটা আমার হাত ধরে হাঁটতে লাগলো।৬ বছরের নিঃসন্তান আমি নিজেকে বাবারুপে অনুভব করলাম।মেয়েটার হাত ধরে বাড়ি ফিরলাম।কলিং বেল চাপতেই স্ত্রী দরজা খুললো,চোখে জল।বললাম

" কাঁদছো? "

স্ত্রী জ"ড়িয়ে ধরে বললো " একটু কথা কাটাকাটি হলেই বাড়ি ছেড়ে চলে যেতে হয় বুঝি?আমার একা ভয় লাগে বুঝো না? "

গোলাপ এগিয়ে দিলাম।স্ত্রী ঠোঁ"ট ফুলিয়ে বললো " লাগবে না, ভাগো "

" আর এমন হবে না,রাগ করেনা রাগী মেয়ে।চোখের জল মুছো, অতিথি নিয়ে এসছি "

স্ত্রী ভ্রু কুঁচকে আমার পেছনে লুকিয়ে থাকা মেয়ে বাচ্চাটাকে দেখে বললো " এতোরাতে একে কোথায় পেলে? "

" রাস্তায় বসে কাঁদছিলো।সারাদিন খায়নি,খেতে দাও "

স্ত্রী ব্যস্ত হয়ে মেয়েটাকে নিয়ে রান্নাঘরে গেলো।একটু পর ফিরে এসে বললো " দুধ আছে,তুমি রহমত কাকার দোকান থেকে কলা নিয়ে আসো। উনি তো দোকানেই ঘুমায়,ডাকলে উঠবে "

রহমত কাকার ঘুম ভাঙ্গিয়ে কলা কিনে বাসায় এসে আমি রীতিমতো হতভম্ব।ধুলোয় ভরা মেয়েটার শরীর ফুটফুটে হয়ে আছে।কপালে কাজলের ছোঁয়া।পরনে আমার নতুন একটা টি-শার্ট।চুল আলোয় চিকচিক করছে।বললাম

" এতোরাতে স্নান করালে নাকি? "

" হু।গা ভর্তি ধুলো নিয়ে খেলে সে খাওয়া গায়ে লাগে নাকি? "

মেয়েটাকে বিছানায় বসিয়ে স্ত্রী পরম যত্নে দুধ ভাত কলা দিয়ে মেখে মেয়েটাকে খাইয়ে দিলো।লক্ষ্য করলাম মমতায় ওর চোখ ছলছল করে উঠছে।

খাওয়া শেষে স্ত্রী বললো " মেয়েটা কি মায়াবী তাই না? ওকে আমাদের সাথে রেখে দিই? "

" কি বলো! চিনি না জানিনা রেখে দিবো? "

" ওর পরিবার কেই নেই।ফুটপাতেই ঘুমায়।প্লিজ,রেখে দিই না!আমার ওকে ভিষণ মনে ধরেছে "

" বেশ,রেখে দাও "

মেয়েটা এরপর থেকে আমাদের সাথেই থাকতে শুরু করলো।বলা বাহুল্য, স্ত্রী তার নিজের মা হয়ে উঠলো।বাচ্চাটা ওকে মা বলে ডাকে,আমায় মাঝেমধ্যে লজ্জায় কুঁকড়ে গিয়ে বাবা ডাকে।

কে'টে গেলো ১৭ বছর।ওর বিয়ের আয়োজন চলছে।ছেলেপক্ষ্য দেখে গেছে।রাতে মেয়েটা আমায় জ"ড়িয়ে ধরে সে কি কান্না! তার একটাই কথা,

" আমি বিয়ে করবো না।তোমাদের ছাড়া থাকবো কি করে?বিয়ে দিতে হলে তোমাকে আর মাকেও আমার সাথে যেতে হবে "

মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম " বোকা মেয়ে "।কিছুদিন পর মেয়েটা চলে গেলো।স্ত্রী সারাক্ষণই কাঁদে,আমিও লুকিয়ে ছাঁদে গিয়ে কাদি।মেয়েটা নিজের মেয়ে হয়ে ছিলো এতদিন।ওকে ছাড়া বাড়িটা নিস্তব্ধ শ্মশান হয়ে পড়ে রইলো।

গল্প #আগন্তুক
লেখক Masum Rana0.22

সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।এইটা লেখকের নিজস্ব পেজ 🤍

কাজের বুয়াকে সন্দেহজনক লাগছে।খেয়াল করলাম উনি ঠিকমতো কাজ করছে না।মাথায় হাত! কাছে গিয়ে জিগ্যেস করলাম " কি হয়েছে টুকুর মা? ...
14/02/2024

কাজের বুয়াকে সন্দেহজনক লাগছে।খেয়াল করলাম উনি ঠিকমতো কাজ করছে না।মাথায় হাত!
কাছে গিয়ে জিগ্যেস করলাম " কি হয়েছে টুকুর মা? "
বুয়া হাসির ভান করে বললো " কিচু হয়নাই গো মা"জান "
" সকাল থেকে দেখছি মাথায় হাত রেখে এখানে ওখানে বসে আছো,শরীর খারাপ? "
" না গো মা।শরীল তো ঠিকি আছে "
" ওহহ আচ্ছা "
তারপর চলে আসলাম।নজর রাখছি,উনি অনেক সময় নিয়ে চুলা পরিষ্কার করলেন।ওনার ব্যাপারটা এতক্ষণে আমি ধরতে পারলাম।
বুঝতে পেরে অনলাইনে এক প্যাকেট বিরিয়ানি অর্ডার করলাম।ডেলিভারি হলে প্লেটে বিরিয়ানি সাজিয়ে ডাকলাম
" টুকুর মা,একটু শুনে যাও তো "
টুকুর মা হেলেদুলে এলো।বললাম " খিদে পে'টে কাজ করলে হবে?আগে খেয়ে নাও "
টুকুর মায়ের চোখে জল টলমল করে উঠলো।খেতে বসে বললো
" মা"জান,অর্ধেকটা টুকুর জন্য নিয়া যাই?কাল রাত থেকে ওর পেটে ভাত ঢুকেনাই "
" পুরোটা তুমি খাও।টুকুর জন্য আরেকটা প্যাকেট আছে,নিয়ে যেও "
খাওয়ার পর টুকুর মা হেসেখেলে কাজ করতে লাগলো।চুলা পরিষ্কার করতে যার এতোক্ষন সময় লেগেছে সে এইটুকু সময়েই এতো এতো বাসন,কাপড় ধুয়ে ফেললো।এই মানুষগুলিকে খিদে দমিয়ে রাখে!
রাতে স্বামীকে বললাম " টুকুর মাকে এখন থেকে বেতনের সাথে পাঁচশ টাকা করে বেশি দিও তো।মাস শেষে ওদের খাবারের খুব কষ্ট হয় "
গল্প #খেয়াল
লেখক Md Masum Rana 0.22
সামাজিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।এইটা লেখকের নিজস্ব পেজ

Address

Ullapara

Telephone

+8801700634506

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Masum Rana 0.22 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Masum Rana 0.22:

Share

Category