Abdullah Food Zoon

  • Home
  • Abdullah Food Zoon

Abdullah Food Zoon Wellcome to my food page

**বাখুর বার্নার প্যাকেজ - রাজকীয় ঘ্রাণের এক আভিজাত্যপূর্ণ সমাধান**আমাদের বাখুর বার্নার প্যাকেজ গুলো আপনার ঘরকে সুরভিত কর...
09/01/2025

**বাখুর বার্নার প্যাকেজ - রাজকীয় ঘ্রাণের এক আভিজাত্যপূর্ণ সমাধান**

আমাদের বাখুর বার্নার প্যাকেজ গুলো আপনার ঘরকে সুরভিত করার পাশাপাশি এনে দেবে আনন্দময় ও প্রশান্তির এক সম্পূর্ণ ভিন্য অভিজ্ঞতা।

ম্যানুয়াল, ইলেক্ট্রিক, রিচার্জেবল, টেম্পারেচার কন্ট্রোল ও গ্যাস বার্নার এর এফোর্ডেবল প্রাইজ থেকে শুরু করে প্রিমিয়াম প্যাকেজ গুলো এমন ভাবে করা যা একত্রে আপনার পরিবেশকে করে তুলবে মনোমুগ্ধকর এবং আভিজাত্যপূর্ণ।

আমাদের প্রতিটি প্যাকেজে পাবেন
১ টি বাখুর দানি
১ প্যাকেট বাখুর ডাস্ট (৩৫-৪০ গ্রাম)
১ প্যাকেট কয়লা (১০ পিস)
১ টা জেট লাইটার

বিঃ দ্রঃ ছবি তোলার সুবিধার্থে আমরা ১ টি ডিজাইনের এবং কালারের লাইটার, বাখুর ও কয়লা ব্যাবহার করেছি। উল্লেখ্য যে বাস্তবে তার সমমুল্যের বা তার চেয়েও উন্নত মানের বিভিন্ন ডিজাইন বা কালারের জেট লাইটার, আপনাদের পছন্দের কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ঘ্রান এবং উন্নত মানের চারকোল/কয়লা থাকবে ইনশাআল্লাহ। এবং বাখুর দানি ছবিতে যা দেখছেন তাই থাকবে।)

প্রতিটি প্যাকেজ আপনার ব্যাবহারের জন্য এবং আপনার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্যও আদর্শ উপহার হতে পারে।

এখনই অর্ডার করুন এবং রাজকীয় অভিজ্ঞতা উপভোগ করুন!

কল করতে যোগাযোগ করুন @01845738701
আমাদের মেসেজ করুন ।

07/03/2024

❤️❤️প্রিয় ভাই/ ও বোনেরা। আসসালামু আলাইকুম!❤️❤️
আপনারা অনেকেই হয়ত খেজুরের দাম শুনে অবাক হচ্ছেন। কারণ , গত বছরের তুলনায় এবছর খেজুরের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ, সরকার ২২০৳ টাকার খেজুরের মধ্যে ২১০ শুল্ক ধরেছে। তাই এবছর সব খেজুরের দাম বেশি। এখন দয়া করে খুচরা খেজুর ব্যবসাই দের কেউ উপদস্থ করবেন না।

24/02/2024

খেজুর একটি মিষ্টিজাতীয় খাবার। প্রতিদিন ৩-৪টি খেজুর শরীরে জন্য খুবই ভালো।এই খাবারের যেমন উপকার রয়েছে তেমনি অপকার ও রয়েছে।

পুষ্টিগুন- খেজুর একটি মিষ্টি জাতীয় ফল, এতে প্রচুর পরিমাণে আয়রন পটাসিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে সহ প্রচুর খাদ্য গুণ রয়েছে যা প্রতিদিনের ক্যালরির চাহিদা পূরন করতে সাহায্য করে। আসুন এর পুষ্টিগুণ গুলো জেনে নেই।

প্রোটিনঃ খেজুরে থাকা প্রোটিন আপনার পেশি গঠনে সাহায্য করে।

ভিটামিনঃ খেজুরে প্রচুর পরিমানে ভিটামিন রয়েছে। ভিটামিন b1,b2,b3 এবং b5। এছাড়া ভিটামিন এ এবং ভিটামিন সি এর চাহিদা পূরনের সহজ মাধ্যম হচ্ছে খেজুর।

