04/08/2021
আসুন, একজন মহান রত্নের সাথে পরিচিত হই😊
পেশায় তিনি চিকিৎসক, হুমায়ূন আহমেদ তাকে অভিনেতা বানিয়েছিলেন। অভিনয়ের প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা ছিল না, তবু হুমায়ূন আহমেদের নাটক বা সিনেমায় যখনই হাজির হয়েছেন, প্রাণবন্ত অভিনয়ে মুগ্ধ করেছেন আমাদের।
এজাজুল ইসলাম অভিনেতা হিসেবে যতটা ভালো, তারচেয়ে অনেক বেশি ভালো একজন মানুষ হিসেবে। ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিনের সাবেক প্রধান তিনি, লোকে তাকে ডাকে গরীবের ডাক্তার নামে। কারণ এই ২০২১ সালে এসেও রোগীদের কাছ থেকে ভিজিট হিসেবে তিনি নামমাত্র মূল্য নেন। রোগীর আর্থিক অবস্থা ভালো না হলে বিনামূল্যেই সেবা দেন। চিকিৎসা যে একটি মহান পেশা, সেটাই যেন প্রমাণ করে চলেছেন এজাজুল ইসলাম।
প্রিয় অভিনেতার জন্য ভালোবাসা, এভাবেই তিনি যুগ যুগ ধরে মানুষের সেবা করে যাবেন, সেই কামনা করি।
❤❤❤