Cooking Village

Cooking Village Its a foodies corner. we are trying to show you home made all foods including fast-food. Be with us

বেগুন ভাজিলাউশাকদেশী মুরগীর মাংশসালাদ
04/08/2025

বেগুন ভাজি

লাউশাক

দেশী মুরগীর মাংশ

সালাদ

ভালো লাগে? মুড়ি, আম, তেল পিঠা, সেমাই আমার কিন্তু খুব ভালো লাগে। 😋😋
04/08/2025

ভালো লাগে? মুড়ি, আম, তেল পিঠা, সেমাই আমার কিন্তু খুব ভালো লাগে। 😋😋

কালারফুল খাবার দিয়ে সবাইকে ধন্যবাদ জানাই আজকের মত। রহমতে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে কাল। শুভ রাত্রি
02/08/2025

কালারফুল খাবার দিয়ে সবাইকে ধন্যবাদ জানাই আজকের মত। রহমতে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে কাল। শুভ রাত্রি

অনেক এ ফার্মের মুরগীর  রান্না করলে বলে গন্ধ লাগে। বা জোল খেতে চায় না। শুধু ভুনা খায়। তাদের জন্য রেসিপিটা দিলাম।হলুদের গু...
01/08/2025

অনেক এ ফার্মের মুরগীর রান্না করলে বলে গন্ধ লাগে। বা জোল খেতে চায় না। শুধু ভুনা খায়। তাদের জন্য রেসিপিটা দিলাম।

হলুদের গুঁড়ো -১ চা চামচ
মরিচ এর গুঁড়ো -৪ চা চামচ
জিরা বাটা -২ চা চামচ
ধনিয়ার গুঁড়া- ১/২ চা চামচ
আদা বাটা- ২ চা চামচ
রসুন বাটা-১ চা চামচ
রাধুনি গরুর মাংসের মসলা -২ চা চামচ আমি মুরগির মসলা দেই না।
তেজপাতা - ২ টা
ভিনেগার / লেবু - ২ চা চামচ
মুরগির মাংস দের কেজি।
চাট মসলার জন্য পিক দিয়ে দিছি।
এলাচ গরম মসলা লবন পরিমাণ মত।

প্রস্তুত প্রণালী ঃ শুরুতে মাংস গুলো ভিনেগার মাংসের মসলা লবন দিয়ে মেরিনেট করে রাখতে হবে আদা ঘন্টা। মাংস তেলের মধ্যে ভাজতে হবে তবে বেশি ভাজবেন না, বেশি ভাজলে মাংসের টেস্ট থাকেনা। কিভাবে করেছি পিক এর মধ্যেই আছে। মাংস হয়ে যাওয়ার ৫ মিনিট আগে
চাট মসলাটা ৪ /৫ টা আস্তা কাঁচামরিচ দিবেন।
যারা যারা এভাবে রান্না করবেন আমাকে দাওয়াত দিয়েন। 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

নববর্ষ কে না বলুন🚫
01/01/2025

নববর্ষ কে না বলুন🚫

৪ ধরনের পুডিং এর রেসিপি শেয়ার করলাম 🍮১। ক্যারামেল পুডিংউপকরণঃগরুর দুধ- ১ কেজিডিম- ৪ টি (নরমাল তাপমাত্রার) ১ চা চামচ ভ্যা...
16/09/2023

৪ ধরনের পুডিং এর রেসিপি শেয়ার করলাম 🍮

১। ক্যারামেল পুডিং

উপকরণঃ

গরুর দুধ- ১ কেজি
ডিম- ৪ টি (নরমাল তাপমাত্রার)
১ চা চামচ ভ্যানিলা এসেন্স
১/২ কাপ পরিমাণ চিনি ( পুডিং এর জন্য জন্য )
৪ টেবিল চামচ পরিমাণ চিনি (কেরামেল তৈরির জন্য)

