BD Coffee

BD Coffee BD Coffee is a Bangladesh-based agro-tech coffee brand focused on premium coffee cultivation, roasting, and farmer partnership.

We work directly with farmers to produce high-quality Bangladeshi coffee through sustainable and technology-driven agriculture

19/05/2026

একদিন বাংলাদেশও বিশ্বমানের Coffee Country হবে — InshaAllah 🇧🇩
বর্তমানে বাংলাদেশে কফি চাষ শুধু শখের বিষয় নয় — বরং ধীরে ধীরে একটি সম্ভাবনাময় agro-business এ পরিণত হচ্ছে।
BD Coffee বাংলাদেশে কাজ করছে farm-to-cup premium coffee ecosystem তৈরির জন্য।

আমাদের লক্ষ্য:
✔ Premium Bangladeshi Coffee
✔ Sustainable Farming
✔ Farmer Partnership
✔ Fresh Roasted Coffee
✔ Agro-Tech Innovation

বাংলাদেশের মাটিতেও বিশ্বমানের coffee উৎপাদন সম্ভব — যদি থাকে সঠিক পরিকল্পনা, প্রযুক্তি এবং পরিশ্রম।

🌱 Farm to Cup Experience
📍 Taraganj, Rangpur
📞 01737033800

Follow BD Coffee Bangladesh for more coffee stories and updates.

18/05/2026

বাজারের কফি vs আমাদের কফি।

16/05/2026

বর্তমানে বাংলাদেশে কফি চাষ শুধু শখের বিষয় নয়, বরং ধীরে ধীরে একটি সম্ভাবনাময় বাণিজ্যিক খাতে পরিণত হচ্ছে। কিন্তু অনেকেই শুধু “আরাবিকা” নাম শুনে চারা কিনে বাগান শুরু করে দেন, পরে দেখা যায় ফলন ভালো হচ্ছে না, গাছের গুণগত মান ঠিক নেই, কিংবা বাজারে কাঙ্ক্ষিত মূল্য পাওয়া যাচ্ছে না। আসলে একটি সফল কফি বাগানের ভিত্তি শুরু হয় সঠিক চারা নির্বাচন থেকে।

কফি চারা কেনার আগে অবশ্যই জানতে হবে—চারাটি কোন ভ্যারাইটির, এর জেনেটিক বৈশিষ্ট কেমন, বীজ কোথা থেকে এসেছে এবং সেই জাতের কোনো নির্ভরযোগ্য রেকর্ড আছে কিনা। কারণ সব কফি গাছের ফলন, স্বাদ, সুগন্ধ বা রোগ প্রতিরোধ ক্ষমতা এক নয়। ভুল বা লোকাল মিক্সড বীজ থেকে তৈরি চারা ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

একটি ভালো মানের কফি চারা শুধু বেশি ফলনই দেয় না, বরং Export Quality কফি উৎপাদন, Single Origin ব্র্যান্ডিং এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সফলতার পথও তৈরি করে। তাই আবেগ দিয়ে নয়, সঠিক তথ্য যাচাই করে এবং বিশ্বস্ত উৎস থেকে চারা নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই ভিডিওতে খুব সহজ ভাষায় আলোচনা করা হয়েছে—কফি চারা কেনার আগে কোন বিষয়গুলো জানা জরুরি, উন্নত জাত ও লোকাল মিক্সড চারার পার্থক্য কী, এবং কিভাবে একটি লাভজনক কফি বাগানের ভিত্তি তৈরি করা যায়। ☕️🌱

চারা কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই যাচাই করা প্রয়োজন। কারণ আজ যে চারা লাগাবেন, ভবিষ্যতে সেই চারার ফলন, কফির গু...
07/05/2026

চারা কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই যাচাই করা প্রয়োজন। কারণ আজ যে চারা লাগাবেন, ভবিষ্যতে সেই চারার ফলন, কফির গুণগত মান, স্বাদ, সুগন্ধ এবং ব্যবসায়িক সফলতা অনেকটাই নির্ভর করবে চারার জেনেটিক মান ও উৎসের উপর। তাই শুধু “Arabica” নাম শুনেই চারা কেনা উচিত নয়।

কফি চারা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি:

চারার জেনেটিক বৈশিষ্ট কেমন?
এটি কোন ভ্যারাইটির কফি?
বীজ কোথা থেকে এসেছে?
সেই জাতের কোনো রেকর্ড বা তথ্য আছে কি?

