03/10/2024
বিদায় ঘন্টা বর্ষা!!! ( দক্ষিণ পশ্চিম মৌসূমী বায়ু)
দক্ষিণ পুর্বো এশিয়া থেকে দক্ষিণ পশ্চিম মৌসূমী বায়ু ইতিমধ্যে বিদায় দিতে শুরু করেছে, ইতিমধ্যে ভারতের উত্তর পশ্চিম অঞ্চল এর রাজ্য গুলো থেকে মৌসূমী বায়ু বিদায় নিয়েছে।
এর পরিপ্রেক্ষিতে আগামী ৯ ই অক্টোবর রংপুর, ১০ ই অক্টোবর রাজশাহী ও এর পার্শ্ববর্তী এলাকা, ১১ ই অক্টোবর, ঢাকা বিভাগের উত্তর পশ্চিম অঞ্চল ও খুলনা বিভাগের উত্তর অংশ, ১২ ই অক্টোবর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ, ১৩ ই অক্টোবর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মাঝামাঝি এলাকা, ১৪ ই অক্টোবর দেশের উপকূলীয় এলাকা ও ১৫ ই অক্টোবর কক্সবাজার জেলা দিয়ে মৌসূমী বায়ু চলতি বছরের মতো দেশ থেকে বিদায় নিতে যাচ্ছে। ( + - ১)
আর মৌসূমী বায়ুর বিদায়ের সাথে সাথে এই বছরের মতো বর্ষা মৌসূম বিদায় নিবে।
আপনার এলাকা থেকে মৌসূমী বায়ু বিদায়ের সাথে সাথে, আকাশ পরিস্কার ও শেষ রাতে হালকা শীতের অনুভূতি চলে আসবে।
ইতিমধ্যে দেশে সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে যাচ্ছে, আর এই উৎসব ১২ ই অক্টোবর পর্যন্ত চলবে।
এখানে যেহেতু বৃষ্টি বলয় স্পিড আগামী ৮ ই অক্টোবর পর্যন্ত দেশের উপর সক্রিয় থাকবে, সুতরাং এই ৮ ই অক্টোবর পর্যন্ত দেশের অনেক এলাকায় বেশ ভারিবৃষ্টি এর সম্ভাবনা আছে।
এই অবস্থায় পুজোর প্রথমদিকে সারাদেশেই বৃষ্টি ভেজা আবহাওয়া থাকতে পারে।
তবে রাজশাহী ও রংপুর বিভাগ বাদে দেশের বাকি এলাকায় সম্পুর্ন পুজোর ভেতরে প্রতিদিন কমবেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে, সুতরাং আপনারা এটা মাথায় রেখে পুজোর আয়োজন করবেন।
নোট : অনেকে ভাবছেন এইবছর মৌসূমী বায়ু দেশ থেকে গেলে মনেহয় বৃষ্টির হাত থেকে বেঁচে গেলেন।
আসলে তা নয়, বর্ষা বিদায় নিলেও এইবছর বেশ কয়েকটি হার্ডহিটার বৃষ্টি বলয় আছে চলতি বছর দেশের উপর বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে।
যেমন শক্তিশালী বৃষ্টি বলয় আঁখি ( TS) অক্টোবর
ধ্বংসাত্মক বৃষ্টি বলয় তুফান ( CS) নভেম্বর ( সম্ভাব্য)
শক্তিশালী বৃষ্টি প্রবাহ আঁখি২ ( TS) নভেম্বর
দূর্বল বৃষ্টি বলয় শীতল ( WD) ডিসেম্বর।
সুতরাং মৌসূমী বৃষ্টি বলয় বিদায় নিলেও, ক্রান্তীয় বৃষ্টি বলয় আসছে।
সুতরাং দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলের কৃষক রা আবহাওয়া নিউজ না জেনে রবিশস্য ও আলু বপন করবেন না।
তদুপরি সবচেয়ে নির্ভরশীল ও নির্ভরযোগ্য ও প্রায় নিখুঁত আবহাওয়ার পূর্বাভাস এর জন্য তো সরকারি আবহাওয়া অধিদপ্তর আছেই, যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার জন্য আপনারা অবশ্যই সরকারি আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস গুলো সম্পুর্ন মেনে চলবেন।
ধন্যবাদ Bwot, পোস্ট টি সেয়ার করে হোক, কপি করে হোক আর আপনার নামে চুরি করে হোক যেভাবে আপনার ভালো লাগে সেভাবেই সকল কে জানিয়ে দিন