17/04/2026
মানুষ যে সময়টুকুতে নিজের জন্য বাঁচে,চুল আচড়ায়,বই পড়ে,পছন্দের জিনিস গালে তোলে,আরামসে গোসল করে,হাতমুখ ধোয়,তিলাওয়াত করে,তওবা করে,যাবতীয় কাজকর্ম সেরে একটানা ঘন্টা ছয়েক ঘুম দেয়- এই দুনিয়ায় কেবল এতটুকুই তার নিজের।
যতটুকু সময় নিজের জন্য নির্ধারণ করে,নিজের যত্ন করে,আমল করে, ভালো কাজ করে, নিজেকে নিয়ে ভাবে ঠিক ততটুকুই তার। এর বাইরে মানুষ অত্যন্ত একা। বাকি অন্য কিছুই তার না।
জীবনে অসম্ভব সুন্দর মানুষ আসুক,শতভাগ বিশ্বস্ত সঙ্গী জুটুক,যত সমৃদ্ধ পরিবারই নসিবে থাকুক না কেন মানুষ খুব একা! মানুষ কবরে থাকবে একা,হিসাব হবে নিঃসঙ্গ,হাশর হবে কোনো বন্ধু প্রিয় মানুষ আত্মীয় স্বজন, স্বামী, সন্তান ছাড়া।চারপাশে এত আয়োজন,ভালোবাসা অথচ দুনিয়াতে মানুষ এসেছে কেবলমাত্র হক আদায় করতে,স্রষ্টার হক-সৃষ্টির হক। ব্যর্থতায় কেউ তাকে ক্ষমা করেনা,সফল না হলে মনে রাখে না।
মানুষের সান্ত্বনা কেবল এই যে তার স্রষ্টা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে,অসংখ্যবার ক্ষমা করে। নিজের বলতে এ জীবনে তার এতটুকুই অর্জন যে, সে তার স্রষ্টার দরবারে কপাল ঠুকে সেজদাহ দিতে পারে!
© আশফিকা_নওশিন