অনেক সময় চারার বীজ কোন গাছ থেকে নেওয়া হয়েছে, সেই গাছের উৎপাদন কেমন ছিল, ফলের মান কেমন ছিল কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন—এসবের কোনো নির্ভরযোগ্য তথ্য থাকে না। ফলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।

এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত হওয়া প্রয়োজন।

এই কফির স্বাদ ও সুগন্ধ ব্যবসায়িকভাবে উপযোগী কিনা?
এই বিনের মান কি রপ্তানিযোগ্য (Export Quality) হতে পারে?
আন্তর্জাতিক বাজারে এই কফি এক্সিস্ট করে কি না?
রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন?
স্থানীয় আবহাওয়ায় এটি কতটা ভালো পারফর্ম করে?

এছাড়াও নিশ্চিত হতে হবে—
চারাটি কি “Single Origin” হিসেবে ভবিষ্যতে ব্র্যান্ডিং করার যোগ্য?
এটি কি নির্দিষ্ট কোনো উন্নত জাতের চারা?
নাকি লোকাল মিক্সড বীজ থেকে তৈরি করা হয়েছে?

মনে রাখতে হবে, সব কফি জাতের ফলন, স্বাদ, সুগন্ধ বা রোগ প্রতিরোধ ক্ষমতা এক নয়। তাই সঠিক তথ্য যাচাই করে, বিশ্বস্ত উৎস থেকে উন্নত মানের চারা নির্বাচন করাই একটি সফল ও লাভজনক কফি বাগানের প্রথম ভিত্তি।

05/05/2026

কফি গাছে ফুল আসে, তারপর ঝরে যায়—এটা দেখে অনেকেই ভয় পেয়ে যান। আবার কিছু ফল ঝরে পড়লেও অনেকেই মনে করেন গাছে সমস্যা হয়েছে। কিন্তু আসলে এগুলো কফি গাছের স্বাভাবিক জীবনচক্রের অংশ।

এই ভিডিওতে আমরা দেখিয়েছি কফি গাছের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া—ফুল, কুঁড়ি, সবুজ ফল থেকে পাকা লাল চেরি পর্যন্ত।

আপনি যদি কফি চাষ শুরু করতে চান বা ইতিমধ্যে চাষ করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

শিখুন, বুঝুন, তারপর আত্মবিশ্বাস নিয়ে শুরু করুন কফি চাষ।

কফির অনেকগুলো জাতের মধ্যে Arabica কফির নাম হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এর আসল মূল্য ও সম্ভাবনা এখনো অনেকের কাছে অজানা। ব...
28/04/2026

কফির অনেকগুলো জাতের মধ্যে Arabica কফির নাম হয়তো অনেকেই শুনেছেন, কিন্তু এর আসল মূল্য ও সম্ভাবনা এখনো অনেকের কাছে অজানা।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রিমিয়াম কফিগুলোর বড় একটি অংশই আসে এই Arabica জাত থেকে। এর মূল আকর্ষণ হলো এর অসাধারণ সুগন্ধ, মৃদু কিন্তু সমৃদ্ধ স্বাদ, এবং একটি নরম, ব্যালান্সড কফি এক্সপেরিয়েন্স—যা একবার পান করলে সহজে ভুলে যাওয়া যায় না। এই কারণেই আন্তর্জাতিক বাজারে Arabica কফির চাহিদা সবসময়ই বেশি এবং এর দামও তুলনামূলকভাবে বেশি পাওয়া যায়।

সবচেয়ে আনন্দের বিষয় হলো—বাংলাদেশের আবহাওয়া ও মাটি Arabica কফি চাষের জন্য উপযোগী। সঠিকভাবে চারা ও জাত নির্বাচন এবং যত্ন নিয়ে পরিচর্যা করলে আমাদের দেশেও উচ্চমানের Arabica কফি উৎপাদন করা সম্ভব।

