R. A. Organic Food Products

Directions

R. A. Organic Food Products Organic food will help you body healthy. Every time you buy organic, you are persuading more farmers

পৃথিবীর সকল শ্রমজীবী, মেহনতি মানুষকে আন্তর্জাতিক শ্রম দিবসের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সকল পেশাজীবী মানুষের সুখ, স্...
01/05/2025

পৃথিবীর সকল শ্রমজীবী, মেহনতি মানুষকে আন্তর্জাতিক শ্রম দিবসের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সকল পেশাজীবী মানুষের সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি ও নিরাপদ- নিশ্চিত জীবন কামনা করছি।

31/03/2025
স্বাস্থ্যকর এবং ঔষধি গুন সম্পন্ন দেশীয় ফল 'বেল'কথায় আছে,                     "বেল খেয়ে খায় পানি                     ...
15/03/2025

স্বাস্থ্যকর এবং ঔষধি গুন সম্পন্ন দেশীয় ফল 'বেল'

কথায় আছে,
"বেল খেয়ে খায় পানি
জির বলে মরলাম আমি।"

বেলের শরবত হজমশক্তি বাড়ায় এবং তা বলবর্ধক। বেলের পাতার রস মধুর সঙ্গে মিশিয়ে পান করলে চোখের ছানি ও জ্বালা উপশম হয়। বেল পাতার রস, মধু ও গোল মরিচের গুঁড়া মিশিয়ে পান করলে জন্ডিস রোগ নিরাময় হয়। শিশুর স্মরণশক্তি বাড়ানোর জন্য বেল অত্যন্ত উপকারী।

*পেটের অসুখে : অনেকের পেট ব্যথা ও পেট খারাপ থাকে প্রায় সারা বছর। হজমের গোলযোগ পেটের ভেতর গড়গড় করা, ভুটভাট করা ও ফেট ফাঁপা হয়। যাদের এই সমস্যা রয়েছে, তারা কাঁচা বেলের গায়ে আধা ইঞ্চি পুরু করে কাদা মাখিয়ে চুলার কাঠের আগুনে পুড়িয়ে সকাল-বিকালে তিন-চার চামচ বেল সামান্য গুড় বা চিনি দিয়ে তিন-চার দিন খেলে উপকার পাবেন। এ ছাড়া কাঁচা বেলের শাঁস শুঁটকি পানিতে ভিজিয়ে সেই পানি খেলেও উপকৃত হবেন। এতে পুরনো আমাশয়ও ভালো হয়।

*স্মৃতিশক্তি বাড়াতে : ছাত্র-ছাত্রীদের স্মৃতিশক্তি বর্ধনে দুই বা তিনটি বেলপাতা ঘিয়ে ভেজে মচমচে করে মিছরির গুঁড়োর সাথে এক সপ্তাহ প্রতিদিন সকাল খাওয়ালে স্মৃতিশক্তি বেড়ে যায়।

*সর্দি ও জ্বরজ্বর ভাব হলে: সর্দি হলে বা গায়ে ব্যথা এবং জ্বরজ্বর ভাব হলে বেলপাতা বেটে রস বের করে এক ফোঁটা মধুসহ তিন-চার দিন খেলে ভালো হয়।

*শুক্র তারল্যে : বেলগাছের শিকড় ভালো করে ধুয়ে সামান্য জিরার সাথে বেটে ঘিয়ের সাথে খেলে শুক্র গাঢ় হয়।

*গায়ের দুর্গন্ধে : অনেকের শরীর থেকে দুর্গন্ধ নির্গত হয়। এ জন্য দাম্পত্য কলহ এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়। তাদের পাশে কেউ বসতে পারে না। তারা বেলপাতা দিয়ে পানি সেদ্ধ করে সেই পানিতে শরীর মুছলে বা ওই পানি দিয়ে গোসল করলে শরীরের দুর্গন্ধ দূরীভূত হয়।

*ঔষধি গুণঃ- বেল কোষ্ঠকাঠিন্য দূর করে ও আমাশয়ে উপকার করে। আধাপাকা সিদ্ধফল আমাশয়ে অধিক কার্যকরী । বেলের শরবত হজম শক্তি বাড়ায় এবং বলবর্ধক । বেলের পাতার রস মধুর সাথে মিশিয়ে পান করলে চোখের ছানি ও জ্বালা উপশম হয়। পাতার রস, মধু ও গোল মরিচের গুঁড়া মিশিয়ে পান করলে জন্ডিস রোগ নিরাময় হয়।

*ব্যবহার : কাঁচা ও পাকা বেল সুস্বাদু খাবার । পাকা বেলের জুস তৈরি করে খাওয়া যায়।

A woman’s strength is beyond measure. May you always shine and succeed in all you do. Women are the real architects of s...
08/03/2025

A woman’s strength is beyond measure. May you always shine and succeed in all you do. Women are the real architects of society. May you continue to inspire and lead the way. Have a fantastic Women’s Day!

ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে আপনারা সকলেই নিজের এবং সবার খুশির জন্য কাজ চালিয়ে যান। কারণ মানুষ কখনো একা একা সুখী ...
31/12/2024

ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে আপনারা সকলেই নিজের এবং সবার খুশির জন্য কাজ চালিয়ে যান। কারণ মানুষ কখনো একা একা সুখী হতে পারে না।

"তালের মৌসুমে, তাল সম্পর্কে কিছু কথা"তালপঞ্চবিংশতি, অর্থাৎ পঁচিশ রকমের তাল💫 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছড়াটি ছোটবেল...
05/09/2024

"তালের মৌসুমে, তাল সম্পর্কে কিছু কথা"

তালপঞ্চবিংশতি, অর্থাৎ পঁচিশ রকমের তাল

💫 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছড়াটি ছোটবেলায় আমরা সবাই পড়েছি.....

'তালগাছ এক পায়ে দাঁড়িয়ে,
সব গাছ ছাড়িয়ে,
উঁকি মারে আকাশে।'

পাবনার শাহজাদপুরে আসার সময় রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর তালগাছ দেখতেন। বিশেষ করে যখন পালকি করে আসতেন। তখন নাকি তিনি এই কবিতাটি লেখেন। আসলেই তালগাছের মতো লম্বা গাছ আর নেই। পাকা ফল ধুপধাপ করে গাছের তলায় পড়ে বলেই এর নাম তাল। তালের ইংরেজি নাম Palmyra palm। তালের জন্ম মধ্য আফ্রিকায়। মানুষের মতো তালগাছেরও মেয়ে গাছ আর ছেলে গাছ আছে। ছেলে গাছের মাথায় লম্বা লাঠির মতো জটা হয়, কোনো ফল হয় না; মেয়ে গাছে ফল হয়- অর্থাৎ তাল ধরে। এখন তাল সম্পর্কে আরো কিছু কথা জানা যাক।

💫 তালের ডোঙা বা নৌকা
এখনো গ্রামের অনেক মানুষ বিলে-ঝিলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তালের ডোঙা নৌকার মতো ব্যবহার করে। তালগাছের গোড়ার লম্বা একটা খণ্ড দুই ফালি করে চিরে ভেতরের শাঁস তুলে খোলার মতো করে এই ডোঙা বানানো হয়। একটা তালগাছে দুইটির বেশি ডোঙা বানানো যায় না।

💫 তালের রস
ছেলে গাছের লম্বা লাঠির মতো জটা কেটে কেটে তালের রস নামানো হয়। গরমকালে তালের রস হয়। তালের রস খুব মিষ্টি, বিশেষ করে রাতের বেলা খেতে খুব মজা লাগে।

💫 তালগুড়
তালের রস জ্বাল দিলে হয় তালের গুড়। তালগুড় থেকে হয় তালের পাটালি।

💫 তালমিছরি
তালের রস জ্বাল দিয়ে যেমন গুড় হয়, তেমনি বিশেষ পদ্ধতিতে এর গাদ বা ময়লা ফেলে দিয়ে স্বচ্ছ স্ফটিকের মতো তালমিছরি তৈরি করা হয়। সর্দি-কাশি সারাতে তালমিছরি উপকারী।

💫 তালশাঁস
কচি অবস্থায় তাল ফলের ভেতরে যে বীজ হয়, তা থাকে খুব নরম। একে বলে তালশাঁস। গরমকালে কচি তালের শাঁস খেতে খুব মজা।

💫 তালগোলা
কচি তালের রং সবুজ; কিন্তু পাকলে রং হয় কালো। ভাদ্র মাসে তাল পাকে। অন্য সময়ও কিছু তাল পাকতে দেখা যায়। সেগুলোকে বলে বারাসে তাল। কালো পাকা তাল থেকে সুঘ্রাণ বের হয়। পাকা তাল টিপ দিলে একটু নরম লাগে। মোটা প্লাস্টিকের মতো কালো খোসা টান দিলে উঠে আসে। ভেতরে পাটের আঁশের মতো কমলা রঙের তালের আঁশ ভর্তি থাকে তালগোলায়। আঁশ চিপলে সেই গোলা বের হয়। তালগোলা কাঁচা ও জ্বাল দিয়ে খাওয়া যায়।

