14/09/2025
😅 স্বামী নামের কাঁঠাল
পর্ব – ১ : বউ বনাম শাশুড়ি (কুলাহাট গ্রাম)
কুলাহাট গ্রামে থাকে করিম, তার বউ জেসমিন আর মা হাজেরা খালা।
করিম ভীষণ সরল মানুষ, গায়ে একটু মোটা, কিন্তু মনে একেবারে নরম কাঁঠালের মতো।
---
🌿 সকালবেলা ঘটনা
হাজেরা খালা হাঁক দিল—
মা: “করিম, আমার জন্য ভাতটা গরম করে আন।”
বউ জেসমিন সাথে সাথেই বলে উঠল—
বউ: “আমার জন্য আগে চা বানাও, তারপর মায়ের ভাত গরম করো।”
করিম হাঁ করে দাঁড়িয়ে থাকে।
(মনে মনে ভাবে—‘একদিক মা, আরেকদিক বউ… আমি তো হুবহু সেই কাঁঠাল, দুই গাছের মাঝে চিপা খাওয়া!’)
---
🌿 বাজারের ঘটনা
বাজারে যেতে হলো করিমকে।
মায়ের লিস্টে আছে: মাছ, কচুশাক, ডাল।
বউয়ের লিস্টে আছে: কসমেটিকস, কুর্তা, ঝালমুড়ি।
করিম সব দেখে হাঁফ ছেড়ে বলে—
👉 “এই বেতনে দুইজনের লিস্ট মিলাই কেমনে?!”
মা বলে: “আগে আমারটা।”
বউ বলে: “না, আগে আমারটা।”
করিম দাঁড়িয়ে থাকে বাজারের মাঝে, মানুষজন হাসাহাসি করে বলে—
“দ্যাখো দ্যাখো, জীবন্ত কাঁঠাল! দুই পাশে গাছের চাপ, মাঝখানে হাপ।” 😂
---
🌿 রাতে
রাতে শোবার সময় আবার ঝগড়া শুরু হলো—
মা বলে: “বউয়ের কথায় বেশি কান দিস না।”
বউ বলে: “তুমি শুধু মায়ের কথাই শোনো, আমার কষ্ট বোঝো না।”
করিম দীর্ঘশ্বাস ফেলে ভাবে—
👉 “আহারে কাঁঠাল, তুই গাছে আটকা, আমি সংসারে আটকা