Diya's kitchen

Diya's kitchen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Diya's kitchen, RK Road, Rangpur.

নান রুটিউপকরণ: দুইকাপ ময়দা ( ৬ টা রুটির জন্য)এক চা চামচ- ইষ্টএক চামচ- চিনিলবণ (পরিমান মতো)তেল (পরিমান মতো)রসুন কুচি- ৪ ক...
15/06/2017

নান রুটি

উপকরণ: দুইকাপ ময়দা ( ৬ টা রুটির জন্য)

এক চা চামচ- ইষ্ট
এক চামচ- চিনি

লবণ (পরিমান মতো)

তেল (পরিমান মতো)

রসুন কুচি- ৪ কোয়া

বাটার -ব্রাশ করার জন্য সামান্য

প্রস্তুত প্রণালী:

একটি পাত্রে পানি গরম দিন । খামির বানানোর পাত্রে দুইকাপ ময়দা নিন। এক চা চামচ ইষ্ট নিন। তবে এর আগে ময়দায় পরিমান মতো লবণ ও এক চা চামচ চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ইষ্ট পানিতে গুলে নিয়ে ময়দায় দিয়ে মাখাতে থাকুন এবং প্রয়োজনমতো গরম পানি দিয়ে দিয়ে খামির বানান।

খামির হয়ে গেলে এবার তেল দিয়ে আবারও খামির মলে মলে আরো নরম করে নিন। খামিরকে একটা ধাতব/প্লাস্টিকের পাত্রে কিছুক্ষন রেখে গরম করা পানি পাত্রের উপর দিয়ে দিন (চুলা নিভিয়ে রাখুন)। পানি থেকে উঠা বাষ্প খামিরের তলায় লাগবে, খামির হালকা গরমে ফুলে উঠবে। মিনিট বিশেক পর খামির তুলে দেখুন। ফুলে বড় হয়েছে এবং ভাল ঘ্রাণ বের হচ্ছে। রুটি বেলার জন্য খামিরকে ছয় ভাগে ভাগ করুন (ছোট বানাতে চাইলে দুইকাপ ময়দায় আটটি বানাতে পারেন) রুটি বেলে নিন।

তাওয়া গরম করে সাধারন রুটির মত করে সেঁকে নিন। তবে ভাল একটা পাতলা কাপড় দিয়ে চাপ দিয়ে দিয়ে সেঁকে নিন। যাতে রুটির প্রতি অংশে আগুনের আঁচ লাগে। এর পর রুটির একপাশে বাটার ব্রাশ করে রসুন কুচি দিয়ে চুলার নিচে প্লেটে দিয়ে দিন। ৫ মিন পর নামিয়ে নিন। হয়ে গেল ঘরে তৈরি রুটি।

পারফেক্ট ক্রিসপি ফুচকা এর রেসিপি================================উপকরণঃকলাইয়ের ডালের আটা – ১/২ কাপআটা – ১/২ কাপতাল মাখনা ...
23/05/2017

পারফেক্ট ক্রিসপি ফুচকা এর রেসিপি
================================
উপকরণঃ
কলাইয়ের ডালের আটা – ১/২ কাপ
আটা – ১/২ কাপ
তাল মাখনা – ১/২ চা চামচ
লবন – ২ চিমটি
গুঁড়া চিনি – ১/২ চা চামচ
সয়াবিন তেল – ১/২ চা চামচ
পানি – পরিমান মতো
বেকিং পাউডার – ১ চিমটি
খাবার এরারুট + আটা – ২ +২ টেবিল চামচ
প্রনালিঃ
এরারুট ও তাল মাখনা বাদে শুকনা সব উপকরন ভাল করে চেলে নিন ।
এবার তেল ও তাল মাখনা দিয়ে সব কিছু ভাল করে মিক্স করে নিন ।
অল্প অল্প করে পানি দিয়ে মাখাতে থাকুন ।
ডো বেশি আঠালো হলে আরও আটা দিয়ে মাখাতে থাকুন ।
প্যাকেট আটা থেকে খোলা লালচে আটা হলে ভাল হয় ।
যতটা সম্ভব শক্ত করে ডো তৈরি করুন ।
অনেকটা রুটির আটার মতো হবে তবে আরেকটু শক্ত হবে ।
ভাল করে অনেক সময় নিয়ে ডো তৈরি করুন ।
ডো একটি পরিষ্কার পলিথিনে রোল করে ৩০- ৪০ মিনিট ঢেকে রাখুন ।
এবার পিড়িতে পাতলা করে রুটি বেলুন ।
রুটি বেলার সময় এরারুট ও আটার মিশ্রন ছিটিয়ে রুটি বেলুন ।
চুলায় মাঝারি আচে তেল গরম হতে দিন ।
রুটি বেলা শেষে কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিন ।
অথবা ধারালো কোন কিছু দিয়ে পছন্দ মতো শেপে কাটুন ।
এবার একটা রুটি কাটা শেষ হলে ফুচকা গুলো ভেজে নিন ।
মাঝারি আচে একটা একটা করে ফুচকা তেলে দিয়ে ছাকনী দিয়ে হালকা করে চাপ দিন।
হালকা করে চাপ দিলে ফুচকা গুলো সুন্দর ভাবে ফুলে উঠবে ।
তেলের মধ্যে সব দেয়া হয়ে গেলে চুলার আচ মাঝারি থেকে একটু কমিয়ে দিন ।
লালচে বাদামি করে দুদিক ভেজে নিন ।
অল্প ভাজলে অনেক সময় মাঝখানে নরম থাকে ।
সময় নিয়ে আস্তে আস্তে ভাজুন ।
ভাজাটা অনেক গুরুত্বপূর্ণ । ভাল করে ভাজা হলে ফুচকা অনেক বেশি ক্রিস্পি হয় ।
ভাজা শেষে এয়ার টাইট বক্সে ভরে রাখুন ।
পরিবেশনঃ
ইচ্ছামতো পুর দিয়ে সাথে তেঁতুলের টক পানি দিয়ে পরিবেশন করুন মজাদার সুপার ক্রিস্পি ফুচকা ।