💫 তাল পাটালি
ঘন তালগোলার সঙ্গে একটু পান খাওয়ার চুন মিশিয়ে একটা থালায় আধা ইঞ্চি পুরু করে ঢেলে রাখলে কিছুক্ষণের মধ্যেই তা জমে শক্ত হয়ে যায়। ঢালার সময় এর ওপর অল্প কিছু শুকনো চিঁড়া ছিটিয়ে দিলে তা খেতে সুস্বাদু হয় ও চিঁড়া তালগোলার অতিরিক্ত পানি শুষে পাটালিকে শক্ত করে। পাটালি চাকু দিয়ে বরফির মতো কেটে খাওয়া যায়।

💫 তালের ফোঁপড়া
তাল থেকে গোলা বের করার পর বিচি বা আঁটি গাদা করে রেখে দেওয়া হয়। আশ্বিন-কার্তিক মাসে সেসব আঁটি থেকে গ্যাজ বা অঙ্কুর বের হয়। এরূপ বিচি দুই ফালা করে কাটলে ভেতরে নারিকেলের ফোঁপড়ার মতো তালের ফোঁপড়া পাওয়া যায়। চিবিয়ে খেতে তালের ফোঁপড়া বেশ মজা লাগে। বেগুনির মতো তালের ফোঁপড়া ও চালের গুঁড়ো পানিতে গুলে মাখিয়ে তেলে ভেজে খাওয়া যায়।

💫 তালের তেল
ফোঁপড়া তোলার পর আঁটির ভেতরে নারিকেলের মতো যে শক্ত শাঁস থাকে, তা তুলে রোদে শুকিয়ে ঘানিতে পিষে তেল বের করা যায়।

💫 তালপাখা
শহরে যারা বড় হয়েছে, তাদের অনেকেই হয়তো তালপাখা দেখেনি। তালগাছের পাতা রোদে শুকিয়ে তারপর বানানো হয় পাখা। তীব্র গরমে তালপাখার শীতল বাতাসে প্রাণ জুড়ায় মানুষ। বাঁশের কাঠির ফ্রেমে তালাপাতা মেলে দিয়ে বানানো হয় তালপাখা। একেকটি তালপাতায় চার থেকে পাঁচটি পাখা হয়।

💫 তালকাঠ
তালগাছের থামের মতো বয়স্ক কাণ্ড করাত দিয়ে চিরে তালকাঠ বানানো হয়। তালকাঠ খুব মজবুত ও দীর্ঘস্থায়ী। টিনের ঘর বানাতে রুয়ো-বাতা হিসেবে তালকাঠ ব্যবহার করা হয়।

💫 তালপিঠা
এক সময় গ্রামে গ্রামে ধুম পড়ত তালপিঠা বানানোর। তালের রস দিয়ে বানানো হতো মজার মজার পিঠা। কী নাম সেসব পিঠার- কানমুচড়ি, তেলপিঠা, পাতাপিঠা, তালমুঠা, তালবড়া, পাতাপোড়া ও তেলভাজা। আরো কত কি! ভাদ্র-আশ্বিন মাসে তাল দিয়ে পিঠা বানিয়ে আত্মীয়বাড়ি পাঠানোর রেওয়াজও ছিল।

💫 তালক্ষীর
তালের গোলা নারিকেল, গুড় ও দুধ দিয়ে জ্বাল দেওয়া হয়। একে বলে তালক্ষীর। তালক্ষীর দিয়ে মুড়ি বা রুটি খেতে খুব মজা লাগে।

💫 তালসুপারি
পাকা তালের আঁটির ভেতর নারিকেলের মতো যে শাঁস হয় তা কেউ কেউ শুকিয়ে কুচি কুচি করে কেটে পানের সঙ্গে সুপারির মতো খায়। একে বলে তালসুপারি। তবে তালসুপারি নামে আরো একটা গাছও কিন্তু আছে এ দেশে। এর ফলও সুপারির মতো, তবে অনেক ছোট।

💫 তালপাতার ঘর
তালপাতা দিয়ে ঘরও বানানো যায়। দেশের উপকূলীয় অঞ্চলের গরিব মানুষ তালপাতা দিয়ে ঘর বানিয়ে থাকে। ঘরের ছাউনি, বেড়া- সবই তালপাতা দিয়ে হয়।

💫 তালপাতার বাঁশি
সেই গানটা কি তোমরা শুনেছ? 'আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি।' তালপাতা দিয়ে আসলে খুব সুন্দর বাঁশি বানানো যায়, আর সুর করে মুখে ফুঁ দিয়ে তা বাজানো যায়।

