28/05/2026
আসলে কি কোরবানি আমাদের স্ট্যাটাস, আধিপত্য আর টাকার পরিধি মাপার জন্য??
পবিত্র ঈদুল আযহাতে দেশের হাজার হাজার মানুষ পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কোরবানি করেছেন। জানিনা আল্লাহ তায়ালা কয়জনের কোরবানি গ্রহণ করেছেন, আর কতজনের কোরবানি ফিরিয়ে দিয়েছেন। আমাদের চারপাশে যে অসুস্থ পরিবেশ তৈরি হয়েছে, তা দেখে খুবই ব্যথিত।
দেখুন না কতজন ফেসবুকে পোস্ট করার জন্য কোরবানি করে
কতজন মাংস খাওয়ার জন্য কোরবানি করে
কতজন সমাজে স্ট্যাটাস বাড়ানোর জন্য কোরবানি করে
কতজন আরেকজনের কোরবানি করছে দেখে কোরবানি করে
কিছু মানুষ তো আবার কোরবানির বেসিক নিয়ম ও জানেনা কিংবা জানার চেষ্টাও করে না। তাকে শুধু প্রমাণ করতে হবে যে তার টাকা আছে।
ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে, যার জন্য কোরবানি করার সামর্থ্য নেই কিংবা যার জন্য কোরবানি ওয়াজিব না, সে কেন কুরবানী করে নাই এজন্য তাকে লজ্জা পেতে হয় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয়। এটাই কি ইসলাম শিখিয়েছে??
আসলে কি কোরবানি আমাদের স্ট্যাটাস, আধিপত্য আর টাকার পরিধি মাপার জন্য??
❤️ আল্লাহ তায়ালার নির্দেশে ইব্রাহিম (আ.) তাঁর সবচেয়ে প্রিয় সন্তান ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। পিতা-পুত্র উভয়েই আল্লাহর হুকুম পালনে সর্বোচ্চ ত্যাগের এই পরীক্ষায় উত্তীর্ণ হন। তখন তাঁদের এই নিঃশর্ত আনুগত্য দেখে সন্তুষ্ট হয়ে আল্লাহ সন্তান ইসমাইলের পরিবর্তে একটি পশু কোরবানি কবুল করেন। ❤️
❤️ পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত বা রক্ত কিছুই পৌঁছায় না, বরং পৌঁছায় মানুষের মনের তাকওয়া❤️
উপরের উদ্ধৃতি ২ টি থেকে আমরা এটাই বুঝতে পারি, কুরবানী করতে হবে নিজের সবচেয়ে প্রিয় পশুকে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।
লোক দেখানো কিংবা নিজেরে স্ট্যাটাস বাড়ানোর জন্য নয়।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহর ভয়ে মন থেকে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবাইকে কুরবানী করার তৌফিক দান করুক আমিন।