এটি শুধু একটি ফসল নয়, বরং একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ—একবার গাছ স্থাপন করতে পারলে বছরের পর বছর ধরে ফলন পাওয়া যায় এবং ধীরে ধীরে একটি স্থায়ী আয়ের উৎস তৈরি হয়।

আমি গত ১০ বছর ধরে কফি চাষ ও কৃষকদের সাথে কাজ করে দেখেছি—যারা Arabica কফি নিয়ে ধৈর্য ধরে এগিয়েছে, তারা আজ ভালো ফলাফল পাচ্ছে।

সবচেয়ে বড় কথা, আমি কৃষকদের উৎপাদিত কফি নিজেই কিনে নিই, যাতে তাদের বিক্রির চিন্তা না থাকে। অর্থাৎ আপনি শুধু সঠিকভাবে চাষে মনোযোগ দিন, বাজার নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।

আপনি যদি একজন শিক্ষিত তরুণ হন, নতুন কিছু করতে চান, নিজের একটা পরিচয় গড়তে চান—তাহলে Arabica কফি হতে পারে আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট।

ছোট পরিসরে শুরু করুন, শিখতে শিখতে এগিয়ে যান—একদিন এই ছোট গাছই আপনার বড় স্বপ্নের ভিত্তি হয়ে দাঁড়াবে।

বাংলাদেশে কফি চাষ নতুন কিছু না—এই গুরুত্বপূর্ণ সত্যটা এখনো অনেকেই জানেন না।ব্রিটিশ আমলে যখন এ অঞ্চলে চা চাষ শুরু হয়, তখন...
17/04/2026

বাংলাদেশে কফি চাষ নতুন কিছু না—এই গুরুত্বপূর্ণ সত্যটা এখনো অনেকেই জানেন না।

ব্রিটিশ আমলে যখন এ অঞ্চলে চা চাষ শুরু হয়, তখনই পরীক্ষামূলকভাবে কফি গাছও আনা হয়েছিল। বিশেষ করে সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কফি উৎপাদনের চেষ্টা হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই উদ্যোগগুলো টিকে থাকতে পারেনি।

এরপরও থেমে থাকেনি চেষ্টা। বিভিন্ন সময়ে বিশ্বের নানা দেশ থেকে কফির চারা এনে দেশের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই চারাগুলোর অরিজিন বা উৎস সম্পর্কে সঠিক তথ্য ছিল না, তাই এই অঞ্চল গুলোর কফি মিশ্র জাতের ও অনির্ভরযোগ্য হওয়ার ঝুঁকি থাকে।
ফলে অনেক কৃষক ২–৩ বছর সময়, শ্রম এবং টাকা বিনিয়োগ করার পরও আশানুরূপ ফলন পান না ।

এখানেই কফি চাষের সবচেয়ে বড় ঝুঁকি—
ভুল চারা দিয়ে শুরু করা।

কফি চাষে সফল হতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—
পরীক্ষিত জাত
পরীক্ষিত অরিজিন

আপনি যদি শুরুতেই ভুল সিদ্ধান্ত নেন, তাহলে আপনার পুরো পরিশ্রমটাই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। কিন্তু যদি শুরু করেন সঠিক, পরীক্ষিত এবং নির্ভরযোগ্য চারা দিয়ে—তাহলে সেটাই হতে পারে আপনার আগামী ৩০–৩৫ বছরের স্থায়ী আয়ের উৎস।

আমরা গত ১০ বছর ধরে বাংলাদেশে আরাবিকা কফি নিয়ে কাজ করছি—চাষ সম্প্রসারণ, কফি বিন উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ পর্যন্ত। মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও পরীক্ষার মাধ্যমে আমরা যে চারাগুলো তৈরি করেছি, সেগুলোর অরিজিন নিশ্চিত এবং ফলন প্রমাণিত।

