31/10/2025
পাবনা সদর
চরতারাপুর ইউনিয়ন
০৯নং ওয়ার্ড
আড়িয়া গোহাইল বাড়ী
পদ্মার শাখা নদীর উপর অতি দ্রুত ব্রীজ নির্মাণ প্রসঙ্গে
১। নদীর ওপার চারটা ইউনিয়নের অনেক অংশ অন্তর্ভুক্ত এবং কুষ্টিয়া জেলার পাংশা থানা ও কুমারখালী থানা সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করা যাবে
২।নদীর ওপার থেকে শত শত ছেলে ও মেয়ে প্রাইমারি স্কুল. দুবলিয়া কিন্ডারগার্টেন. মেজর আব্দুল বাতেন দাখিল মাদ্রাসা ও দুবলিয়া হাই স্কুল. দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়. দুবলিয়া হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজ ও সুজানগর কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করে এবং নদীতে নৌকা দিয়ে শত শত ছেলে ও মিয়ে নদী পারাপারে হাওয়ার সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা শিকার হয় আবার কেউ মৃত্যু বরণ করে
৩।নদীর ওপারে হাজার হাজার বিঘা জমিতে মোড় কাটা পেঁয়াজ.মরিচ রসুন. আখ. ধান. কলা. গুম. বাদাম পেয়ারা আরো বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয় এগুলো পরিবহনের জন্য কোন ব্যবস্থা নেই তাই কৃষকের অনেক কষ্ট করতে হয়
৪।নৌকা দিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রতি দিন শত শত লোক য়াতাযাত করে এবং ব্রিজ হলে নদীর ওপারে প্রায় পাঁচ লক্ষ মানুষের কষ্ট দূর হবে
৫। ব্রীজটি হলে এলাকার শত শত স্কুল গামী শিক্ষার্থীর ছেলে ও মিয়েদের এবং কৃষকদের জীবন যাত্রার মান অনেক উন্নতি হবে
৬। এলাকায় প্রত্যেকটি কৃষক গাভী পালন করে প্রচুর দুধ উৎপাদন করে যোগাযোগ ব্যবস্থা না থাকায় তাদের অনেক কষ্ট করতে হয়
৭। মানুষের অসুখ-বিসুখ হলে দূরত্ব যোগাযোগের কোন ব্যবস্থা নেই আশে পাশে কোন হাসপাতাল নেই