Tahzeeb's Mom Food Fusion

Call Directions

Tahzeeb's Mom Food Fusion মজাদার এবং স্বাস্থ্যকর খাবার
(1)

Delivery Done 😇Delivery no. 217♥️
19/09/2026

Delivery Done 😇

Delivery no. 217♥️

আমার ছোট বাবুর চকলেট খুবই পছন্দ। তাকে আর কি দোষ দিবো আমি নিজেও তো এখনও ওদের চকলেটের উপরে ভাগ বসাই🙈 অনেক চিন্তা ভাবনা করে...
17/09/2026

আমার ছোট বাবুর চকলেট খুবই পছন্দ। তাকে আর কি দোষ দিবো আমি নিজেও তো এখনও ওদের চকলেটের উপরে ভাগ বসাই🙈
অনেক চিন্তা ভাবনা করে শেষে আজ নিজেই এই চকলেট গুলো বানিয়ে ফেললাম 😊🥰

এইগুলো কিন্ত সেল এর জন্য না😜

আজকে আবার অর্ডার এ ছিল চিকেন চিজ হোয়াইট সস পাস্তা🤩🥰Delivery no. 215♥️ 216♥️
16/09/2026

আজকে আবার অর্ডার এ ছিল চিকেন চিজ হোয়াইট সস পাস্তা🤩🥰

Delivery no. 215♥️ 216♥️

আজকের অর্ডার এ ছিল চিকেন চিজ হোয়াইট সস পাস্তা / ক্রিম পাস্তা কাস্টমার নক দিয়ে বললেন আমি এই আইটেম টা করে দিতে পারবো নাক...
15/09/2026

আজকের অর্ডার এ ছিল চিকেন চিজ হোয়াইট সস পাস্তা / ক্রিম পাস্তা
কাস্টমার নক দিয়ে বললেন আমি এই আইটেম টা করে দিতে পারবো নাকি...যদিও নিজেদের খাওয়ার জন্য বানিয়েছিলাম এর আগে কিন্ত পেইজের জন্য কখনওই ট্রাই করা হয়নি। আজ সাহস করে অর্ডার টা নিয়েই নিলাম।
কাস্টমার ঠিক যেমন টা চেয়েছিলেন একদম পারফেক্ট তেমনটাই দিতে পেরেছি আলহামদুলিল্লাহ।
এটার রিভিউ খুবই ভাল আসছে মাশাআল্লাহ 🥰

Delivery no. 214♥️

আজকের অর্ডার এ ছিল এই রাইস বোল টা😊যেই কাস্টমার অর্ডার টা দিয়েছিলেন উনি অর্ডার দিলেই আমার বড় ছেলে অর্ডার দিচ্ছে মনে হয়...
14/09/2026

আজকের অর্ডার এ ছিল এই রাইস বোল টা😊
যেই কাস্টমার অর্ডার টা দিয়েছিলেন উনি অর্ডার দিলেই আমার বড় ছেলে অর্ডার দিচ্ছে মনে হয়।
কারণ টা বলি আমার ছেলের পছন্দ আর এই কাস্টমারের পছন্দ প্রায় সেইম। আমার ছেলে রাইসের থেকে বেশি সসেজ পছন্দ করে আবার পাস্তার থেকে পাস্তার উপরে দেওয়া চিজ তার বেশি পছন্দ, আমার এই কাস্টমারও ঠিক এমনই 🙂
যাই হোক আমার এই কাস্টমার এইবার এসএসসি পাস করলেন, মাশাআল্লাহ খুবই ভাল রেজাল্ট করেছেন উনি। আমি রেজাল্ট জানার পরে বললাম মিষ্টি খাওয়াতে হবে তখন উল্টা সেই আমার কাছ থেকে ট্রিট চাইলো😐😑
ছবিতে রাইস বোল এ যেই অতিরিক্ত সসেজ গুলো দেখা যাচ্ছে সেই সসেজ গুলো তার জন্য ট্রিট😉 কারণ ওইযে বললাম তার সসেজ অনেক পছন্দ 🥰

Delivery no. 213♥️

এই স্ক্রিনশট টা আমার হাসবেন্ড দিলেন... Google এ এটা আসছে😍🥰ব্যাপার টা আসলেই অনেক বেশি ভাল লাগছে আমার কাছে♥️আমার ছোট্ট এই ...
12/09/2026

এই স্ক্রিনশট টা আমার হাসবেন্ড দিলেন... Google এ এটা আসছে😍🥰
ব্যাপার টা আসলেই অনেক বেশি ভাল লাগছে আমার কাছে♥️
আমার ছোট্ট এই পেইজটা Google চিনে আলহামদুলিল্লাহ 😇😊

যেই ট্রেন্ড শুরু হয়েছে তাতে এই ছবি না দিলে চলে তাইনা😜দেখি কে কে বলতে পারে এটা কোন জায়গায় তোলা?
10/09/2026

যেই ট্রেন্ড শুরু হয়েছে তাতে এই ছবি না দিলে চলে তাইনা😜

দেখি কে কে বলতে পারে এটা কোন জায়গায় তোলা?

Tahzeeb's Mom Food Fusion  আমার কাছে একটা ইমোশন♥️আমার ভাল লাগার এবং ভালোবাসার জায়গা এটা🤍কেনো এই কথা বললাম এইবার বলি...আ...
07/09/2026

Tahzeeb's Mom Food Fusion আমার কাছে একটা ইমোশন♥️
আমার ভাল লাগার এবং ভালোবাসার জায়গা এটা🤍

কেনো এই কথা বললাম এইবার বলি...