বিস্তারিত-
প্রথমে দুধ জাল করে অর্ধেক করে নিতে হবে। এরমধ্যে চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি মিশে গেলে চুলা বন্ধ করে দুধ ঠান্ডা করে নিতে হবে।

এইফাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে৷ ১ টি পাত্রে চিনি দিয়ে চুলা অন করে দিতে হবে। লো আচে কিছুক্ষন রাখলেই দেখা যাবে চিনি গলতে শুরু করেছে। এই পর্যায়ে কোনো চামচ না ব্যবহার করে পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কালার আসলেই চুলা অফ করে দিতে হবে। নুতবা পুড়ে যেতে পারে। এরপর যে পাত্রে পুডিং দিবেন সেই পাত্রে ক্যারামেল গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে। ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে।

এতক্ষনে দুধ ঠান্ডা হয়ে যাবে। এরপর নরমাল টেম্পারেচারের ৪ টি ডিম ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটাতে হবে। এখন এতে ১ চা চামচ ভ্যানিলা এসেন্স অথবা লেবুর রস মিলিয়ে দিতে হবে। এবার একটা ছাকনির সাহায্যে ছেকে দুধের মধ্যে দিয়ে ভালোমত মিশিয়ে নিতে হবে। এবার এটিকে ক্যারামেল দেওয়া বাটিতে ঢেলে দিতে হবে। অবশ্যই ঢাকনা যুক্ত বাটি নিতে হবে।

স্টিম:-
চুলায়, রাইস কুকারে বা ওভেনে সব জায়গায়ই এই পুডিং টি বানাতে পারবেন। চুলায় প্রথমে একটি পাত্র নিয়ে তাতে পুডিং এর বক্সটি বসিয়ে দিতে হবে। এবার বক্সের অর্ধেক ডুবে যায় এমন পানি দিয়ে পাত্রটি ঢেকে দিতে হবে।

সাধারণত ২৫ মিনিট জ্বাল করে নিলে পুড়িং হয়ে যাওয়ার কথা, তবে সাইজ এর উপর নির্ভর করে কম বেশি লাগতে পারে । বড় পাত্রে করলে ২৫ থেকে ৩০ মিনিট এর মত সময় লাগে। আপনি যদি ছোট করে করেন সেক্ষেত্রে সময় আরো কম লাগবে। আপনারা চাইলে পুডিং এর প্রসেসটা করাইতে ও করতে পারেন। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে চুলার আঁচ যাতে মিডিয়াম থাকে।

তবে মনে রাখবেন ৩০ মিনিটের বেশি জ্বাল দিবেন না। কারণ এর ফলে ছিদ্র ছিদ্র ভাব চলে আসবে এবং ভিতরে মসৃণ হবে না। এতে করে খেতে ভালো লাগবে না। ২৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে একটা কাঠি দিয়ে চেক করে নিতে হবে, কাঠিটা যদি ফ্রেশ আসে তাহলে বুঝতে হবে পুডিং হয়ে গেছে। আর যদি না আসে তবে আরো পাঁচ মিনিট তাপ দিবেন।

নাড়া চাড়া না করে স্বাভাবিক তাপমাত্রায় বাটিটা ঘন্টা খানেক রেখে দিতে হবে।এ

কচু দিয়ে ইলিশের ঝোল 😜😜
05/09/2023

কচু দিয়ে ইলিশের ঝোল 😜😜

এই ৫ টি কাজ করলে রান্না অনেক সহজ হয়ে যাবে-১। কি কি রান্না হবে আগের দিন রাতে চিন্তা করে রাখুন। বিশ্বাস করুন এই ট্রিকস টি ...
03/09/2023

এই ৫ টি কাজ করলে রান্না অনেক সহজ হয়ে যাবে-

১। কি কি রান্না হবে আগের দিন রাতে চিন্তা করে রাখুন। বিশ্বাস করুন এই ট্রিকস টি ম্যাজিকের মতো কাজ করে। সকালে উঠে "আজ কি রান্না করব" এই জাতীয় চিন্তা পুরো সকাল টাই নষ্ট করে দেয়।