💫 তালপাতার পুঁথি
এখন তোমরা যেমন কাগজে লেখো, প্রাচীনকালে সে রকম কাগজ ছিল না। কাগজ আবিষ্কারের আগে কয়েকটা তালপাতা বেঁধে খাতা বানানো হতো। তাতে কঞ্চির কলম দিয়ে লেখা হতো। এখনো অনেক জাদুঘরে তালপাতার পুঁথি সংরক্ষিত আছে।

💫 তালের টুপি
তালের কাণ্ড পানিতে পচিয়ে এর ভেতর থেকে সেমাইয়ের মতো আঁশ তোলা হয়। সেসব আঁশ দিয়ে সুন্দর করে বুনে তালের টুপি, ঝুড়ি, সাজি ইত্যাদি বানানো হয়। বীরভূম বা বাঁকুড়াতে গেলে তোমরা এসব জিনিস দেখতে পারবে।

💫 তালনবমী
জন্মাষ্টমীর পর দিন নবমী তিথিকে বলা হয় তালনবমী তিথি। এ দিনটি হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষভাবে উদ্যাপন করেন। বারুইরা তাঁদের পানের বরজে এ দিন পূজা দেন।

💫 তালপুকুর
তালের প্রবাদ ও বাগধারাও আছে। কেউ কেউ ব্যঙ্গ করে অনেক সময় বলে 'তালপুকুর'। তাল শব্দটি বড় অর্থে ব্যবহৃত হয়। তার মানে তালপুকুর হবে বড় কোনো পুকুর বা দীঘি। কিন্তু বিদ্রূপ করে অনেক সময় বলা হয়, ঘটি ডোবে না আবার তার নাম তালপুকুর।

💫 তিল থেকে তাল
এর অর্থ সামান্য বিষয়কে বড় করে তোলা।

💫 তালপাতার সিপাই
এর অর্থ রুগ্ণ বা ছিপছিপে। কেউ রোগা হলে তাকে বলা হয় তালপাতার সিপাই।

💫 তালগাছের আড়াই হাত
এর অর্থ কষ্টকর বা কঠিন কাজ। তালগাছে যারা ওঠে তারা জানে, এর মাথার আড়াই হাত ওঠা কত কষ্টকর।

💫 তালকানা
এর অর্থ বেতাল হওয়া।

সংগৃহিত

🌸🌼🌺🌼❤️ Eid Mubarak ❤️🌼🌺🌼🌸May Eid bring endless joy, happiness and harmony to everyone.  May every soul be filled with th...
11/04/2024

🌸🌼🌺🌼❤️ Eid Mubarak ❤️🌼🌺🌼🌸
May Eid bring endless joy, happiness and harmony to everyone. May every soul be filled with the warmth of happiness.
Best wishes and congratulations on Eid-ul-Fitr to all.

A new day, a new light, let all the blackness go away.  Let all the sorrows, failures and disappointments be removed fro...
01/01/2024

A new day, a new light, let all the blackness go away. Let all the sorrows, failures and disappointments be removed from this life. In a new notebook, on a new page, let it be written in color. May all the houses be filled with laughter and joy. stay healthy stay well Genuine love and best wishes to all.

❤️💙💚💜💛🧡❤️💖❤️🧡💛💜💚💙❤️ফাগুন হাওয়ায় রঙের দোলা লাগুক সবার মনেফাগুনের রঙে, ফাগুনের গানে, বসন্ত আসুক সকল প্রাণে।......ফাগুনের ম...
14/02/2023

❤️💙💚💜💛🧡❤️💖❤️🧡💛💜💚💙❤️
ফাগুন হাওয়ায় রঙের দোলা লাগুক সবার মনে
ফাগুনের রঙে, ফাগুনের গানে, বসন্ত আসুক সকল প্রাণে।......
ফাগুনের মিষ্টি হাওয়ায় সকল ভালোবাসা গুলো বেচেঁ থাকুক আজীবন।
'অঞ্জলি গ্লেজিং এন্ড ফেব্রিকেশন' ও 'আর এ অর্গানিক ফুড প্রোডাক্টস' এর পক্ষ থেকে সবাইকে জানাই ঋতুরাজ বসন্ত, পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের অকৃত্তিম আবেগী শুভেচ্ছা ও ভালোবাসা
#ঋতুরাজ বসন্ত #ফাগুনের শুভেচ্ছা

❤️💘❤️  Happy New Year 2023  ❤️💘❤️Wishing all of you a wonderful 2023 with lots of hope, happiness, good health, peace an...
01/01/2023

❤️💘❤️ Happy New Year 2023 ❤️💘❤️
Wishing all of you a wonderful 2023 with lots of hope, happiness, good health, peace and prosperity ❤️

Address

Shahzadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when R. A. Organic Food Products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share