17/09/2023
"জীবনে মানসিক ভাবে শক্ত হওয়াটা দরকার... আপনার ভেতরটা যতই নরম হােক না কেনাে, বাহিরে বুঝাতে হবে আপনি একজন শক্ত মনের মানুষ। শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠকতে হবে...।
নিজের ভেতর আত্মসম্মানবােধ, ইগাে কিংবা মূল্যবােধ থাকা উচিত...। খেয়াল করলে দেখবেন, যারা ঠকে যায় তারা বরাবরই নরম মনের মানুষ.… শক্ত মনের কাউকে মানুষ ঠকাতে পারে না!
সবকিছু Revenge Of Nature অর্থাৎ প্রকৃতির প্রতিশােধের উপর ছেড়ে দিতে নেই... কিছু বিষয় আপনার নিজেরও প্রতিশােধ নেয়া দরকার আছে... যে আপনাকে কষ্ট দেয়, ছেলেখেলা করে, ক্ষেত্রবিশেষে তাকেও সেপরিমাণ কষ্ট ফিরিয়ে দেয়া উচিত !
কঠোর হওয়া মানে খারাপ বা দোষের কিছু নয়... কঠোর হওয়ামানে নিজেকে অন্যের কাছে সস্তার হাত থেকে বাঁচানাে... কঠোর হওয়া মানে নিজের মূল্যটা ধরে রাখা... কঠোর হওয়া মানে নিজের আত্মসম্মান রক্ষা করা...
আবেগ কিংবা মায়া আপনার যত বেশি হবে, ভেতর দিক থেকেআপনি ততবেশি ভাঙতে থাকবেন... কারণ মানুষ আপনার আবেগ কিংবা মায়াকে পুঁজি করে আপনাকে আঘাত দিবে ।
জীবনে ভালাে থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার... যেকোনাে কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না... মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন তবে সস্তা কিংবা সহজলভ্য হতে যাবেন না... যে আপনাকে যতটুকু দিবে তাকে ততটুকুই ফিরিয়ে দিতে শিখুন... হােক সেটা আঘাত কিংবা অন্যকিছু ! :)
লিখেছেন;- আল আমিন ভাই।
;🤙🎗️- সত্যি একটু কঠোর না হলে যে কোন উদ্যোগ বা ব্যাবসায় ঠিকমতো চলে না। Rahabar's Kitchen ইনশাআল্লাহ একদম পরিপাটি হয়েই শুরু হতে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এ একটি আস্থা রাখার মতো মধ্যান্হভোজ সার্ভিস পাবেন। সেই সাথে আমরা কিন্তু কোয়ালিটিতে কঠোর। ছাড় দিতে নারাজ।
👉তাই আসুন শুরু করি নতুন দিনের।
একটু গুছিয়ে ভিন্ন উপায়ে।