21/07/2020
আসসালামু আলাইকুম
আশা করি আপনারা সবাই ভাল আছেন।
যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা একটু কষ্ট করে হলেও পোস্ট এটা পড়বেন।
আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন।
যখন নিজের কাছের মানুষ, আত্মীয় বা বন্ধু-বান্ধবদের সাথে কোন প্রোডাক্ট বিক্রি করতে যাবেন, তখন তারা ভাববে আপনি তাদের সাথে ব্যবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন। যত কম টাকাতেই আপনি বিক্রি করেন না কেন, খুব মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।
কিছু কিছু মানুষ সব সময় থাকবে যারা আপনার খরচ, সময়, এফোর্ট কোন কিছুর পরোয়া করবে না? তারা বরং অন্যকে টাকা দিতে, এমনকি অন্যের কাছে ধোকা খেতেও দ্বিধা করবে না।তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে তাদের বাধবে।
কারণ, তাদের মাথায় সব সময় এটা কাজ করবে যে, " ও আসলে আমার কাছ থেকে কত টাকা আয় করলো?
বরং এটা কখনো ভাবলো না যে,
"ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলো।
আপনি যখন ব্যাবসা শুরু করবেন, তখন দেখবেন,প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে তারা হলেন আপনার সবাই অপরিচিত মানুষ।
সেই প্রথম সময়টাই খুব কাছের বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে।কেউ কেউ হয়তো আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে ।
তারপর একটা সময় আসবে যখন আপনি আপনার পরিশ্রম আর লেগে থাকার ফল পাবেন। হয়তো সবার গেট টুগেদারের বিল দিবেন।
দেখবেন সেই টেবিলটায় আপনার সব বন্ধু বান্ধব কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছেন।শুধু সেই অপরিচিত মানুষগুলো নেই।
মাহবুব আলি
জেনুইন এর উদ্যোক্তা