ISLAMICalo

ISLAMICalo Islamcalo video my name MD sohel

23/11/2025

নেতা তো এমন হওয়া দরকার একজন প্রশ্ন করলেন তিনি কোরআন থেকে প্রশ্নের উত্তর দিলেন

01/10/2025

জারা জামাতের লোগো নিয়ে সমালোচনা করে

07/07/2024

আজ সন্ধ্যা থেকে শুরু হলো হিজরি নতুন সন ১৪৪৬

মুহাররম মাস শুরু হলো। ১০ মুহাররম আশুরা ১৭ জুলাই

"বাংলাদেশে আজ ৭ জুলাই সূর্যাস্তের মধ্য দিয়ে শুরু হলো হিজরি নতুন বছর ১৪৪৬ এর মুহাররম মাস। ১০ মুহাররম বা আশুরা ১৭ জুলাই ২০২৪।

اَللّٰهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلَامَةِ وَالإِسْلَامِ وَجِوَارٍ مِنَ الشَّيْطَانِ وَرِضْوَانٍ مِنَ الرَّحْمٰنِ

হে আল্লাহ! আপনি আমাদের মাঝে এ মাস/বছরের আগমন ঘটান- শান্তি ও নিরাপত্তা এবং ঈমান ও ইসলামের (উপর অবিচলতার) সাথে; শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় আল্লাহর সন্তুষ্টির সাথে।

সাহাবায়ে কেরাম নতুন মাস বা নতুন বছর শুরুর এ দুআটি তেমন গুরুত্ব দিয়ে শিখতেন, যেভাবে কুরআনুল কারীম শিখতেন।

(আলইসাবাহ ফী তাময়ীযিস সাহাবাহ, ইবনে হাজার আসকালানী, খ. ৪, পৃ. ২১৮, দারুল কুতুবুল ইলমিয়্যা, বৈরুত, প্র. সংস্করণ ১৪১৫ হি.)

কুরআনে বর্ণিত চারটি হারাম বা সম্মানীত মাসের মধ্যে মুহাররম অন্যতম। রমযানের রোজা ফরজ হওয়ার আগে ১০ মুহাররম তথা আশুরার রোযা ফরজ ছিল। আশুরার রোজার ফলে পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। হাদীসের নির্দেশনা অনুযায়ী আমরা ১০ মুহাররম এবং এর আগে বা পরে আরো একদিন মোট ২ দিন রোজা রাখব ইনশাআল্লাহ।

মুহাররম মাসের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। একই সাথে আমাদের সমাজে মুহাররম মাস নিয়ে নানা কুসংস্কার, শিরক ও বিদআত প্রচলিত আছে। যার অনেক বড় একটি অংশ এসেছে শীয়া সম্প্রদায়ের কাছ থেকে। মুহাররম ও আশুরার ফজিলত এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইলম নিয়ে আমরা আয়োজন করতে যাচ্ছি একটি কুইজ প্রতিযোগিতা। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের জানা বিষয়গুলোর চর্চা হবে, অনেক অজানা বিষয় জানার সুযোগ হবে। অনেক ভুলত্রুটি শুধরে যাবে।

কুইজের সিলেবাস সহ যাবতীয় সকল তথ্য পাওয়া যাবে এখানে:

21/06/2024

জাহাঙ্গীর হুজুরের ভন্ডামি একটা ভিডিও এইটা শিরক

13/02/2024

হাদীস

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

لَعَنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ.

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ সব ‍পুরুষকে লানত করেছেন, যারা নারীর বেশ ধারণ করে এবং ঐ সব নারীকে লানত করেছেন, যারা পুরুষের বেশ ধারণ করে।

রেফারেন্সঃ
সহীহ বুখারী, হাদীস ৫৮৮৫

যারা সুদ ছাড়তে না পারবে তারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও
03/01/2024

যারা সুদ ছাড়তে না পারবে তারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও

29/12/2023

7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন

29/12/2023

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ بُیُوْتِكُمْ حَتّٰی تَسْتَاْنِسُوْا وَ تُسَلِّمُوْا عَلٰۤی اَهْلِهَا ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ۝۲۷

হে মুমিনগণ! নিজ গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না, যতক্ষণ না অনুমতি গ্রহণ কর ও তার বাসিন্দাদের সালাম দাও। এ পন্থাই তোমাদের জন্য শ্রেয়। আশা করা যায়, তোমরা লক্ষ রাখবে।

রেফারেন্সঃ
সূরা আন-নূর, আয়াত ২৭

20/12/2023

হাদীস

আইশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَذْكُرِ اسْمَ اللَّهِ تَعَالَى فَإِنْ نَسِىَ أَنْ يَذْكُرَ اسْمَ اللَّهِ تَعَالَى فِى أَوَّلِهِ فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَهُ

যখন তোমাদের কেউ খাবার খায় তখন যেন সে ‘বিসমিল্লাহ’ বলে। সে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তবে যেন বলে, “বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু” (আমি আল্লাহর নামে খাচ্ছি, প্রথমে ও শেষে)।

রেফারেন্সঃ
সুনানে আবু দাউদ, হাদীস ৩৭৬৭ (শুআইব আরনাউত তাহকীককৃত) ৩৭২৫

08/12/2023

হাদীস
আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ ، وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلاَّ الطَّيِّبَ - وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلْوَهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ.

যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সদকা করবে, (আল্লাহ তা কবূল করবেন) এবং আল্লাহ কেবল পবিত্র মাল কবূল করেন। আর আল্লাহ তাঁর (কুদরতি) ডান হাত দিয়ে তা কবূল করেন। এরপর আল্লাহ দাতার কল্যাণার্থে তা প্রতিপালন করেন যেমন তোমাদের কেউ অশ্বশাবক প্রতিপালন করে থাকে। অবশেষে সেই সদকা পাহাড় বরাবর হয়ে যায়।

রেফারেন্সঃ
সহীহ বুখারী, হাদীস ১৪১০ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ১৩২৭

21/10/2023

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেনঃ

যারা ঈমান আনল, অতঃপর কুফরী করল, আবার ঈমান আনল, আবার কুফরী করল, অতঃপর কুফরিতে অগ্রসর হলো। আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং সঠিক পথপ্রদর্শন করবেন না।

রেফারেন্সঃ
সূরা আন-নিসাঃ ১৩৭

21/10/2023

হাদীস

জুবায়ের ইবনু মুতইম (রা.) থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেনঃ

আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।

রেফারেন্সঃ
সহীহ বুখারী ৫৫৫৮

Address

Sandwip

Alerts

Be the first to know and let us send you an email when ISLAMICalo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ISLAMICalo:

Share

Category