আয়রনঃ আয়রন মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান বিশেষ করে নারীদের দেহে আয়রনের চাহিদা পুরুষদের তুলনায় বেশি। আয়রনের অভাবে রক্তশুন্যতা দেখা দেয়। তাই আয়রনের অভাব পূরণ করতে খেজুরের তুলনা নেই। এটি হৃদপিন্ডের কার্য ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে। যাদের হৃদপিণ্ড দুর্বল তাদের জন্য খেজুর একটি আদর্শ খাদ্য হতে পারে যা তার রোগ প্রতিরোধে প্রতিশেধক হিসেবে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই কাজ করবে।

কোলেস্টেরেল এবং ফ্যাটঃখেজুরে কোন বাড়তি চর্বি এবং কোলেষ্টরেল থাকে না বলে আপনি খেজুর খেলে আপনার ওজন বেড়ে যাওয়ার কোন সম্ভাবনা থাকে না।

ক্যালসিয়ামঃখেজুরের রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম যা মানুষের হাড় গঠনে সহায়তা করে থাকে। খেজুরের ক্যালসিয়াম শিশুদের জন্য খুবই উপকারী যা তাদের মারি গঠনে সহায়তা করে। তাই আপনার শিশুকে খেজুর খেতে উদ্বুদ্ধ করুন।

ফাইবারঃ খেজুরের প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত খেজুর খান তাদের পেটের ক্যান্সারের ঝুঁকি কম।।

উপকারিতাঃ খেজুরে ১৪ টি উপকার-

১। খেজুর পানিশূন্যতা বা ডিহাইড্রেশন দূর করতে সাহায্য করে ।
২। খেজুর শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের সমতা রক্ষা করে ।
৩। খেজুরের ক্যালসিয়াম হাড়কে মজবুত করে।

৪। খেজুর হৃৎপিণ্ডকে শক্তিশালী করে।

৫। খেজুরের শরীরের শক্তি বর্ধক হিসেবে কাজ করে। এর শতকরা ৮০ ভাগই চিনি। তাই শুকনো খেজুর বা খোরমাকে বলা হয় মরুভূমির গ্লুকোজ।

৬। খেজুরে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান সেরোটোনিন নামক হরমোন উৎপাদন করতে সহায়তা করে যা মানুষকে মানসিক প্রফুলতা দেয়। যা মন ভাল রাখতে সহায়তা করে।

৭। খেজুরে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে, তবে শর্ত হচ্ছে খেজুর খাওয়ার সাথে প্রচুর পানিও পান করতে হবে, তবেই উপযুক্ত ফল পাওয়া যাবে।

৮। খাদ্যে অরুচি দূর করতে সহায়তা করে।

৯। খেজুরে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি দৃষ্টিশক্তি ভালো করতে সহায়তা করে।

১০। খেজুরে থাকা পুষ্টি উপাদান ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।

১১। খেজুরে থাকা ডায়েটরি ফাইবার কলেস্টরেল এর সমস্যা থেকে মুক্তি দেয়।

১২। খেজুরে আছে স্যলুবল এবং ইনস্যলুবল ফাইবার এবং বিভিন্ন অ্যামিনো এসিড যা খাবার হজমে সাহায্য করে থাকে। তাই বদ হজম থেকে বাচতে খেজুর খুবই উপকারী।

১৩। খেজুর তারুণ্য এবং যৌবন ধরে রাখতে বিশেষ ভূমিকা রাখে।

১৪। খেজুরে থাকা আয়রন রক্তশূন্যতা দূর করে।

অপকারিতাঃ খেজুরের অসংখ্য উপকারিতা থাকলেও কিছু কিছু ক্ষত্রে খেজুর গ্রহনে সতর্ক হওয়া উচিত।যাদের ডায়াবেটিস রয়েছে তারা খেজুর গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং যাদের দেহে পটাশিয়ামের পরিমাণ বেশি তার খেজুর খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন।

Address

Dhaka

1212

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Food Zoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdullah Food Zoon:

  • Want your business to be the top-listed Restaurant?

Share