Amjonotar Dak 24.com

Amjonotar Dak 24.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amjonotar Dak 24.com, Restaurant, Sylhet.

28/01/2026
28/01/2026

শুভ সকাল বাংলাদেশ

28/01/2026
28/01/2026
19/01/2026
🇧🇩🇧🇩উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি দানবীর ড. সৈয়দরাগীব আলী'কে এসইউজে'র পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান:নিজস্ব প্রতিবেদক:: ...
11/11/2025

🇧🇩🇧🇩উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি দানবীর ড. সৈয়দ
রাগীব আলী'কে এসইউজে'র পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান:

নিজস্ব প্রতিবেদক:: উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি
দানবীর সৈয়দ ড. রাগীব আলী'র সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন সিলেট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ড.সৈয়দ রাগীব আলীকে সংগঠনের আজীবন পৃষ্ঠপোষক হওয়ার প্রস্তাব দিলে তিনি তা সাদরে গ্রহণ করে সাংবাদিক সমাজের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তাহার পুত্র আব্দুল হাইকে সিলেট সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদের সদস্য হওয়ার প্রস্তাব করিলে তিনিও সম্মতি প্রদান করেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বিশিষ্ট আইনজীবী এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন সিলেটের জীবন্ত কিংবদন্তী শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবী এবং চা শিল্পের অন্যতম পৃষ্ঠপোষক দানবীর ড. সৈয়দ রাগীব আলী ও তাঁর স্ত্রী মরহুমা বেগম রাবেয়া খাতুন সিলেট বিভাগের ইতিহাস ও গৌরবের প্রতীক।

গত ৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রোববার বাদ মাগরিব সিলেট বিমানবন্দর রোডের তারাপুর চা-বাগানের বাংলোয় সিলেট সাংবাদিক ইউনিয়নের একটি প্রতিনিধি দল দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ, সম্মাননা প্রদান ও মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। সিলেট সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদের সদস্য সিলেট জজকোর্ট এবং বাংলাদশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট তাহমিনুল ইসলাম খান আরো বলেন— “দানবীর ড. রাগীব আলী ও মরহুমা বেগম রাবেয়া সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়নের প্রতীক। তাঁরা শুধু শিল্পপতি নন, শিক্ষা ও মানবসেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সিলেট সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাপ্তাহিক বাংলার মাটি পত্রিকার সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী,
সিলেট সাংবাদিক ইউনিয়ন(এসইউজে)'র সভাপতি ও জাতীয় দৈনিক বর্তমান বাংলা’র প্রতিনিধি কামরুল হাসান জুলহাস, সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আল সাহান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নাগরিক সংবাদ’র প্রতিনিধি শাহান আহমদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ সাপ্তাহিক নকশী বাংলা''র নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ আহমদ সাজুসহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

পরে ইউনিয়নের কোষাধ্যক্ষ ও কবি সাজ্জাদ আহমদ সাজু তাঁর দুটি কবিতার বই "ইচ্ছেগুলি উড়িয়ে দিলাম" ড. রাগীব আলী এবং তাঁর পুত্র আব্দুল হাই-এর হাতে তুলে দেন।

অনুষ্ঠান শেষে দানবীর ড. রাগীব আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সিলেটে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন আমেজনতার ডাক ডেস্ক প্রকাশ : Nov 1, 2025 ই...
01/11/2025

সিলেটে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন
আমেজনতার ডাক ডেস্ক
প্রকাশ : Nov 1, 2025 ইং |অনলাইন সংস্করণ
অ-
অ+

নিজস্ব প্রতিবেদক ::
আওলাদে রাসূল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (মাদ্দাজিল্লাহুল আলী) এর পৃষ্ঠপোষকতায় এবং আওলাদে রাসূল নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ এরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে “মাইজভান্ডারী ফাউন্ডেশন”-এর উদ্যোগে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সিলেটে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, মূল্যবান উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. সেলিম আহমদ খান এবং সঞ্চালনা করেন কবি, ছড়াকার ও সংগঠক সাজ্জাদ আহমদ সাজু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. শরদিন্দু ভট্টাচার্য।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
প্রধান আলোচকের বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সমাজকল্যাণ সম্পাদক মো. মহিউদ্দিন এনায়েত।
বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সৈয়দ নাজমুল হুদা, সিলেট সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী জাফর আহমদ এবং সিলেট মহানগর বৃত্তি পরীক্ষা কেন্দ্রের প্রধান ফরিদা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহ এমদাদিয়া সিলেট জেলা কার্যকরী সংসদের কর্মকর্তা, শাহপরান (রহ.) থানার কর্মকর্তারা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা, তাঁদের অভিভাবকবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

গাউছুল আজম মাইজভাণ্ডারী ৩য় তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬==============================*******-
27/10/2025

গাউছুল আজম মাইজভাণ্ডারী ৩য় তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬
==============================*******-

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amjonotar Dak 24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category