02/07/2026
শিশুদের জন্য কাজু,আলমন্ড এবং আখরোট—তিনটিই পুষ্টিকর, তবে বয়স, পরিমাণ এবং অ্যালার্জির বিষয়টি মাথায় রাখা জরুরি।
🥜 কাজুর উপকারিতা
★স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন ও শক্তি দেয়।
★ম্যাগনেসিয়াম ও জিঙ্ক থাকায় হাড়ের বৃদ্ধি ও রোগ প্রতিরোধে সহায়ক।
★আয়রন থাকায় রক্ত তৈরিতে সাহায্য করে।
★মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে ভূমিকা রাখে।
🌰 কাঠবাদামের উপকারিতা
★ভিটামিন E সমৃদ্ধ, যা মস্তিষ্ক ও ত্বকের জন্য উপকারী।
★ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে।
★প্রোটিন ও আঁশ থাকায় পেট ভরা অনুভূতি দেয় এবং হজমে সহায়ক।
★স্বাস্থ্যকর চর্বি হৃদ্স্বাস্থ্যের জন্যও ভালো।
🌰 আখরোটের উপকারিতা
★ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস, যা মস্তিষ্ক ও চোখের বিকাশে গুরুত্বপূর্ণ।
★অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় কোষকে সুরক্ষা দেয়।
★স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিন শিশুর বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে।
গুরুত্বপূর্ণ সতর্কতা
৫ বছরের কম বয়সী শিশুদের পুরো বাদাম দেবেন না, এতে শ্বাসনালীতে আটকে যাওয়ার (চোকিং) ঝুঁকি থাকে।
সব বাদাম দিয়ে তৈরি Energy ball-ছোট কামড়ে বড় পুষ্টি 🧠