২। সকালে উঠেই দুপুরের রান্নার মাছ মাংস ইত্যাদি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখলে সঠিক সময়ে রান্না করা সহজ হবে। সকালের নাস্তা করতে করতে মাছ মাংসও নরম হয়ে যাবে।

৩। বাটা মশলা গুলো ডীপ ফ্রিজে থাকলে সেগুলোও রান্নার ১ ঘন্টা আগে বের করে রাখতে হবে।

৪। সবজি শাক আগের দিন রাতে কেটে বেছে রাখলে পরেরদিন রান্না টা সহজ হবে।

৫। দুপুর এবং রাতের রান্না একসাথে করে রাখলে রাতে শুধু ভাত রান্না করলেই যথেষ্ট। চাইলে ১ দিন বেশি রান্না করে অর্ধেক খেয়ে বাকি অর্ধেক বক্সে ফ্রিজে রাখা যেতে পারে। এতে করে ২ দিন রান্না করে ৪ দিন খাওয়া সম্ভব। ধরুন আজকে মাছ রান্না করে অর্ধেক বক্সে রেখে দিলেন। আবার কাল মাংস রান্না করে অর্ধেক বক্সে করে রেখে দিলেন। এবার পরের ২ দিন আর রান্না না করে মাছ মাংস অল্টার করে খেতে পারবেন। ❤️ ( ডীপে রাখলে স্বাদ নষ্ট হয়না তেমন একটা, তাই চেষ্টা করবেন ডীপে রাখার)

শাহী ফিরনি রেসিপি।উপকরণঃ 🔸তরল দুধ- ২ লিটার🔸পোলাও চাল- আধা কাপ🔸গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে নেওয়া- ১ কাপ🔸কনডেন্সড মিল্ক- ১ ...
02/09/2023

শাহী ফিরনি রেসিপি।

উপকরণঃ

🔸তরল দুধ- ২ লিটার
🔸পোলাও চাল- আধা কাপ
🔸গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে নেওয়া- ১ কাপ
🔸কনডেন্সড মিল্ক- ১ কৌটা
🔸জাফরান- এক চিমটি
🔸কাঠবাদাম
🔸কাজুবাদাম
🔸পেস্তা কুচি
🔸কিশমিশ
🔸এলাচি
🔸দারুচিনি

প্রস্তুত প্রনালীঃ
পোলাওর চাল ধুয়ে মিনিট বিশেক ভিজিয়ে রাখুন।
চাল ভিজে কিছুটা নরম হলে আধা ভাঙা করে নিন।
তরল দুধ হাঁড়িতে ঢেলে চুলায় বসান। এবার এলাচি ও দারুচিনি দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর গুলিয়ে রাখা পাউডার দুধ ঢেলে দিন। ঘন হয়ে এলে চাল দিয়ে নাড়ুন। কনডেন্সড মিল্ক দিন। কনডেন্সড মিল্ক দিলে চিনির দরকার হবে না। আপনি যদি আরও বেশি মিষ্টি খেতে চান তবে চিনি যোগ করতে পারেন। ৩৫-৪০ মিনিট চুলার আচ লো তে করে জ্বাল দিতে হবে। নামানোর সময় হলে কিশমিশ, জাফরান ও অল্প পরিমাণে বিভিন্ন ধরনের বাদাম কুচি ঢেলে নেড়ে নিন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। এবার পরিবেশন পাত্রে ঢেলে বাকি বাদাম কুচি, জাফরান ওপরে ছড়িয়ে দিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি সুস্বাদু লাগে। 😋

প্রেসার কুকারে কেবল মাংস বা পোলাও-খিচুড়ি এইসবই রান্না করেন বেশিরভাগ রাঁধুনী। আলু সেদ্ধ করতে সময় বাঁচানোর ক্ষেত্রেও প্রেস...
01/09/2023