আমি যখন আমার LLB কমপ্লিট করলাম তখন স্বপ্ন ছিল ব্যারিস্টার হওয়ার, ইচ্ছা ছিল বাহিরে পড়তে যাওয়ার। Somehow সেটা আর হয়ে ওঠেনি।
তারপর কোর্টে এক বছর প্র্যাক্টিস করার পর বিয়ে হয়ে গেলো .... ভাবলাম জব করবো সেটাও হলো না।
প্রথম মা হলাম সময়টা সেখানেই চলে যেতে লাগলো কিন্ত ভেতর থেকে কিছু একটা করার আক্ষেপ রয়েই গেলো!
বেবিটা একটু বড় হলে কিছু করবো ভাবলাম, সেটাতেও বাধা আসলো হাসবেন্ড এর চাকরির কারণে ঢাকা ছেড়ে নীলফামারীতে পোস্টিং হল। ঢাকাকে চির বিদায় জানিয়ে এক অচেনা অজানা শহর নীলফামারীতে চলে আসলাম, যেখানে আমার পরিচিত কেউ নাই। ছোট বেবি রেখে কোর্টে প্র্যাকটিস করা তো দূরের কথা তাকে রেখে বাহিরে বের হওয়াও আর সম্ভব হল না। শেষ আমার ছোট বড় সব স্বপ্ন শেষ.....
তারপর আসল করোনা...পুরোপুরি একা একা একদিন রাতে পেইজ খুললাম। নিজেই নাম দিলাম
Tahzeeb's Mom Food Fusion
তখন জাস্ট শখ করেই পেইজ ওপেন করেছিলাম।
তারপর দেশের পরিস্থিতি কখনও ভাল থাকে তো কখনও খারাপ। ডিসিশন নিলাম দেশ ছেড়ে চলে যাবো। যেই চিন্তা সেই কাজ...শুরু করে দিলাম চেষ্টা। কিন্ত ওইযে আল্লাহ পাকের প্ল্যান সব কিছুর উপরে...
এর মাঝে আমার ছোট্ট পেইজটাকে সবাই একটু একটু করে চিনতে শুরু করলো। আমিও দ্বিতীয়বারের মত মা হওয়ার পরে ছোট্ট বেবিকে সাথে নিয়েই একা হাতে পেইজটার পিছনে সময় দেওয়া শুরু করে দিলাম। পুরো দমে অর্ডার নেওয়ার কাজ চালিয়ে গেলাম।
ওইযে বললাম আল্লাহ পাকের প্ল্যান...হঠাৎ হাসবেন্ড এর হার্ট এট্যাক করা... আমার পুরো পৃথিবীটাই ওলোট পালোট হয়ে গেলো। আমার শখের পেইজ টাও অফ রাখলাম এক বছর।
সব স্বপ্ন বিসর্জন দিয়ে আপাতত আমি এই জায়গাতে, অনেক বড় কিছুই আমি না তারপরও এই
Tahzeeb's Mom Food Fusion এবং পেইজের কাস্টমারই আমার অর্জন আলহামদুলিল্লাহ 😇♥️

আজকের এই আয়োজন টা ছিল আমার খুব কাছের একজনের জন্য 🥰উনারা নতুন অতিথির অপেক্ষাতে আছেন♥️দোয়া করি সুস্থ ভাবে বিপদ মুক্ত ভাব...
04/09/2026

আজকের এই আয়োজন টা ছিল আমার খুব কাছের একজনের জন্য 🥰
উনারা নতুন অতিথির অপেক্ষাতে আছেন♥️
দোয়া করি সুস্থ ভাবে বিপদ মুক্ত ভাবে একজন সুস্থ নতুন অতিথির আগমন হোক উনাদের কোল জুড়ে এই পৃথিবীতে😇

ছবির থালিটা আমি রেডি করেছি এটাতো সবাই বুঝতেই পেরেছেন তবে এর মধ্যে একটা আইটেম আমার হাসবেন্ড রেডি করেছে...
একটা মজার কুইজ হয়ে যাক🤩দেখি কে কে বলতে পারে থালিতে কোন জিনিসটা তার রেডি করা?

আগে এমন হয়েছিল যে আমি পিৎজ্জা ডেলিভারি দিয়েছি  টানা ১৫ দিনেরও বেশি...এমনও দিন গিয়েছে যে একদিনে আমি 20 টা পিৎজ্জা ডেলি...
03/09/2026

আগে এমন হয়েছিল যে আমি পিৎজ্জা ডেলিভারি দিয়েছি টানা ১৫ দিনেরও বেশি...এমনও দিন গিয়েছে যে একদিনে আমি 20 টা পিৎজ্জা ডেলিভারি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ।
তো যাই হোক কয়েকদিন আগে আমার কাছের মানুষটা বললেন শহরে এখন অনেকেই রাইস বোল সেল করছে, তাই তোমার রাইস বোলটা আর চলবে না। আমি সাথে সাথেই বললাম আমার রিজিক আমার কাছেই আসবে যতটুকু আমার ভাগ্যে আছে সেটা আমার কাছে আসবেই আসবে, আমি যদি আকাশেও বসে থাকি তাও আল্লাহ পাক সেখানেই পাঠাবে কোনও না কোনও ভাবেই ইনশাআল্লাহ।
এই রাইস বোল টা আমার সেই রিজিক আলহামদুলিল্লাহ 😇 যেদিন থেকে আমি আবার অর্ডার নেওয়া শুরু করেছি সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি টানা রাইস বোল ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ 🧡

Delivery no. 212♥️

Address

Ukil Para
Rangpur
5300

Telephone

+8801315247665

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahzeeb's Mom Food Fusion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share