Rahmaniya Kitchen

Rahmaniya Kitchen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rahmaniya Kitchen, Fast food restaurant, Rajshahi.

আমাদের এইখানে পোলাও,রোস্ট,কাবাব,ডাল,গরু/মুরগীর মাংস ভুনা,বট,খিচুরী,তেহেরি,পাস্তা,নুডুলস,শিক কাবাব,সসলিক,বোরহানি, লাচ্চি,চিংড়ি,ইলিশ,বার্গার, পিজ্জা, চটপটি, ফুচকা তাছাড়াও অনেক কিছু পাবেন।
অর্ডার একদিন আগে কনফ্রম করবেন। ফ্রেশ এন্ড টাটকা খাবার পাবেন আমাদের এইখানে।

🍞পাউরুটি দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলুন এই ৭ রকমের মিষ্টি।😋👌🌹রেসিপি:১.পাউরুটির গোলাপ জামুন প্রয়োজনীয় উপকরনঃ ★ ৮ পিস পাউর...
14/11/2024

🍞পাউরুটি দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলুন এই ৭ রকমের মিষ্টি।😋👌🌹

রেসিপি:

১.পাউরুটির গোলাপ জামুন
প্রয়োজনীয় উপকরনঃ
★ ৮ পিস পাউরুটি শক্ত অংশ কেটে ফেলা
★ ৬ টেবিল চামচ ঘন দুধ
★১ কাপ চিনি
★ ১/৪ চা চামচ এলাচ গুঁড়ো/ এলাচ
★ ১০-১২ টি কিশমিশ
★দেড় কাপ পানি
★ তেল ভাজার জন্য

প্রস্তুত প্রনালীঃ
১. প্রথমে একটি প্যানে পানি ও চিনি মিশিয়ে সিরা তৈরি করে নিন। এবার একটি বাটিতে পাউরুটির টুকরোগুলো হাতে ছোট ছোট টুকরো করে রাখুন এবং ১-২ চামচ দুধ দিয়ে মাখাতে থাকুন।

২. একবারে সব দুধ ঢেলে না দিয়ে অল্প করে ধীরে ধীরে দিয়ে ময়ান করতে হবে। ডো নরম ও মসৃণ করতে যতোটা দুধের প্রয়োজন আপনি ব্যবহার করতে পারেন। কারণ অনেক সময় রুটি বেশি শুকনো হলে বেশি দুধের দুধের প্রয়োজন।

৩. এবার ডো থেকে ছোট ছোট বল তৈরি করুন। হাতে গোল করে নিয়ে মাঝে একটি করে কিশমিশ ভরে দিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য। সম্পূর্ণ মিশ্রণ দিয়ে মিষ্টি তৈরি করে নিন।

৪. অন্যদিকে চিনির সিরা ফুটে উঠলে এলাচ গুঁড়ো দিয়ে অল্প আঁচে আরও ৮-১০ মিনিট জ্বাল দিতে থাকুন।

৫. একটি কড়াইয়ে অর্ধেক ডুবো তেলে ভাজা যায় এমন তেল দিতে তেল গরম করে চুলার আঁচ একেবারে কমিয়ে নিন। তেলে মিষ্টিগুলো দিয়ে সাবধানে ভাজতে থাকুন। অল্প আচেই ভাজুন প্রথমে তারপর হালকা বাদামী রঙের হয়ে এলে চুলার আঁচ মাঝারি করে দিন। ভালো করে সবদিক সমান ভাবে লালচে করে ভেজে নিন।

৬. ভালো ভাজা হয়ে গেলে তেল ছেঁকে সিরাতে ডুবিয়ে দিন। এক ঘণ্টা সিরাতে ভিজিয়ে রেখে ঠাণ্ডা হলে পরিবেশন করুন পাউরুটির মিষ্টি।

২.পাউরুটির মালাই রোল
প্রয়োজনীয় উপকরণঃ
★৩ কাপ দুধ
★স্বাদ মত চিনি
★২ কাপ গুঁড়ো দুধ
★৬ টা পাউরুটি
★২ চা চামচ ঘি
★১ কাপ স্যাফরন মেশানো দুধ
★প্রয়োজন মতো কাজু বাদাম, কিসমিস

প্রস্তুত প্রণালী___
১. মালাই বানানোর জন্য প্রথমে কড়াইতে ২ কাপ দুধ গরম করতে হবে তার পর ১ কাপ গুঁড়ো দুধ ও স্বাদ মত চিনি দিয়ে নাড়া চাড়া করতে হবে ভালো করে তার পর স্যাফরন মেশানো দুধ টা দিতে হবে। তার পর কাজু বাদাম ও কিসমিস দিয়ে ভালো করে নাড়া চাড়া করতে হবে যত ক্ষন না গারো হই। তার পর মালাই টা নামিয়া ঠান্ডা করতে হবে।