16/05/2017

স্পাইসি অ্যান্ড ক্রিসপি চিকেন উইংস
By:diya mehzabin
ধাপ-১ (উপকরণ ও প্রণালি)
উইংস পিস ৬টা চামড়াসহ
আদা আধা বাটা ২ চা চামচ
অল্প টেস্টিং সল্ট ( ইচ্ছা )
লেবুর রস ২ টেবিল চামচ
লবণ স্বাদমত
গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ
পাপরিকা পাউডার স্বাদমত
-এসব কিছু উইংস গুলোর সাথে মাখিয়ে রাখুন ২০ মিনিট
ধাপ-২ (উপকরণ ও প্রণালি)
কর্নফ্লাওয়ার হাফ কাপ
ময়দা ২ টেবিল চামচ
১ টা ডিম
অল্প টেস্টিং সল্ট ( ইচ্ছা )
-এসব কিছু বাটিতে অল্প পানি দিয়ে মিশ্রণ বানিয়ে নিন। খুব বেশি ঘন কিংবা পাতলা হবে না ।
-এবার উইংস পিস গুলি কে এই মিশ্রণ এ ডুবিয়ে বিস্কিট বা রুটির গুঁড়োতে গড়িয়ে নিন।
-গরম ডুবো তেলে ভেজে নিন। তেলে ভাজা এড়াতে চাইলে ওভেনে বেক করতে পারেন ১৮০ ডিগ্রিতে ৩০ মিনিট
-গরম গরম যে কোনো সস এর সাথে পরিবেশন করুn

★★★চকলেট কেক★★★🌹🌹🌹উপকরণ🌹🌹🌹১) ময়দা – ১ কাপ২) চিনি – ১ কাপ৩) তেল – ১/২ কাপ (হাফ কাপ)৪) গুড়া দুধ – ২ টে চা৫) বেকিং পাউডার ...
14/05/2017

★★★চকলেট কেক★★★
🌹🌹🌹উপকরণ🌹🌹🌹
১) ময়দা – ১ কাপ
২) চিনি – ১ কাপ
৩) তেল – ১/২ কাপ (হাফ কাপ)
৪) গুড়া দুধ – ২ টে চা
৫) বেকিং পাউডার – ১ চা চা
৬) ডিম – ৩ টা
৭) ভেনিলা এসেন্স – ১/২ চা চা
৮) লবন – ১ চিমটি ( ইচ্ছা )
৯) কোকো পাউডার – ৩ টে চা
প্রনালী
১) চালনিতে ময়দা,গুড়া দুধ, বেকিং পাউডার, কোকো পাউডার, লবন চেলে নিতে হবে।
২) একটা বোলে ডিম ভালভাবে ব্লেন্ড করতে হবে এগ বিটার না থাকলে কাটা চামচ দিয়ে জোরে ফেটতে হবে। ডিমটা ভাল করে ফেটা হলে অল্প অল্প করে চিনি দিয়ে ফেটতে হবে।
৩) চিনি ভাল ভাবে গলে গেলে ভেনিলা এসেন্স ও তেল দিতে হবে ।
৪) তারপর চেলে রাখা ময়দা দিয়ে ভাল ভাবে মেশাতে হবে। ব্যাস “ব্যাট্যার” রেডি। এবার হাঁড়িতে সামান্য তেল লাগিয়ে “ব্যাট্যার” ঢেলে দিন।( ৩ পাউন্ডের চুলায় কেক বানানোর হাঁড়ি পাওয়া যায়। ৩ পাউন্ডের হাঁড়িতে ২ পাউন্ড কেক ভালভাবে হয়)
৫) এবার চুলার আঁচ মাঝারি থেকে একটু কম আঁচে রাখতে হবে, তার উপর একটা “তাওয়া ” দিতে হবে। এবার হাঁড়ির নিচে অংশ বসিয়ে তার উপর হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে দিন। ২৫/ ৩৫ মিঃ লাগবে হতে।কেক ঠান্ডা হলে একটা প্লেটে উল্টা করে ঢেলে দিয়ে কেক পরিবেশন করুন।
***কেকের ক্রিম যেভাবে করবেন দুইটি ডিমের সাদা অংশ খুব ভালো ভাবে ইলেকট্রিক বিটারে বিট করে ফোম করে নিতে হবে। ১০০ গ্রাম ঠাণ্ডা বাটার নিয়ে বিট করতে হবে পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত। তারপর আপনার স্বাদ মত আইসিংসুগার বিট করতে হবে।সুগার ভালো ভাবে মিশে গেলে ভ্যানিলা এসেন্স ও দুটি আইস কিউব আবার বিট করতে থাকুন! আইস কিউব গলে গেলে নরমাল ফ্রিজে ১০ মিনিট রাখুন। বের করে আবার বিট করুন অথবা চাইলে পছন্দ মতো রঙ দিয়ে বিট করে নিলেই ক্রিম রেডি। মনে রাখবেন ক্রিমের ক্ষেত্রে এখানে ভালোভাবে বার বার বিট করাটাই আসল।তাই ইলেকট্রিক বিটারই ভালো কাজে আসবে এখানে। উপরে ক্রীম আর সুইট বল দিয়ে পরিবেশন করতে হবে।★★★