প্রেসার কুকারে কেবল মাংস বা পোলাও-খিচুড়ি এইসবই রান্না করেন বেশিরভাগ রাঁধুনী। আলু সেদ্ধ করতে সময় বাঁচানোর ক্ষেত্রেও প্রেসার কুকারের জুড়ি নেই। কিন্তু আর কী কী কাজে ব্যবহার করা যায় প্রেসার কুকার জানেন কি? জি হ্যাঁ, ডাল-ভাত হতে শুরু করে কেক-পুডিং-কাঁটা গলা ইলিশসহ আরও অসংখ্য রকম খাবার খুব অল্প সময়েই রান্না করা যায় প্রেসার কুকারে। এতে করে সময় ও গ্যাস দুটোই বাঁচে। চলুন, শিখে নিই এমন ২০টি জিনিস রান্নার উপায়।

১.ডাল
প্রেসার কুকারে ডাল সেদ্ধ হতে ২/৩টি সিটিই যথেষ্ট। এতে সময় যেমন বাঁচে, গ্যাসও বাঁচে।

২. ভাত
রাইস কুকারের মতোই বসা ভাত রান্না করা যায় প্রেসার কুকারে। রাইস কুকারের অনুপাতে চাল ও তাঁর দ্বিগুণ পানি দিয়ে বসিয়ে দিন। ১/২ টি সিটি হলে নিভিয়ে নিন। ১৫ মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করুন।

৩. পুডিং
পুডিংয়ের ব্যাটার তৈরি করে টিফিন ক্যারিয়ারের বক্সে ঢেলে নিন। প্রেসার কুকারে অল্প পানি দিয়ে বক্সের মুখ আটকে এই পানিতে বসিয়ে দিন। এরপর সিটি দিন পুরো আঁচে রেখে। যতগুলো ডিম, ততগুলো সিটি হবে। এরপর চুলো নিভিয়ে দিন। ১৫ মিনিট পর বের করে ঠান্ডা হতে দিন।

৪. বিরিয়ানি
পোলাও বা খিচুড়ির মতোন কেবল একটি সিটি তুলেই সহজে বিরিয়ানি রান্না করা যায়।

৫. পাতুরি/ মোমো
যে কোন রকমের পাতুরি/ মোমো বা ভাপে সেদ্ধ করতে হয় এমন যে কোন খাবার প্রেসার কুকারে অল্প সময়ে রান্না করা যায়। ভাপা পিঠাও।

৫. ভাপা দই
অনেকেই মনে করেন যে এই খাবারটি খুব অল্প আঁচে চুলোয় বসিয়ে রেখে বানাতে হয়। আপনি চাইলে প্রেসার কুকারে মাত্র ২ সিটি দিয়েই কিন্তু রান্না সেরে ফেলতে পারবেন।

৭. চটপটি
আধা কেজি ডালে মাত্র ৬টি সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে আপনার চটপটির ডাল। পানিতে আগে থেকে ভিজিয়েও রাখতে হবে না!

৮. কেক
কেকের ব্যাটার স্বাভাবিক রেসিপিতেই তৈরি করে কেক মোল্ড এ ঢেলে নিন। প্রেসার কুকার মাঝারি আঁচে গনগনে গরম করে নিন। এর মাঝে একটি স্ট্যান্ড বসিয়ে কেক মোল্ড রেখে দিন। মুখ আটকে দিয়ে ছিপি খুলে ফেলুন। কম আঁচে বেক হতে দিন। ওভেনের মতোই সময় লাগবে।

৯. আলু- ৩ টা সিটি। পানি দিবেন আলু অর্ধেক ডুবিয়ে

১০.. গরুর মাংস- ৭-৮ টা সিটি- শুরুতেই সিটি দিয়ে নিলে পানি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু কষিয়ে পরে সিটি দিলে সামান্য পানি দিবেন।

