15/06/2026
সম্পর্কে প্রতিদিন কথা বলাটা জরুরী। কেন জরুরী, বলছি।
ধরুন, সম্পর্কের মানুষটার সাথে আপনার প্রতিদিন যোগাযোগ হয়, কথা হয়। সে কি করছে, তার শরীর ঠিক আছে কিনা, সে কেমন আছে, তার মন ভালো কিনা জানতে পারছেন। আর সেও আপনার সম্পর্কে জানতে পারছে।
আর যদি কথা না হয়?
ধরুন সম্পর্কের মানুষটার সাথে আপনার নিয়ম করে যোগাযোগ নেই, কথাও হয় না। হুট করে একদিন তাকে কল দিলেন, হয়তো ফোনের সুইচ অফ পেলেন, অথবা ওপাশ থেকে কলটা রিসিভ করলো অন্য কেউ। তার মুখ থেকে শুনলেন, দু'দিন আগে সে মারা গেছে! চমকে উঠবেন না? কিংবা মানুষটা কোনো অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি। কেমন লাগবে? যদি মানুষটার প্রতি টান থাকে, সত্যিকার ভালোবাসা থাকে, তবে খারাপ লাগবে না আপনার?
সম্পর্কে যোগাযোগহীনতা, অবহেলা, খুব ভয়ানক ভাবেই সম্পর্ককে নষ্ট করে দেয়! যোগাযোগহীনতা তখনই বাড়তে থাকে, যখন সম্পর্কের মানুষের প্রতি ভালোবাসা, টান, মায়া থাকে না।
সম্পর্কে যারা নিত্যদিন নিয়ম করে কথা বলে, যারা সম্পর্কে নিয়মিত যোগাযোগ রাখে, সম্পর্কে থাকার পরেও তাদের কখনো একা লাগে না। খারাপ সময় প্রতিটা মানুষের জীবনেই আসে। কিন্তু তাই বলে নিজের খারাপ সময়ে সম্পর্কের মানুষটাকে দূরে রাখতে পারবেন? যদি সত্যি তাকে ভালোবাসেন, সবচাইতে কঠিন মূহুর্তে সেই মানুষটার সাথেই যোগাযোগ করবেন, কথা বলবেন, তাকে পাশে চাইবেন।
সম্পর্কে যোগাযোগ তারাই রাখে না, যারা সম্পর্কে উদাসীন। তাদের কাছে নিয়ম করে কথা বলা, দেখা করা, এসব কখনোই গুরুত্ব পায় না। যারা উদাসীন, অবহেলা করে, গুরুত্ব দেয় না, দিনের পর দিন আর মাসের পর মাস সম্পর্কের মানুষটার সাথে যোগাযোগ না থাকলেও তাদের কিচ্ছু যায় আসে না।
সম্পর্কে ঠিকঠাক যোগাযোগ রাইখেন। যোগাযোগ না থাকলে সম্পর্কের প্রতি কোনো টান থাকে না৷ যদি সত্যি কাউকে ভালোবাসেন, তবে তার সাথে নিয়ম করে কথা বলেন। দেখবেন, সেই মানুষটা অন্তত নিজেকে অবহেলিত মনে করবে না। একটা ভালো সম্পর্ক, মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। আর সম্পর্ক ভালো রাখতে, নিয়ম করে যোগাযোগ রাখাটা, নিয়ম করে কথা বলাটা অতীব জরুরী। আর এই ব্যাপারটা তখনই অনুধাবন করবেন, যখন হয়তো মানুষটাই আর থাকবে না কিংবা সম্পর্ক থাকবে না।