12/09/2026
আমার চেয়ে টাকা খরচ বেশি করা বিজনেসও দেখেছি।
আমার চেয়ে বড় পেইজও দেখেছি।
কিন্তু আমার ছোট্ট পাখিটার মতো বারাকাহ দেখিনি আলহামদুলিল্লাহ।
সুম্মা আলহামদুলিল্লাহ।
যেহেতু আমার পেইজটা আল্লাহর রহমতে রিচ ভালো,ছোট হলেও।
তাই বড় বড় পেইজের ওনাররা মাঝেমধ্য পরামর্শের জন্য মেসেজ দেয়।
কল দেয়,,,
যদি সময় পাই,,মনোযোগ দিয়ে কথাগুলো শুনি।
সময় না পেলে রিপ্লাই কারো দেইনা আমি।
সেটা যত গুরুত্বপূর্ণ মানুষ হোন।
তবে প্রিয় জনদের যারা আছেন।
শত ব্যস্ততায় আপনারা আমার হৃদয়েই আছেন আলহামদুলিল্লাহ।
কাস্টমারের মেসেজের ফাঁকেই রিপ্লাই দিয়ে ফেলি।
এই তো কাস্টমার বোনটা পিঠা নিয়েছিল অন্য আইটেমের সাথে এটাও।
অন্য আইটেম ভালো ফুটলেও,,এটা নাকি ফুটেনা।
কাস্টমার চালাক আলহামদুলিল্লাহ।
আমার দোষ দেয়নি।
উল্টো বলতেছে আপনাদের প্রোডাক্ট ভালো।
পরে বললো এই যে রোদে দিলাম 😁
আরেকটু শুকালে ফুলবে ইনশা আল্লাহ।
অথচ যারা বোঝেনা,,,একটু আধটু সমস্যা হলে এমনভাবে রিয়েক্ট করে,মনে হয় কি যেন সমস্যা হয়ে গেছে।
যদি না ফুটে পিঠা,,একটু রোদে দিলে সুন্দর ভাবে ফুটবে এটা ১০০% নিশ্চিত থাকেন।
আমাদের সব পিঠা হোমমেইড আলহামদুলিল্লাহ।
তাই যেকোন সমস্যা হলে,মন খারাপ না করে আমাদেরকে জানাবেন।
আমরা সুন্দর সমাধান দিবো।
সমাধান না হলে রিটার্ন নিবো।
এর বাইরে আশা করছি কোন কথা থাকতে পারেনা।
ভয়ের ও কোন কারন নাই।আমরা শুধু বিজনেস করে টাকা ইনকাম করার নেশায় নামি নাই।
সবার দোয়া আর ভালবাসা পাওয়াই আমাদের প্রধান লক্ষ্য।
Love and respect ❤️❤️❤️