13/05/2017

রেসিপিঃ ফালুদা
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ফালুদার আসলে একদম নির্দিষ্ট কোন রেসিপি নাই। কিছু উপকরন ছাড়া আর বাকি উপকরন গুলি নিজ নিজ পছন্দ আর স্বাদ অনুযায়ী ব্যবহার করা হয়। আমি ঠিক যেভাবে বানিয়েছি তার রেসিপি টা দিচ্ছি।
উপকরনঃ
🌹🌹🌹🌹🌹
দুধ -২ কাপ
কর্ণ ফ্লাওয়ার- ১ টেবিল চামচ
চিনি- স্বাদ অনুযায়ী
ভ্যানিলা এসেন্স - আধা চা চামচ
তকমা/ তুকমারিয়া বীজ
ফালুদা সেভ [আমি কখনও নুডলস দেইনা]
পছন্দের জেলি কিউব করে কাটা
রোজ সিরাপ
পাকা আম কেটে ভালো করে ব্লেন্ড করা অথবা দোকান থেকে কেনা আম পাল্প
আমি আপেল আর স্ট্রবেরি ছোট ছোট করে কেটে দিয়েসি
আইস ক্রিম
পেস্তা বাদাম কুচি।
প্রনালিঃ
১। প্রথমে তোকমা ধুয়ে ৩০ মিনিট থেকে ৪০ মিনিট ভিজিয়ে রাখুন
২। ফালুদা সেভ এর প্যাকেট এ যেভাবে নির্দেশনা দেয়া আছে সেভাবে করুন (পানি গরম করতে দিন। গরম হয়ে গেলে ফালুদা সেভ দিয়ে ৪/৫ মিনিট নাড়ুন। পরে ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফ্রিজ এ রেখে দিন)।
৩। আম ব্লেন্ড করে ফ্রিজ এ রেখে দিন।
৪। দুধ গরম করতে দিন। দুধ উথলাতে শুরু করলে চিনি দিয়ে দিন।
৫। পরে অল্প দুধে গুলানো কর্ণ ফ্লাওয়ার গরম দুধে দিয়ে দিন।
৬। ভ্যানিলা এসেন্স দিয়ে ঘন হওয়া পর্যন্ত নাড়ুন।
৭। ঘন হয়ে আসলে নামিয়ে দুই ভাগ করে নিন।
৮। এক ভাগের সাথে রোজ সিরাপ দিয়ে দিন। ঠাণ্ডা হলে ফ্রিজ এ রেখে দিন।
৯। ফল ছোট ছোট করে কাটুন।
১০। জেলি আগেই তৈরি করে ছোট ছোট করে কেটে রাখুন।
১১। আইস ক্রিম সহ বাকি সব উপকরন এক জায়গায় করুন।
আপনার পছন্দ এর গ্লাস অথবা বাটি নিয়ে আপনার পছন্দ অনুযায়ী ফালুদার মিশ্রণ গুলি দিতে থাকুন। আমি প্রথমে লাল জেলি এবং পরে একে একে তকমা, আম, ফালুদা সেভ, গ্রীন জেলি, রোজ সিরাপ এর মিশ্রণ এবং কাটা ফল গুলো দিয়েছি

13/05/2017

hy well-come To ALL >I Love All Our Followers Except Me:: DI-Ya

Address

RK Road
Rangpur
5400

Telephone

+8801861894642

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diya's kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share