Taste Explorer

Taste Explorer Your culinary guide! Spicy curries, street food secrets, and sweet delights,I’ve got you covered.🍽️

সেদিন The Serial Griller থেকে কয়েকটা আইটেম ট্রাই করলাম। অর্ডার ছিল—1. Classic Meat Fry Box – ২৮০ টাকা2. Cashew Nut Salad...
14/12/2025

সেদিন The Serial Griller থেকে কয়েকটা আইটেম ট্রাই করলাম। অর্ডার ছিল—

1. Classic Meat Fry Box – ২৮০ টাকা
2. Cashew Nut Salad – ৩৬০ টাকা
3. Chocolate Spoke – ১৬০ টাকা
4. Peanut Butter Oreo – ২২০ টাকা

Location: Chorpara Mur 📍

Classic Meat Fry Box
মাংসটা মোটামুটি সফট আর জুসি ছিল, মসলা ঠিকঠাক ব্যালেন্সড। তবে পরিমাণটা দামের তুলনায় একটু কম মনে হয়েছে। যারা ঝাল পছন্দ করে, তাদের জন্য ঝালটা একটু লো লাগতে পারে। টেস্ট ভালো, কিন্তু “ওয়াও” ফিল আসেনি।

Cashew Nut Salad
এটাই আমার কাছে সবচেয়ে আলাদা লেগেছে। কাজু বাদামের ফ্রেশ টেস্ট আর সালাদের কম্বিনেশন ভালো ছিল। তবে ৩৬০ টাকার হিসেবে একটু বেশি সস দেওয়া হয়েছে বলে মনে হয়েছে, এতে মাঝে মাঝে কাজুর ন্যাচারাল টেস্ট চাপা পড়ে যাচ্ছিল।

Chocolate Spoke
এই আইটেমটা ঠিকঠাক। খুব হেভি না, হালকা মিষ্টি—খাওয়ার পর বিরক্ত লাগেনি। কিন্তু চকলেট ফ্লেভারটা আরেকটু রিচ হলে ভালো হতো। সাধারণ মানের ডেজার্ট বলা যায়।

Peanut Butter Oreo
পিনাট বাটার আর অরিওর কম্বিনেশন ভালো, কিন্তু একটু বেশি মিষ্টি। যারা খুব সুইট লাভার না, তাদের জন্য এটা ওভারপাওয়ারিং লাগতে পারে। টেক্সচার ভালো ছিল, তবে ব্যালেন্সটা আরেকটু ঠিক করা দরকার।

The Serial Griller-এর খাবার মোটের ওপর ভালো, প্রেজেন্টেশন সুন্দর। তবে কিছু আইটেমে দামের তুলনায় পরিমাণ আর টেস্টে একটু ঘাটতি আছে। একদম বাজে না, আবার অসাধারণও না। ক্যাজুয়াল হ্যাংআউট বা নতুন কিছু ট্রাই করার জন্য একবার যাওয়া যেতে পারে।

⭐ Rating: 3.5/5

Address

19, Umed Ali Road Dhopakhola
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Taste Explorer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taste Explorer:

Shortcuts

Share