১১. ছোলা- ৩-৪ টা সিটি- ৬-৭ ঘন্টা ভিজিয়ে রেখে, ছোলা ডুবে যায় বা মাখা মাখা পানি।

১২. দেশি মুরগি- ২-৩ টা। কষিয়ে সামান্য পানি দিয়ে দিবেন।

 ের_সবজি_তত_পুষ্টিশিশুদের নুডুলস /পাস্তা রান্নায় এভাবে সবজি দিন। অল্প নুডুলস বা পাস্তার সাথে চিকেন কুচি অথবা ডিম ঝুরি। আ...
30/08/2023

ের_সবজি_তত_পুষ্টি

শিশুদের নুডুলস /পাস্তা রান্নায় এভাবে সবজি দিন। অল্প নুডুলস বা পাস্তার সাথে চিকেন কুচি অথবা ডিম ঝুরি। আর এই কালারফুল সবজি। ব্যস শর্করা, প্রোটিন, ভিটামিন -মিনারেলস দিয়ে ভরপুর সুষম খাবার হবে।

যারা ডায়েট করছেন তারা সকালে এই সবজি দুই বাটি আর সাথে ১ টা ডিম পানি পোচ রাখুন।

বাচ্চার খিচুড়ি তে এই সবজি দিয়ে সবজি খিচুড়ি করে দিলে পুষ্টিমান বাড়বে।

ডায়াবেটিস রোগীর জন্য আলু বাদ দিয়ে অন্য আরেকটি সবজি এড করে দিতে পারেন সাথে লাল আটার রুটি।

যারা কর্মজীবি মা আছেন তারা হেল্পিং হ্যান্ড এর সাহায্য নিয়ে একবারে বেশি করে এভাবে সবজি কেটে হালকা বয়েল করে ঝরিয়ে নিন। তারপর জিপলক ব্যাগে করে সংরক্ষন করুন। ৫-৭ দিন ডিপে রেখে খেতে পারবেন।

পছন্দমত সবজি বাছাই করতে পারেন সেক্ষেত্রে রঙ এর দিকে প্রাধান্য দিয়ে নির্বাচন করলে পুষ্টিসমৃদ্ধ খাবার তৈরি হবে।

খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে।অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও...
29/08/2023

খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে।
অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও।

বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে।

অনেক ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দরী তরুনীকে দেখেছি বয়স ৪০ এর কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে।
আবার অতি কুৎসিত মেয়েটির ও দেখেছি অত্যন্ত ভাল পার্টনার এসেছে জীবনে।

একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউজ ওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে।
আবার অতি ব্যাক বেঞ্চার মানুষটিকেও অনেক সময় দেখেছি সাফল্যের চুড়ায় উঠতে।

আসলে মানুষ এর জীবনে সুখ,সফলতা,ভাল পার্টনার, এসব কিছু কিন্তু সৌন্দর্য্য,মেধা,ভাল ক্যারিয়ার এসবের উপর নির্ভর করেনা।

একসময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে।
আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে।

বিসিএস হয়ে যাওয়া মানেই এইনা সেই সবচেয়ে সফল ব্যাক্তি,
সবচেয়ে সুন্দরী হওয়া মানেই এইনা সেই সবচেয়ে ভাল পার্টনার পাবে।
ফার্স্ট স্টুডেন্ট থাকা মানে এইনা সেই সবচেয়ে ভাল চাকরী পাবে।

জীবনের এই প্যারামিটারগুলো আমরা ফিক্সড করতে চাই।
কিন্তু আমরা জানিনা এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই।

কারন আল্লাহপাকই সর্বোত্তম পরিকল্পনাকারী।

✍️সংগৃহীত

Address

Raipur Main Road
Raypur
3714

Telephone

+966500177967

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cooking Village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cooking Village:

Share