18/09/2026
আজকে কেক ডেলিভারি করতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে। ৩৫° সেলসিয়াস। ভাবা যায়।
কেক নিয়ে বাইরে বের করার কিছুক্ষন পরেই কেক ডিসপ্লেস হয়ে গেছে। দুইটা কেক এরই। বাসায় নিয়ে এসে আবার ঠিক করে বের হয়েছি, আবারও ডিসপ্লেস৷ এভাবে ৩ বার। তারপর সন্ধ্যার পরে বের হলাম, যদি গরমটা কম লাগে। কিন্তু তারপরও রক্ষা পেলাম না। আপুরা রেগুলার, তাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবং কিছু মনে করেন নাই। আর ডিজাইনগুলো ছিলো কেক এর টপে, তাই সমস্যা বেশি হয় নাই। কিন্তু আমার অনেক খারাপ লেগেছে। আমি যদি জানতাম আজকে এতো টেম্পারেচার হবে তাহলে দুরের অর্ডার নিতাম না। 🥹
দুইটা কেক এর একটা ছবি তুলেছিলাম, যেইটা সারা বোর্ড শুধু ঘুরেছে। আর একটা কেক এর ছবি তুলতেই মনে নাই টেনশনে।