২. পুর বানানোর জন্য প্রথমে কড়াইতে ২ চা চামচ ঘি গরম করে তাতে ১ কাপ দুধ দিতে হবে তার পর ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে নাড়া চাড়া করতে হবে। তার পর স্বাদ মত চিনি দিয়ে আবার ভালো করে নাড়া চাড়া করতে হবে যত ক্ষন না গারো হচ্ছে পুরটা। পুরটা একদম যেনো আটালো হলে যাই (পুরটা জন কড়াইতে লাগে না যাই তার দিকে খায়াল রাখতে হবে)। তার পর নামিয়ে ঠান্ডা করতে হবে।

৩. রোল বানানোর জন্য ৬টি পাউরুটি নিতে হবে। তার পর পাউরুটির ধার গুলো কেটে নিতে হবে। তার পর বেলনির সাহায্যে পাউরুটি গুলো পাতলা করে বেলে নিতে হবে। তার পর পাউরুটি র মধ্যে পুর ভরে রোলের মত করে নিতে হবে। তার পর যে মালাই টা বানানো হয়েছিলো সেটি রোলের ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে।

৪.শেষে ওপর দিয়ে কাজু বাদাম ও কিসমিস ছড়িয়ে পরিবেশন করুন।

৩.পাউরুটির রসমালাই
প্রয়োজনীয় উপকরণঃ
★৪ স্লাইস পাউরুটি
★১ লিটার দুধ
★২০০ গ্রাম চিনি
★৭-৮ টা কাজুবাদাম কুচি
★৭-৮ টা পেস্তা বাদাম কুচি
★৭-৮ টা বাদাম কুচি
★১৫ গ্রাম কিসমিস
★৫০ গ্রাম খোয়া
★১ চিমটি কেশর

প্রস্তুত প্রণালী____
১. প্রথমে গ্যাসে দুধ ফোটান, দুধ ফুটিয়ে ঘন করে নিন। মাঝে মাঝে নাড়াতে থাকুন। এবারে পাউরুটি গুলো কে গোল গোল করে কেটে নিন।

২. এরপর দুধে চিনি, কাজুবাদাম কুচি, কিসমিস, পেস্তা বাদাম কুচি, বাদাম কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন ।দুধ ফুটে ফুটে ঘন হয়ে এলে মালাই জমান।

৩. এরপর খোয়া দিয়ে ভালো করে মেশান।দুধ ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন।

৪. এবার পাউরুটির টুকরো গুলো দুধে দিন আর আস্তে ২ পিঠ ভালো করে পাল্টে নিন।

৫. তৈরি পাউরুটির রসমালাই ।কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

৪.পাউরুটির মিষ্টি গজা
প্রয়োজনীয় উপকরনঃ
★৫ স্লাইস (বড়ো) পাউরুটি
★১ কাপ চিনি
★২ টি ছোট এলাচ
★৩ টেবিল চামচ সাদা তেল
★১ চা চামচ ঘি
★পরিমাণ মতো জল

প্রস্তুত প্রণালী___
১. প্রথমে পাউরুটির পিসগুলি হাত দিয়ে কেটে কেটে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে মাখতে হবে এবং একটা মন্ড তৈরি করতে হবে।

২. এবার হাতে ঘি লাগিয়ে পাউরুটির মন্ড থেকে কেটে কেটে নিয়ে গজার আকারে তৈরি করতে হবে। ।

৩. এবার কড়াইতে তেল দিয়ে মাঝারি আঁচে বাদামি করে ভেজে তুলে নিতে হবে ।

৪. ছোট এলাচ এবং সমপরিমাণ জল ও চিনি দিয়ে একটা মোটামুটি গাঢ় রস তৈরি করে ঐ গরম রসে ভাজা গজাগুলো ডুবিয়ে রাখতে হবে।

৫. গজার মধ্যে রস চলে গেলে অন্য একটা প্লেটে তুলে পরিবেশন করুন।

৫.পাউরুটির রসগোল্লা
প্রয়োজনীয় উপকরণঃ
★৮ স্লাইস পাউরুটি
★১কাপ চিনি
★১কাপ দুধ
★৪টি এলাচ
★৩টেবিল চামচ ঘি
★১কাপ গুঁড়ো দুধ

প্রস্তুত প্রণালী____
১. প্রথমে পাউরুটির বাদামী রঙের কোনাগুলি চাকু দিয়ে কেটে নিবেন।সব পাউরুটির কোনাগুলি কেটে নিবেন।

২. এরপর পাউরুটি গুলো টুকরো টুকরো করে মিক্সিতে পেষ্ট করে নিবেন।এরপর কড়াইতে ঘি দিবেন তারপর এলাচ দিবেন।ঘি গরম হলে দুধ দিবেন দুধটা ফুটলে পেষ্ট করা পাউরুটিগুলো দিবেন।আর প‍্যাচুলার সাহায্য নাড়তে থাকবেন।এরপর২চামচ চিনি দিবেন।তারপর ১কাপ গুড়ো দুধ দিবেন আর অনবরত নাড়তে থাকবেন যখন দেখবেন যে পাউরুটিগুলো প‍্যান থেকে উঠে আসছে তখন গ‍্যাসটা বন্ধ করে দি য়ে একটি ডিশেঢেলে নিবেন।

