19/06/2020
কোনো পণ্যের উৎকৃষ্টতা বহুলাংশে নির্ভর করে পণ্যটি উৎপাদনের জন্য সংগৃহিত কাঁচামাল, পণ্যটি উৎপাদনের দক্ষতা, উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতির উৎকর্ষতা ও পণ্যটির বাজারজাতকরণের উৎকৃষ্টতার উপরে। ভালো মানের তথা খাঁটি পণ্য পরিমাণে কম ব্যবহার করা হলেও তাতে খাদ্যগুণ অর্জিত হয় প্রচুর। পণ্য নির্বাচনে সেই পণ্যের জন্য স্বীকৃত ও জনপ্রিয় ব্র্যান্ড নির্বাচন করাটা আসল। ব্র্যান্ড নির্বাচনে ব্যর্থ হলে শ্রেষ্ঠ পণ্য নির্বাচন করাটা বেশ দুঃসাধ্য। শ্রেষ্ঠ ব্র্যান্ডই আপনার পছন্দের শ্রেষ্ঠ পণ্যটি আপনাকে উপহার দিতে পারে। তবে শ্রেষ্ঠ পণ্য নির্বাচনের জন্য শুধু ব্র্যান্ড নির্বাচনই একমাত্র উপায় নয়। আপনারা হয়ত ব্যাপারটি খেয়াল করেছেন যে, বাজারে অনেক পণ্য রয়েছে, যেগুলোর কোনো ব্র্যান্ড ভ্যালু না থাকলেও সেগুলো অনেক ব্র্যান্ডেড প্রোডাক্টের চাইতে উৎকৃষ্ট মানের। সত্যি বলতে, ক্রেতাদের সুচিন্তিত মতামত অনেক নন-ব্র্যান্ড পণ্যকে আমাদের বাজারে শ্রেষ্ঠ পণ্য হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে।
আমরা ARSHI নামে আপনাদের দৈনন্দিন ব্যবহারের জন্য যে সামান্য কিছু খাদ্যপণ্য নিয়ে এসেছি, সেগুলো আসলে নন-ব্র্যান্ড পণ্য। কারণ ARSHI এখনও কোনো ব্র্যান্ড হয়ে ওঠেনি। স্কয়ার বা অন্যান্য নামকরা বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের পণ্যগুলোর মত আমাদের পণ্যগুলো ব্র্যান্ডেড নয়। আমরা অকপটে ও নির্দ্বিধায় এটা স্বীকার করছি। কিন্তু আমরা এটুকু বলতে পারি যে, আমাদের পণ্যগুলো তাদের পণ্যগুলোর তুলনায় গুণগত মানের দিক থেকে উৎকৃষ্টতার দাবিদার। কারণ আমরা পণ্য সংগ্রহ, উৎপাদন ও বাজারজাতকরণের সময় মুনাফার চাইতে আমাদের সুনাম ও সম্মানের কথা চিন্তা করি। ARSHI-র পণ্যগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্য জেনে নিনঃ
১) আমাদের পণ্যগুলো অনেকটাই ঘরোয়া পরিবেশে তৈরি বা বাজারজাতকৃত। যেমনঃ আমাদের arshi ডেইরি প্রিমিয়াম ঘি কুষ্টিয়া জেলার কুমারখালীর গ্রামাঞ্চলের বংশীয় গোয়ালাদের নিজ হাতে পরম যত্নে তৈরি।
২) আমাদের পণ্যগুলো বাংলাদেশের বিভিন্ন জেলা হতে সংগৃহিত। যেমনঃ arshi প্রিমিয়াম/রেগুলার ঘানি ভাঙা সরিষার তেল- ঝিনাইদহ ও কুষ্টিয়া; arshi প্রিমিয়াম হলুদের গুঁড়ো- রাঙামাটি; arshi প্রিমিয়াম শুকনো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো- কুষ্টিয়া; arshi নন-কাল্টিভেটেড মধু- যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ; arshi ডেইরি প্রিমিয়াম ঘি- কুষ্টিয়া।
৩) আমাদের পণ্যগুলো ১০০% প্রিজার্ভেটিভবিহীন। আমাদের পণ্যে যদি কেউ কোনো অজৈব রাসায়নিক পদার্থের উপস্থিতি প্রমাণ করতে পারেন, তাহলে আমরা আমাদের ব্র্যান্ড চিরতরে বন্ধ করে দেবো।
৪) আমাদের পণ্যগুলোর কাঁচামাল সরাসরি গোয়ালা ও কৃষকদের কাছ থেকে সংগৃহিত। আমরা কোনো মজুদদার বা মহাজনদের কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করি না। এতে করে আমরা আপনাদের তুলনামূলক কম মূল্যে খাঁটি পণ্য সরবরাহ করতে পারি।
৫) আমাদের পণ্যগুলো আমরা আপনাদের জন্য সরবরাহ করার পূর্বে একাধিক খাদ্যরসিক ব্যক্তিদের দ্বারা পরীক্ষা করে নিই।
কাজেই, নিশ্চিন্তে কিনুন ARSHI-র পণ্য। কারণ আমাদের পণ্য, আপনাদের সুস্বাস্থ্যের জন্য।