20/08/2026
মায়ের হাতের বিরিয়ানি মানেই অন্যরকম একটা শান্তি! 🥹❤️
দুনিয়ার যত নামী-দামী খাবারই খাই না কেন, মায়ের হাতের রান্নার সেই স্বাদ আর ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা হয় না। 😋🍛❤️
মায়ের হাতের বিরিয়ানি = ভালোবাসা + মায়া + তৃপ্তি, সব একসাথে। 🥰
একটা সময় আসে, যখন বয়স বাড়ার সাথে সাথে নিজের জন্মদিনটাও আর আগের মতো বিশেষ মনে হয় না। 🎂
মনে হয়, আর কীসের উদযাপন? জীবন তো অনেকটাই বদলে গেছে… 🥺
কিন্তু যাদের আলহামদুলিল্লাহ মা-বাবা আছেন, ভাই-বোন আছে, পরিবারের মানুষগুলো পাশে আছে—তাদের জন্য হয়তো বয়স যতই বাড়ুক, জন্মদিনটা উদযাপন করার একটা কারণ থেকেই যায়। ❤️
কারণ জন্মদিনটা শুধু নিজের বয়স এক বছর বেড়ে যাওয়ার দিন না, এটা হয়তো সেই মানুষগুলোর জন্যও একটা দিন—যারা আমাদের পৃথিবীতে আসার কারণ, যারা আমাদের জন্য দোয়া করে, ভালোবাসে, আগলে রাখে। 🥹
বুড়ো হয়ে গেলেও যদি মা-বাবা পাশে থাকে, ভাই-বোনের ভালোবাসা থাকে, তাহলে জন্মদিনে আনন্দটা হয়তো কখনোই পুরোনো হয় না।
আলহামদুলিল্লাহ—এই মানুষগুলোই তো জীবনের সবচেয়ে বড় উপহার। 🤍
আল্লাহ যেন আমার প্রিয় মানুষগুলোকে সবসময় আমার পাশে রাখেন। আমিন। 🤲🏻❤️