তাই আপনি যদি কফি চাষ শুরু করতে চান—
শুরুটা করুন সঠিক সিদ্ধান্ত দিয়ে।

আজকের সঠিক নির্বাচনই আপনার ভবিষ্যতের শক্ত ভিত।

বিস্তারিত জানতে ইনবক্স করুন

ছোট করে শুরু করুন…ধীরে ধীরে বড় করুন…একদিন দেখবেন সেই সেই বাগানই হয়ে গেছে আপনার শক্তিশালী আয়ের উৎস। আপনি যদি আপনার ছোট্ট ...
15/04/2026

ছোট করে শুরু করুন…
ধীরে ধীরে বড় করুন…
একদিন দেখবেন সেই সেই বাগানই হয়ে গেছে আপনার শক্তিশালী আয়ের উৎস।

আপনি যদি আপনার ছোট্ট জমিটুকু কাজে লাগাতে চান, নতুন কিছু শুরু করতে চান—তাহলে কফি গাছ হতে পারে আপনার জন্য একটি দারুণ সুযোগ।

একটা কফি বাগান কিভাবে আপনার শক্তিশালী আয়ের উৎস হতে পারে?
কিভাবে আপনি আপনার বাগানের উৎপাদিত কফি দিয়ে নিজের কর্মসংসস্থান তৈরী করবেন ?
সর্বোপরি কিভাবে শুরু করবেন ?
বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা ফোন করুন 01737033800 নাম্বারে।

কফির শুরুটা হয়েছিল খুব সাধারণ একটা ঘটনা থেকে। অনেক বছর আগে আফ্রিকার এক রাখাল দেখলেন—তার ছাগলগুলো একটা লাল ফল খাওয়ার পর খ...
11/04/2026

কফির শুরুটা হয়েছিল খুব সাধারণ একটা ঘটনা থেকে।

অনেক বছর আগে আফ্রিকার এক রাখাল দেখলেন—তার ছাগলগুলো একটা লাল ফল খাওয়ার পর খুব চঞ্চল হয়ে যাচ্ছে। কৌতূহল থেকে তিনিও সেই ফল খেলেন। এরপর থেকেই মানুষ বুঝতে শুরু করলো—এই ফলের মধ্যে আলাদা এক শক্তি যা মানুষকে সতেজ করে। সেখান থেকেই ধীরে ধীরে কফির যাত্রা শুরু।

আজ কফি শুধু একটা পানীয় না, এটা একটা বড় অর্থনৈতিক ফসল। সারা বিশ্বে কোটি কোটি মানুষ কফির সাথে জড়িত—চাষ, প্রক্রিয়াজাতকরণ, ব্যবসা—সবকিছু মিলিয়ে একটা বিশাল বাজার।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো—এই কফি এখন আমাদের দেশেও ভালোভাবে চাষ হচ্ছে। আমাদের মাটি, আবহাওয়া কফির জন্য উপযুক্ত।

একটু চিন্তা করুন—
একটা ছোট চারা লাগালেন, দুই বছর পর সেই গাছ থেকেই আপনি নিয়মিত আয় করতে পারছেন একটানা ৩০-৩৫ বছর পর্যন্ত।

কফি চাষ কেন করবেন?
একবার গাছ লাগালে বহু বছর ফল পাওয়া যায়
বাজারে চাহিদা দিন দিন বাড়ছে
পাহাড়ি ও উঁচু জমি কাজে লাগানো যায়
ছোট পরিসরে শুরু করা সম্ভব

আপনি যদি নতুন কিছু করতে চান বা কৃষিতে একটু ভিন্ন কিছু ভাবেন—তাহলে কফি হতে পারে ভালো একটা সিদ্ধান্ত।

শুরুটা ছোট হোক, কিন্তু চিন্তাটা বড় রাখুন।
আমরা গত ১০ বছর থেকে কফি বিন উৎপাদন , কফি চাষ সম্প্রসারণ, উৎপাদিত কফি বিন প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ নিয়ে কাজ করছি। আপনি শুরু করতে চাইলে আমরা আপনাকে সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত।
কফি সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ইনবক্সে অথবা 01737033800 নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

Address

Sayar ( Goal Bari )
Taraganj

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

01737033800

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Coffee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Coffee:

Share

Category