৩. এরপর পাউরুটির রসগোল্লাগুলো ঠান্ডা হলে গোল গোল করে নিবেন।এরপর কড়াইতে ১/২কাপ জল দিবেন আর ১কাপ চিনি দিবেন। আর চিনির সিরাটা পাতলা করবেন।চিনির সিরার মধ্যে পাউরুটির রসগোল্লাগুলো ৫মিনিট জাল দিয়ে উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ৫মিনিট পর ঢাকনা খুলে একটি ডিশে রাখবেন।

৪. এরপর আপনার পছন্দের মত পাউরুটির রসগোল্লাগুলো একটি ডিশে সাজিয়ে পরিবেশন করুন।

৬.পাউরুটির কালোজাম
প্রয়োজনীয় উপকরণঃ
★৬ স্লাইস পাউরুটি
★২ টেবিল চামচ গুঁড়া দুধ
★২ কাপ দুধ (১কাপ করেছি)
★প্রয়োজন অনুযায়ী তেল ভাজার জন্য
--->>>>সিরা তৈরির উপকরণ___
★১কাপ চিনি
★১.৫কাপ পানি
★২টি এলাচ

প্রস্তুত প্রণালী____
১. প্রথমেই চিনির সিরা তৈরি করে নিন। প্যানে পানি ও চিনি দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। সিরা ফুটে উঠলে এলাচ ভেঙ্গে দিয়ে দিন। চুলার জ্বাল কমিয়ে ঢেকে রাখুন প্যান।

২. পাউরুটির চারপাশের শক্ত অংশ ফেলে ছোট ছোট টুকরা করে ব্লেন্ডারে মিহি করে গুঁড়া করে নিন। পাউরুটি গুঁড়ার সঙ্গে গুঁড়া দুধ মিশিয়ে নিন। ফুলক্রিম দুধ জ্বাল দিয়ে কাপের তিনভাগের একভাগ করে নিন। ঠাণ্ডা হলে ঘন দুধ অল্প অল্প করে পাউরুটি গুঁড়ার মিশ্রণে দিয়ে ডো তৈরি করুন। নরম ডো তৈরি হলে অল্প অল্প করে হাতে টেলমাখিয়ে মিষ্টির আকৃতি দিন। মিষ্টিতে যেন কোনও ফাটল না থাকে সেদিকে লক্ষ রাখবেন।

৩. প্যানে তেল গরম করুন মাঝারি আঁচে। তেল গরম হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে মিষ্টিগুলো ছেড়ে দিন। মিষ্টি ছেড়ে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে মিডিয়াম করুন। অনবরত নাড়তে হবে মিষ্টি। বাদামি রং হয়ে গেলে নামিয়ে নিন। চুলায় মৃদু আঁচে রাখা চিনির সিরায় মিষ্টি দিয়ে দিন। তবে মিষ্টি দেওয়ার আগে জ্বাল বাড়িয়ে চুলা বন্ধ করে দেন। সিরা যেন ঘন না হয়ে যায়।সিরায়২/৩ ঘণ্টা পর পরিবেশন করুন মজাদার গোলাপজাম মিষ্টি।

৭.পাউরুটির সন্দেশ
প্রয়োজনীয় উপকরণঃ
★৬ স্লাইস পাউরুটি
★৪ টেবিলচামচ কন্ডেন্সড মিল্ক
★২কাপ ঘন দুধ
--->>>১ লিটাট দুধ জ্বাল দিয়ে ঘন করলেই হবে।
★১ টা এলাচ
★১ টেবিলচামচ ঘি
★প্রয়োজন অনুযায়ী চেরি বা বাদাম কুচি অল্প

প্রস্তুত প্রনালীঃ
১. পাউরুটির লাল অংশ ফেলে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ত করে গুড়া গুড়া করে নিন।
২.কড়াইতে দুধ ফুটলে এলাচ থেঁতো করে দিতে হবে।
৩. তারপর গুড়ো করে রাখা পাউরুটি আর ঘি দিয়ে। নাড়াতে থাকুন।এবার কনডেন্স মিল্ক দিইনারাতে হবে।

৪.আঠা আঠা হয়ে গেলে নামিয়ে নিতে হবে
তারপর ছোটছোট বলের আকারের করে নিয়ে হাতের তালুতে চেপে মাজখা নে চেরি বা বাদাম দিয়ে সাজিয়ে নিতে হবে।

❤️❤️❤️

রেসিপি যেন না হারিয়ে যায় তাই তাড়াতাড়ি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। যেনো প্রয়োজনে খুঁজে পান।

#প্রয়োজনীয়_কিছু_টিপস Rahmaniya Kitchen

25/10/2024
               ゚
19/09/2024

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahmaniya Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share